Headlines

ত্রিবর্ণে রাঙল উদয়পুর! ‘হর ঘর তেরঙ্গা-২০২৬’-এর বর্ণাঢ্য র‍্যালিতে দেশপ্রেমের জোয়ার

গোমতী জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হল ‘হর ঘর তেরঙ্গা-২০২৬’ কর্মসূচি। রবিবার কর্মসূচিকে ঘিরে উদয়পুর শহরে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি। গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই র‍্যালিতে শহরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও দেশপ্রেমের আবহ দেখা যায়।উদয়পুর রাজর্ষি হল প্রাঙ্গণ থেকে র‍্যালির সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। সবুজ পতাকা নেড়ে র‍্যালির সূচনা করা হয়।…

Read Full News

শিশুদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ! বেহাল বেতাঙ্গি ক্রেশ সেন্টার, ক্ষুব্ধ অভিভাবকরা

উত্তর ত্রিপুরা, ২৯ জুন: ত্রিপুরা সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আওতাধীন যুবরাজনগর বিধানসভার পূর্ব তিলথৈ এলাকার বেতাঙ্গি ক্রেশ সেন্টারের বেহাল পরিকাঠামো ঘিরে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, শ্রমজীবী পরিবারের শিশুদের নিরাপদ আশ্রয় হিসেবে গড়ে তোলা এই কেন্দ্রটি বর্তমানে নিজেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।স্থানীয়দের দাবি, কেন্দ্রের ভবনের দেয়ালে বড় বড় ফাটল, খসে পড়ছে প্লাস্টার…

Read Full News

লেইক চৌমুহনিতে পুলিশের নাকা চেকিং, গাড়ি থেকে উদ্ধার ৯৬ লক্ষ টাকার গাঁজা!

আগরতলা শহরে পুলিশের নাকা চেকিংয়ে বড়সড় সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ। লেইক চৌমুহনি সংলগ্ন এলাকায় সন্দেহভাজন একটি গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য আনুমানিক ৯৬ লক্ষ টাকা।জানা গেছে, নিয়মিত গাড়ি চেকিংয়ের সময় সন্দেহ হওয়ায় একটি গাড়িতে তল্লাশি চালায় পশ্চিম থানার পুলিশ। তল্লাশির সময় গাড়ি…

Read Full News

শাটার ভেঙে মার্বেল হাউসে দুঃসাহসিক চুরি, খোয়া গেল লক্ষাধিক টাকা!

গতকাল রাতে পূর্ব থানা সংলগ্ন জয়পুর মার্বেল হাউসে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গভীর রাতে দোকানের শাটার ভেঙে ভিতরে ঢোকে চোরের দল। এরপর ক্যাশ বাক্স থেকে লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় তারা।ঘটনার পর দোকানে চাঞ্চল্যের সৃষ্টি হয়। চুরির ঘটনায় ক্ষোভ উগরে দেন দোকানের ম্যানেজার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। আশপাশের এলাকার…

Read Full News

হোটেলে বিজেপি-মথা বৈঠক, জোটের অন্দরে গুরুত্বপূর্ণ আলোচনা

বেসরকারি একটি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার শীর্ষ নেতাদের মধ্যে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে বিজেপির পক্ষে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, টিংকু রায়, সুশান্ত চৌধুরী এবং বিপিন দেববর্মা।অন্যদিকে, তিপ্রা মথার পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা, বৃষকেতু দেববর্মা, রোনিয়াল দেববর্মাসহ দলের অন্যান্য নেতারা।বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা…

Read Full News

বিশালগড় থানার সামনে জাতীয় সড়কে পুলিশের গাড়ি পার্কিংয়ের অভিযোগ, যানজটে ক্ষোভ পথচলতি মানুষের

বিশালগড়, ১৬ জুলাই: সিপাহীজলা জেলার বিশালগড় থানার সামনে জাতীয় সড়কে পুলিশের গাড়ি পার্কিং করে রাখার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ক্ষোভ প্রকাশ করেন পথচলতি মানুষ ও কয়েকজন গাড়িচালক। অভিযোগ, থানার অভ্যন্তরে পর্যাপ্ত পার্কিংয়ের জায়গা না থাকায় দীর্ঘদিন ধরেই পুলিশের একাধিক গাড়ি জাতীয় সড়কের পাশে বা সড়কের অংশ দখল করে রাখা হচ্ছে, যার ফলে যান চলাচলে…

Read Full News

বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসককে হামলার চেষ্টা, মদ্যপ যুবকের তাণ্ডবে চাঞ্চল্য

বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও বেসরকারি নিরাপত্তারক্ষীর উপর হামলার চেষ্টার অভিযোগ উঠল এক মদ্যপ যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে হাসপাতাল চত্বরে উত্তেজনা ও বিশৃঙ্খলা তৈরি হয়।জানা গেছে, বিশালগড় ২ নম্বর গেট এলাকার এক যুবককে চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা পরিষেবা চলাকালীন ওই যুবক মদ্যপ অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতালের…

Read Full News

উদয়পুরে রাজ্যস্তরের স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার জমজমাট সূচনা, অংশ নিল ৮ জেলার ১৬ দল

উদয়পুরে শুরু হলো তিন দিনব্যাপী রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-২৭। ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং গোমতী জেলা স্কুল স্পোর্টস বোর্ডের ব্যবস্থাপনায় গোমতী জেলা স্পোর্টস কমপ্লেক্স ময়দানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।১ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা হ্যান্ডবল বিভাগে রাজ্যের আটটি জেলা থেকে মোট ১৬টি দল…

Read Full News

‘আমার মূর্তি, আমার অভিমান’: পরিত্যক্ত প্রতিমার যথাযথ বিসর্জনে BJYM-এর উদ্যোগ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ‘স্বচ্ছতাই সেবা’ কর্মসূচির মাধ্যমে পরিত্যক্ত প্রতিমাগুলির যথাযথ বিসর্জনের উদ্যোগ নিল ভারতীয় জনতা যুব মোর্চা (BJYM)। ‘আমার মূর্তি, আমার অভিমান’ কর্মসূচির আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়।পুজো শেষ হওয়ার পর রাস্তাঘাট ও বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্রতিমা ঘিরে ধর্মীয় ভাবাবেগের পাশাপাশি পরিবেশ ও শহরের…

Read Full News

পাসিং আউট প্যারেড শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা

নরসিংগড়স্থিত কেটিডিএস পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে নবনিযুক্ত কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানের পর এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ঊর্ধ্বতন আধিকারিক, প্রশাসনিক কর্তাব্যক্তি এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ প্রশাসনের আধুনিকীকরণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি…

Read Full News