Headlines

যাদবপুরে হামলার প্রতিবাদে আগরতলায় SFI-TSU-এর বিক্ষোভ

আগরতলা প্রতিনিধি:সরকারি শিক্ষা রক্ষা, ক্যাম্পাসে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আরএসএস-বিজেপির কথিত আক্রমণের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করল SFI-TSU ছাত্র-যুব সংগঠন।বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, শিক্ষার অধিকার সুরক্ষিত করা এবং ক্যাম্পাসে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবিতে সরব হন।বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ ও ছাত্রদের অধিকার ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।…

Read Full News

নাবালিকা অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত, আদালতে তোলা হবে আজ

কদমতলা, ৫ আগস্ট: উত্তর ত্রিপুরার কদমতলা থানার অধীন রানীবাড়ী এলাকায় নবম শ্রেণির এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কদমতলা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, ৩১ জুলাই ২০২৬ নাবালিকার পরিবারের পক্ষ থেকে কদমতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, বাড়ির সামনে থেকে নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ…

Read Full News

সাতসকালে বড়মুড়ায় ভয়াবহ সংঘর্ষ, গুরুতর আহত ৩!

শনিবার সকালে তেলিয়ামুড়া বড়মুড়া পাহাড়ের বনকুমারী মন্দির সংলগ্ন এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তিনজন।জানা গেছে, আগরতলার দিক থেকে যাত্রী নিয়ে তেলিয়ামুড়ার দিকে আসছিল একটি সুজুকি মারুতি গাড়ি। বনকুমারী মন্দিরের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রিপারের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মারুতি গাড়িতে থাকা দুই মহিলা ও ৬২ বছর…

Read Full News

“জীবন বাঁচুক, আশা জাগুক”—আমবাসায় আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা কর্মসূচি

আমবাসা: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আমবাসায় অনুষ্ঠিত হলো এক সচেতনতামূলক কর্মসূচি। জাতীয় স্বাস্থ্য মিশন, ত্রিপুরা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মসূচির যৌথ উদ্যোগে আমবাসার পিআরটিআই কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধোলাই জেলা হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক তৃষ্ণা দেববর্মা, চিকিৎসক মার্জন রিয়াং, আমবাসা বাজার কমিটির সভাপতি রবীন্দ্র দেবনাথসহ অন্যান্যরা।এদিনের কর্মসূচির মূল প্রতিপাদ্য…

Read Full News

পূজার আগেই শহরের উন্নয়নমূলক কাজ শেষের পথে, আশ্বাস মেয়র দীপক মজুমদারের

পূজার আগেই আগরতলা শহরের চলমান উন্নয়নমূলক কাজগুলি মোটামুটিভাবে শেষ হয়ে যাবে বলে আশ্বাস দিলেন আগরতলা পুর নিগমের মেয়র। রবিবার রামনগর নবজাগরণ ক্লাব আয়োজিত এক স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়ে তিনি শহরের উন্নয়ন নিয়ে এই কথা জানান।মেয়র বলেন, শহরের বিভিন্ন এলাকায় রাস্তা, নিকাশি ব্যবস্থা-সহ একাধিক উন্নয়নমূলক কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজগুলি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দফতর…

Read Full News

🎓 নতুন কোর্স, পুরস্কার ও আধুনিক পরিকাঠামো—শিক্ষায় নতুন উচ্চতায় USTM

আগরতলা, ১১ আগস্ট: আধুনিক শিক্ষাক্রম, একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি এবং দ্রুত পরিকাঠামো সম্প্রসারণের মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষার ক্ষেত্রে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয় (USTM)।মঙ্গলবার মেঘালয়ের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ত্রিপুরার একটি মিডিয়া টিমের সঙ্গে মতবিনিময়কালে USTM-এর চ্যান্সেলর মাহবুবুল হক জানান, ভবিষ্যতের শিল্পক্ষেত্রের চাহিদা এবং আন্তর্জাতিক শিক্ষার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে…

Read Full News

ডিসেম্বরেই শেষ হবে ঊনকোটির নতুন জেলা কারাগারের কাজ, পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ৩১ জুলাই: ঊনকোটি জেলার জারুইলতলায় নির্মাণাধীন নতুন জেলা কারাগারের কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে শুক্রবার পরিদর্শনে যান সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়। তাঁর সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নির্মাণকাজ পুনরায় শুরু হয়েছে এবং চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই প্রকল্পের…

Read Full News

স্বচ্ছতা থেকে মানবিকতার বার্তা—‘আপনা ঘর’-এ ILTMC ও BPCL-এর চ্যারিটি উদ্যোগ

আগরতলা, ১৫ জুলাই: ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর অংশ হিসেবে পালিত ‘স্বচ্ছতা পাক্ষিক’ উপলক্ষে Intrepidus Leones Tripura Motorcycle Club (ILTMC) এবং BPCL Airport Station-এর যৌথ উদ্যোগে বরজলার ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে এক মানবিক চ্যারিটি কর্মসূচির আয়োজন করা হয়।১ থেকে ১৫ জুলাই পর্যন্ত পালিত ‘স্বচ্ছতা পাক্ষিক’-এর মূল লক্ষ্য পরিচ্ছন্নতা, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন ও সুস্থ…

Read Full News

পাইতুর বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল টমটম, গুরুতর আহত ৩

কৈলাসহর থানাধীন পাইতুর বাজার এলাকায় শনিবার এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনজন। দ্রুতগতিতে চলা একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, টমটমটি যাত্রী নিয়ে গন্তব্যের দিকে যাওয়ার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর গাড়িটি রাস্তার উপর উল্টে যায়। দুর্ঘটনার ফলে টমটমে থাকা তিনজন যাত্রী গুরুতরভাবে আহত…

Read Full News

জল সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে স্মারকলিপি, সরব গণতান্ত্রিক নারী সমিতি

আগরতলা: এলাকার পানীয় জল-সহ বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যার সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশনের সহকারী ইঞ্জিনিয়ার নির্মল কান্তি পালের কাছে স্মারকলিপি প্রদান করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পূর্ব আগরতলা অঞ্চল কমিটি।সোমবার সংগঠনের প্রতিনিধিরা জল বোর্ডের দপ্তরে গিয়ে সহকারী ইঞ্জিনিয়ারের হাতে দাবি-সংবলিত স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে এলাকাবাসীর দীর্ঘদিনের পানীয় জল সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান, নিয়মিত…

Read Full News