Headlines

জলাশয় উন্নয়নে নতুন উদ্যোগ! দুর্গা চৌমুহানিতে ভিত্তিপ্রস্তর স্থাপন মেয়রের

আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কাজের সূচনা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত,…

Read Full News

দাবি মানলেই ৭২ ঘণ্টার অবরোধ প্রত্যাহার! খোয়াই চৌমুহনীতে জাতীয় সড়ক অবরোধ

সরকারের কাছে একাধিক দাবি জানিয়ে খোয়াই চৌমুহনী এলাকায় জাতীয় সড়ক অবরোধে বসেছেন আত্মসমর্পণকারী জঙ্গিরা। শুক্রবার সকাল থেকেই অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে বলে জানা গেছে।অবরোধকারীদের বক্তব্য, সরকার তাদের দাবি মেনে নিলে ৭২ ঘণ্টার অবরোধ প্রত্যাহার করে নেওয়া হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা।ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা…

Read Full News

জন্মাষ্টমীতে গ্রামবাংলার আবহে কৃষ্ণ! ব্লু লোটাস ক্লাবের খুঁটি পুজো

কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজধানী আগরতলার ধলেশ্বর রোডস্থিত ব্লু লোটাস ক্লাবের উদ্যোগে আয়োজিত হল খুঁটি পুজো। এবারের জন্মাষ্টমী উৎসবকে ঘিরে বিশেষ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ।ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে তৈরি করা হবে প্রতিমা ও পূজামণ্ডপ। থাকবে গ্রামবাংলার পরিবেশের বিশেষ উপস্থাপনাও। শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, উৎসবকে কেন্দ্র করে…

Read Full News

সোনামুড়ায় পরিত্যক্ত অবস্থায় ১৭৫ বোতল কফ সিরাপ ও ১০ কেজি গাঁজা উদ্ধার!

সোনামুড়া: মোবাইল ডিউটির সময় বড়সড় সাফল্য পেল পুলিশ। সোনামুড়া থানার অন্তর্গত দুর্গাপুর সীমান্ত সড়ক সংলগ্ন এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযান চালিয়ে মোট ১৭৫ বোতল ESKUF কফ সিরাপ এবং ১০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। সামগ্রীগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৭৫ হাজার টাকা।উদ্ধার হওয়া সামগ্রীগুলি…

Read Full News

১১ দফা দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ, স্তব্ধ সড়ক-রেল! উত্তপ্ত পাহাড়

১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আত্মসমর্পণকারী প্রাক্তন বৈরী সংগঠন NLFT ও ATTF-এর আহ্বানে শুরু হয়েছে ৭২ ঘণ্টার পথ ও রেলপথ অবরোধ। শুক্রবার সকাল থেকেই আগরতলা-হেজামারা জাতীয় সড়কের খোয়াই চৌমুহনী এবং বরমুড়া পাহাড় এলাকায় অবরোধ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে।অবরোধের জেরে আসাম-আগরতলা জাতীয় সড়কে শত শত পণ্যবাহী গাড়ি, যাত্রীবাহী বাস ও ছোট যানবাহন আটকে পড়েছে। তৈরি হয়েছে দীর্ঘ…

Read Full News

টায়ার জ্বালিয়ে ৭২ ঘণ্টার অবরোধ! স্তব্ধ আসাম–আগরতলা জাতীয় সড়ক

১১ দফা দাবিকে সামনে রেখে ফের উত্তপ্ত ত্রিপুরার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। আত্মসমর্পণকারী বৈরী সংগঠন NLFT(ORI), NLFT(PD), ATTF, NLFT(NB), JARC, JAC ও ATTF(OLD)—এই সাত সংগঠনের যৌথ উদ্যোগে শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে ৭২ ঘণ্টার আসাম–আগরতলা জাতীয় সড়ক অবরোধ।বড়মুড়া চন্দ্র সাধুপাড়া এলাকায় জাতীয় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ…

Read Full News

জন্মাষ্টমীতে অনাথ ও বিশেষভাবে সক্ষম শিশুদের পাশে অসম রাইফেলস

আগরতলার কুঞ্জবনে জন্মাষ্টমী উপলক্ষে মানবিক উদ্যোগ নিল অসম রাইফেলস। শুক্রবার, ৪ সেপ্টেম্বর কুঞ্জবনের নির্মলা শিশু ভবন অনাথালয়ে অনাথ ও বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য আয়োজন করা হয় বিশেষ কমিউনিটি মিলের।এই অনুষ্ঠানে অসম রাইফেলসের জওয়ানরা শিশুদের সঙ্গে সময় কাটান এবং নিজেদের হাতে তাদের খাবার পরিবেশন করেন। উৎসবের আনন্দ ভাগ করে নিয়ে শিশুদের সঙ্গে গড়ে ওঠে এক আন্তরিক…

Read Full News

৭৯ লক্ষ টাকায় পাকা হচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত রাস্তা, কাজের সূচনা বিধায়কের

দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণের পথে। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের উত্তর কালাবন গ্রাম পঞ্চায়েত এলাকার সিমসিমা–কলাবন হয়ে আশ্রম টিলা পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটিকে পাকা রাস্তায় রূপান্তরের কাজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।রাস্তা নির্মাণের আগে ধর্মীয় রীতি মেনে ভূমি পূজন করা হয়। পরে উত্তর কালাবন গ্রাম পঞ্চায়েত ময়দানে আয়োজিত অনুষ্ঠানে কাজের আনুষ্ঠানিক সূচনা করেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়।…

Read Full News

অধ্যক্ষের অফিসেই ছাত্রদের তাণ্ডব! ভাইরাল CCTV ফুটেজে চাঞ্চল্য

কেমন ছাত্র আন্দোলন? রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষের অফিস কক্ষে ছাত্রদের হামলা ও উশৃঙ্খলতার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার একটি CCTV ফুটেজ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।ভাইরাল ফুটেজে অধ্যক্ষের অফিস কক্ষে একদল ছাত্রের উত্তেজিত আচরণ ও বিশৃঙ্খলার দৃশ্য দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে কলেজের নিরাপত্তা ও শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে।তবে ভাইরাল ভিডিওটির…

Read Full News

এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে আগরতলায় বিক্ষোভ মিছিল

এমবিবি, রামঠাকুর কলেজ এবং চড়িলাম স্কুলে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। হামলার সঙ্গে জড়িত RSS, BJP ও ABVP-র কর্মী-সমর্থকদের গ্রেফতার ও শাস্তির দাবিতে পথে নামল ভারতের ছাত্র ফেডারেশন (SFI), ত্রিপুরা রাজ্য কমিটি।অভিযোগের প্রতিবাদে সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং…

Read Full News