Headlines

ভিলেজ কমিটির মনোনয়ন কভার করতে গিয়ে মাটিতেই সাংবাদিকরা, লালজুড়িতে অব্যবস্থার অভিযোগ!

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া কভার করতে গিয়ে অব্যবস্থার অভিযোগ তুলেছেন সাংবাদিকরা। লালজুড়ি আরডি ব্লকে ন্যূনতম সুযোগ-সুবিধা না থাকায় মাটিতে বসেই সংবাদ সংগ্রহ করতে হয়েছে বলে অভিযোগ তাঁদের।সাংবাদিকদের দাবি, গুরুত্বপূর্ণ মনোনয়ন প্রক্রিয়া কভার করতে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বসার জন্য পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করা হয়নি। প্রচণ্ড গরমের মধ্যেও পানীয় জলের ব্যবস্থা…

Read Full News

অবরোধ-রেল বিপর্যয়ে ধর্মনগরে যাত্রী দুর্ভোগ, ব্যাহত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও!

অবরোধের পাশাপাশি রেললাইনে ধসের জেরে চরম দুর্ভোগে পড়েছেন ত্রিপুরার বিভিন্ন প্রান্তের যাত্রীরা। ধর্মনগর রেল স্টেশনে আটকে রয়েছেন বহু যাত্রী। ব্যাহত হয়েছে শিয়ালদহ–সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পরিষেবাও।জানা গেছে, শিয়ালদহ থেকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধর্মনগর পর্যন্ত এসে থেমে যায়। আগরতলা, তেলিয়ামুড়া, উদয়পুর, সাব্রুম-সহ ত্রিপুরার বিভিন্ন এলাকার যাত্রীরা ধর্মনগরে নেমে পড়লেও পরবর্তী সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।অন্যদিকে,…

Read Full News

নাচে-গানে মিছিল, লেফুঙ্গায় ৫ ভিসিতে তিপ্রা মথার ৩৮ প্রার্থীর মনোনয়ন

দীর্ঘ প্রায় ১০ বছর পর এডিসির ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। শনিবার লেফুঙ্গা ব্লকের ১০টি ভিসির মধ্যে ৫টি ভিসিতে তিপ্রা মথা মনোনীত মোট ৩৮ জন প্রার্থী মিছিল করে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন।নাচে-গানে মিছিল করে প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যান। এ সময় উপস্থিত ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা, তিপ্রা মথার…

Read Full News

পঞ্চায়েত নির্বাচন ঘিরে প্রস্তুতি জোরদার, পশ্চিম জেলায় ভিডিওদের সঙ্গে কমিশনের বৈঠক

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলায় প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন ব্লকের ভিডিওদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের কার্যালয়ে।রাজ্য নির্বাচন কমিশনের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের ড. পি. কে. চক্রবর্তী-সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। বৈঠকে বিভিন্ন ব্লকের নির্বাচনী প্রস্তুতি, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার…

Read Full News

নমিনেশন দিয়ে ফেরার পথে তিপ্রা মথার প্রার্থী-সমর্থকদের উপর হামলার অভিযোগ!

হেজামারা ব্লকের খোয়াই চৌমুহনী এলাকায় অবরোধস্থল দিয়ে যাওয়ার চেষ্টা ঘিরে তিপ্রা মথার প্রার্থী ও সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে অবরোধকারীদের একাংশের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।তিপ্রা মথার অভিযোগ, নমিনেশন জমা দিয়ে ফেরার পথে প্রার্থী ও সমর্থকদের অবরোধস্থল অতিক্রম করতে বাধা দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে অন্য পথ দিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও তা…

Read Full News

অবরোধ উঠতেই স্বস্তি, কী বললেন পশ্চিম জেলাশাসক ডা. বিশাল কুমার?

অবরোধ প্রত্যাহারের পর স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। জাতীয় সড়কে ফের যান চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে।অবরোধ প্রত্যাহারের পর পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিম জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।অবরোধ ঘিরে তৈরি হওয়া…

Read Full News

অবরোধ উঠতেই স্বাভাবিক জাতীয় সড়ক, হাসিমুখে ঘরে ফিরছেন প্রাক্তন জঙ্গিরা

অবরোধ প্রত্যাহারের পর ফের স্বাভাবিক হয়েছে জাতীয় সড়কে যানবাহন চলাচল। দীর্ঘ সময়ের অচলাবস্থা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে সড়ক যোগাযোগ।অবরোধের কারণে আটকে থাকা যাত্রী ও যানবাহনগুলি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। একইসঙ্গে হাসিমুখে নিজেদের বাড়ির পথে ফিরতে দেখা গেছে প্রাক্তন জঙ্গিদেরও। দীর্ঘদিনের অশান্তির পর স্বাভাবিক জীবনে ফেরার এই দৃশ্য ঘিরে এলাকায় তৈরি হয়েছে স্বস্তির আবহ।প্রশাসনের…

Read Full News

খোয়াইয়ে তিন গাড়ির সংঘর্ষ, গুরুতর আহত ৪

খোয়াই থানার সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায় একটি অটোসহ মোট তিনটি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।জানা যায়, TR 01 CH 0226 নম্বরের একটি গাড়ি খোয়াই থেকে তেলিয়ামুড়ার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় অটোটি রাস্তার পাশের গর্তে পড়ে যায়।…

Read Full News

মেলারমাঠে ইটভাটা শ্রমিক ইউনিয়নের ৭ম রাজ্য সম্মেলন, উপস্থিত মানিক সরকার

আগরতলার মেলারমাঠ ভানু ঘোষ স্মৃতি ভবনে অনুষ্ঠিত হলো ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের ৭ম রাজ্য সম্মেলন। সম্মেলনের সূচনা হয় সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, শংকর প্রসাদ দত্ত-সহ সংগঠনের নেতৃত্ব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সম্মেলনে ইটভাটা শ্রমিকদের বিভিন্ন সমস্যা, অধিকার ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। শ্রমিকদের স্বার্থে সংগঠনকে আরও…

Read Full News

তিনতলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের, শোকের ছায়া বিশালগড়ে

বিশালগড়ের পশ্চিম লক্ষ্মীবিল এলাকায় নির্মাণকাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম তপন দেবনাথ, বাড়ি বিশালগড়ের মধ্য ব্রজপুর এলাকায়।শনিবার আশুতোষ দাসের বাড়িতে বিল্ডিংয়ের ছাদের কাজ করার সময় আচমকাই উপর থেকে পড়ে গুরুতর আহত হন তপন দেবনাথ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা তাঁকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে…

Read Full News