Headlines

মাঝরাস্তায় বাস থামিয়ে পুলিশের তল্লাশি, চাঞ্চল্য বিশ্রামগঞ্জে!

গোপন সূত্রে খবর পেয়ে রাস্তায় বাস থামিয়ে পুলিশের তল্লাশি ঘিরে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জে। জানা যায়, আগরতলা থেকে যতনবাড়ির উদ্দেশে যাওয়ার পথে বিশ্রামগঞ্জ থানার নাকা পয়েন্টে একটি বাস আটক করে তল্লাশি চালায় পুলিশ।অভিযানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, বিশ্রামগঞ্জ থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। গোপন খবরের ভিত্তিতেই বাসটিকে থামিয়ে তল্লাশি চালানো হয় বলে…

Read More

ফাইনকে কেন্দ্র করে উত্তপ্ত লেম্বুতুলি, অটোচালক-পুলিশ মুখোমুখি

বিশালগড়: ট্রাফিক ফাইনকে কেন্দ্র করে বিশালগড় থানার পুলিশের সঙ্গে অটোচালকদের বচসাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় কমলাসাগরের লেম্বুতুলি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, ফাইন আদায়কে কেন্দ্র করে পুলিশ ও অটোচালকদের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলেও পরে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।ঘটনার…

Read More

‘শিক্ষা ও কাজের দাবিতে, নেশার বিরুদ্ধে লড়াই’— ডুকলিতে ডিওয়াইএফআই-এর বিভাগীয় কনভেনশন, মনুশ্রীর পরিবারকে আর্থিক সহায়তা

আগরতলা: শিক্ষা, কর্মসংস্থান এবং নেশামুক্ত সমাজ গড়ার আহ্বানকে সামনে রেখে বড়দোয়ালি কৃষ্টি ভবনে অনুষ্ঠিত হলো ডিওয়াইএফআই-এর ডুকলি বিভাগীয় কমিটির কনভেনশন। ‘শিক্ষা ও কাজের দাবিতে, নেশার বিরুদ্ধে লড়াই তীব্র করুন— ডিওয়াইএফআই-এর সদস্য হোন’— এই স্লোগানকে কেন্দ্র করে আয়োজিত কনভেনশনে বিপুল সংখ্যক যুবক-যুবতীর উপস্থিতি লক্ষ্য করা যায়।ডুকলি বিভাগীয় কমিটির সভাপতি গৌতম ঘোষ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে বক্তব্য রাখেন…

Read More

রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ মিছিল, কংগ্রেস ভবনের সামনে উত্তেজনা

আগরতলা, ২২ জুলাই: নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভের প্রতিবাদে বুধবার আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করে বিজেপি।বিজেপির প্রদেশ কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পোস্ট অফিস চৌমুহনী এলাকায় কংগ্রেস ভবনের সামনে পৌঁছায়। সেখানে উভয় পক্ষের কর্মী-সমর্থকদের উপস্থিতিকে কেন্দ্র করে কিছু সময়ের…

Read More

সোনামুড়া থানার বড় সাফল্য! উদ্ধার ২৩টি হারানো মোবাইল, মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ

সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মূল্যবান সামগ্রী উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। বিশেষ অভিযানে হারিয়ে যাওয়া মোট ২৩টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়া মোবাইল ফোন সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সোনামুড়া থানার পুলিশ। আধুনিক প্রযুক্তি ও বিশেষ…

Read More

পানীয় জল প্রকল্পে দুর্নীতির অভিযোগ! DWS দপ্তরে স্মারকলিপি দিল প্রদেশ কংগ্রেস

আগরতলা, ৩ জুলাই: রাজ্যের পানীয় জল সরবরাহ ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে শুক্রবার ডিডব্লিউএস (DWS) দপ্তরে স্মারকলিপি জমা দিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। আগরতলার কংগ্রেস ভবন থেকে দলের নেতৃবৃন্দ মিছিল করে দপ্তরে পৌঁছে এই স্মারকলিপি প্রদান করেন।স্মারকলিপিতে কংগ্রেস অভিযোগ করেছে, ‘জল জীবন মিশন’-সহ বিভিন্ন পানীয় জল প্রকল্পে দুর্নীতি, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং পর্যাপ্ত…

Read More

স্বাধীনতার আবেগে শান্তিরবাজারে বিশাল তিরঙ্গা বাইক র‍্যালি

৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তিরবাজারে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি। শান্তিরবাজার মহকুমা প্রশাসন, বোকাফা ব্লক ও শান্তিরবাজার পুরপরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই র‍্যালির সূচনা হয় বোকাফা ব্লক প্রাঙ্গণ থেকে।র‍্যালির উদ্বোধন করেন শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং ও মহকুমাশাসক তরুণকান্তি সরকার। জাতীয় পতাকা হাতে বাইক নিয়ে র‍্যালিটি শান্তিরবাজার শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমাশাসকের কার্যালয়ে গিয়ে…

Read More

তেলিয়ামুড়ায় ৬০০ বোতল এস কফ উদ্ধার! পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল চালক, বড় মাদক সিন্ডিকেটের ইঙ্গিত

তেলিয়ামুড়ায় ফের বড়সড় মাদকবিরোধী সাফল্য পুলিশের। বুধবার গভীর রাতে মহারানীপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ইকো গাড়ি থেকে উদ্ধার করা হয় ৬০০-রও বেশি অবৈধ এস কফের বোতল। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৬ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে…

Read More

অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষুব্ধ প্রশাসন, বিশ্রামগঞ্জের জনপ্রিয় মিষ্টির দোকানকে কড়া সতর্কবার্তা

বিশ্রামগঞ্জ, ৩০ জুন: খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে বিশালগড় মহকুমা প্রশাসন মঙ্গলবার বিশ্রামগঞ্জ বাজারের প্রসিদ্ধ মাতৃভান্ডার মিষ্টির দোকানে পরিদর্শন চালায়। পরিদর্শন শেষে দোকানের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে দোকান কর্তৃপক্ষকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়।অভিযানে নেতৃত্ব দেন দুই ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস এবং গোবিন্দ দেববর্মা। তারা দোকানের মালিক অসিত দে-কে দ্রুত…

Read More

‘তিপ্রাল্যান্ড’ দাবিতে ফের সরব আইপিএফটি, আগরতলায় কেন্দ্রীয় কমিটির এমসিসি সম্মেলন

পৃথক রাজ্য ‘তিপ্রাল্যান্ড’ গঠনের দাবিকে সামনে রেখে বুধবার আগরতলার সুপারি বাগানস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে আইপিএফটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল এমসিসি সম্মেলন।সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিএফটির সভাপতি Prem Kumar Reang, সাধারণ সম্পাদক তথা মন্ত্রী Shuklacharan Noatia, সাধারণ সম্পাদক Swapan Debbarma সহ দলের অন্যান্য নেতৃত্ব।দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পাশাপাশি সংগঠনের প্রতিষ্ঠাতা প্রয়াত…

Read More