Headlines

জোলাইবাড়ীতে বাইক-বাইসাইকেলের সংঘর্ষে রক্তাক্ত জাতীয় সড়ক! আহত বৃদ্ধসহ দুইজন জেলা হাসপাতালে রেফার

জোলাইবাড়ী: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বাইক ও বাইসাইকেলের সংঘর্ষে আহত হলেন দুই ব্যক্তি। বৃহস্পতিবার সংঘটিত এই দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আহতদের মধ্যে রয়েছেন এক যুবক মোটরসাইকেল চালক এবং এক প্রবীণ বাইসাইকেল আরোহী। দু’জনেরই মাথায় আঘাত লাগায় উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, টি আর–০৮ এফ–৭২৬৮…

Read More

‘নেশা নয়, সংস্কৃতির পথে ফিরুক যুবসমাজ’— বাইখোরায় শুরু ১০ দিনের বৈশাখী মেলা

বাইখোরা: যুবসমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত করে সুস্থ ও স্বাভাবিক জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার বার্তা নিয়ে সেজে উঠেছে বাইখোরা। এলাকার ঐতিহ্যবাহী রামঠাকুর ক্লাবের উদ্যোগে বাইখোরা এসএসবি (SSB) ক্যাম্প সংলগ্ন মাঠে সাড়ম্বরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও আনন্দ মেলা। আগামী দশ দিন ধরে চলবে এই বর্ণাঢ্য আয়োজন।প্রতি বছরের মতো নতুন বছরকে স্বাগত জানাতে…

Read More

প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার ৬০ ঊর্ধ্ব মহিলা! কৈলাসহরে নম্বরবিহীন বাইকে চম্পট দুষ্কৃতীরা

কৈলাসহর: সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের কবলে পড়লেন এক ৬০ ঊর্ধ্ব মহিলা। বৃহস্পতিবার সকালে কৈলাসহরের ডি.কে. রোড এলাকায় ঘটে যাওয়া এই ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই মহিলা সকালে হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় নম্বরবিহীন একটি মোটরসাইকেলে চড়ে দুই দুষ্কৃতী তাঁর কাছে এসে আচমকাই গলা থেকে থাকা সোনার চেইন ছিনিয়ে…

Read More

মাটির ট্রাকে ভেঙে চুরমার রাস্তা! বৃদ্ধিনগর-আর কে নগর সড়ক মেরামতের দাবিতে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

বৃদ্ধিনগর: মাটি বহনকারী ট্রাকের অতিরিক্ত যাতায়াতের কারণে বেহাল দশায় পরিণত হয়েছে বৃদ্ধিনগর থেকে কালিনগর হয়ে আর কে নগর যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি। দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দ্রুত রাস্তা মেরামত এবং ট্রাক চলাচলে নিয়ন্ত্রণ আরোপের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকাবাসী।স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন অসংখ্য মাটিবাহী ট্রাক অতিরিক্ত বোঝাই করে দ্রুত গতিতে…

Read More

NEET প্রশ্নপত্র ফাঁস নিয়ে মোদির নীরবতা কেন? ১৫ জুন বিক্ষোভে নামছে যুব কংগ্রেস

আগরতলা, বৃহস্পতিবার: আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে বৃহস্পতিবার যুব কংগ্রেসের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা, সিনিয়র সহ-সভাপতি রাকেশ দাস এবং সদর জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ড. পাথ প্রতিম পাল।সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে যুব কংগ্রেসের সিনিয়র সহ-সভাপতি রাকেশ দাস নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের…

Read More

৯৩ লক্ষ টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ! ধর্মনগরে ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভ

ধর্মনগর পূর্ত দফতরের অধীন সুনারু বাসা ভায়া ভাগ্যপুর বনবাড়ি ইট সোলিং রাস্তা নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রায় ৯৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মীয়মাণ এই রাস্তার কাজে অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।অভিযোগ, নির্ধারিত মান বজায় না রেখে রাস্তার কাজ করা হচ্ছে, ফলে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন…

Read More

১২ জুনের বন্ধ ঘিরে তৎপরতা শুরু! বড়মুড়া-মান্দাইয়ে জড়ো আত্মসমর্পণকারী সংগঠনের সমর্থকরা

নিজেদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন NLFT ও ATTF-এর পক্ষ থেকে ডাকা ১২ জুনের বন্ধকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় তৎপরতা শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকেই আসাম-আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া হাতাইকতর, সুবল সিং এলাকা এবং মান্দাইয়ের ভৃগুদাস সংলগ্ন রেললাইন এলাকায় লোক জমায়েতের খবর পাওয়া গেছে।সংগঠনের নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে উপেক্ষিত বিভিন্ন দাবিদাওয়া পূরণের উদ্দেশ্যেই…

Read More

ফটিক জমাতিয়ার বদলির প্রতিবাদে উত্তাল পশ্চিম লুধুয়া! কর্মবিরতির হুঁশিয়ারি রাবার বাগান শ্রমিকদের

দক্ষিণ ত্রিপুরার পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানে অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির আদেশকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা। বদলির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই বাগান চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা। এমনকি তাঁদের দাবি পূরণ না হলে আগামী ১২ জুন থেকে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শ্রমিকরা।শ্রমিকদের অভিযোগ, মাত্র ৯ মাস আগে অফিসার…

Read More

স্নান করতে গিয়ে নিখোঁজ, পরদিন পুকুরে মিলল ৬১ বছরের বৃদ্ধার দেহ! কমলপুরের বালিগাঁওয়ে শোকের ছায়া

কমলপুরের বালিগাঁও এলাকায় এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুকুরে স্নান করতে গিয়ে নিখোঁজ হওয়ার পর স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে মায়ারানী লোদ (৬১) নামে এক বৃদ্ধার মৃতদেহ। এই আকস্মিক ঘটনায় গোটা এলাকায় শোকের আবহ নেমে এসেছে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে স্নান করতে যান মায়ারানী…

Read More

স্বনির্ভরতার পথে নতুন উদ্যোগ! লোক ভবনে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে হাঁস-মুরগির বাচ্চা বিতরণে রাজ্যপাল

গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং হাঁস ও পোল্ট্রি চাষকে উৎসাহিত করার লক্ষ্যে লোক ভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে হাঁস ও মুরগির বাচ্চা তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন পদস্থ আধিকারিক, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা…

Read More