Headlines

দেড় বছর ধরে বেহাল রাস্তা, মরণফাঁদে পূর্ব বামুটিয়ার ৩ নম্বর ওয়ার্ড

বামুটিয়া, ১৩ জুলাই: দীর্ঘ প্রায় দেড় বছর ধরে মেরামতের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বামুটিয়া ব্লকের অধীন পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের আগরতলা–বামুটিয়া প্রধান সড়ক থেকে মণিপুরপাড়া সংযোগকারী ইটের সলিং রাস্তা। স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি বর্তমানে কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।স্থানীয়দের দাবি, রাস্তার একাধিক অংশে বড় বড়…

Read Full News

“সচেতন নাগরিক, সুরক্ষিত দেশ – সিভিল ডিফেন্সে আমাদের অঙ্গীকার”

বিদ্রোহী কবি নজরুল বিদ্যালয়, যোগেন্দ্রনগরের NSS (ন্যাশনাল সার্ভিস স্কিম) স্বেচ্ছাসেবকরা সিভিল ডিফেন্স ওয়ারিয়র হিসেবে নিজেদের নিবন্ধন করছেন My Bharat পোর্টালের মাধ্যমে। এই গুরুত্বপূর্ণ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন বিদ্যালয়ের NSS প্রোগ্রাম অফিসার শ্রীমতী মনিদীপা বিশ্বাস। সচেতন নাগরিক হিসেবে সমাজে সুরক্ষা, প্রস্তুতি ও জরুরি পরিস্থিতি মোকাবিলার দায়িত্ব নিতে NSS স্বেচ্ছাসেবকদের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এ উপলক্ষে বিদ্যালয়ের সামনে…

Read Full News

খুনের মামলায় চন্দ্র কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা

দক্ষিণ জেলার জোলাইবাড়িতে খুনের মামলায় অভিযুক্ত চন্দ্র কুমার ত্রিপুরাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে দক্ষিণ জেলার জেলা ও দায়রা আদালত। একইসঙ্গে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে বাইখোরা থানাধীন জোলাইবাড়ির সাতবাইয়া বাড়ি এলাকায় মলিন দাস ত্রিপুরার দোকানে বসেছিলেন ৪৮ বছর বয়সি মনোরঞ্জন ত্রিপুরা। অভিযোগ, রাত আনুমানিক ৮টা…

Read Full News

ব্রিজ সংস্কারে অনিয়মের অভিযোগ, নতুন বাজার–উত্তর একছড়ি সড়কে ক্ষোভ

আগরতলা, ২৯ জুন: নতুন বাজার থেকে উত্তর একছড়ি যাওয়ার সড়কে একটি ব্রিজের সংস্কারকাজকে কেন্দ্র করে অনিয়ম ও সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।অভিযোগ, ব্রিজ সংস্কারের নামে নিম্নমানের কাজ করা হয়েছে এবং প্রকল্পের বরাদ্দ অর্থ যথাযথভাবে ব্যবহার করা হয়নি। স্থানীয়দের দাবি, সংস্কারের পরও ব্রিজটির অবস্থা…

Read Full News

প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন, একাধিক ইস্যুতে সরব নেতৃত্ব

আগরতলা: বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক ও জনস্বার্থের বিষয় তুলে ধরতে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে দলের নেতারা রাজ্যের বিভিন্ন সমস্যা, প্রশাসনিক কর্মকাণ্ড এবং সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।সাংবাদিকদের উদ্দেশে কংগ্রেস নেতৃত্ব রাজ্যের বিভিন্ন ইস্যুতে সরকারের ভূমিকার সমালোচনা করেন এবং জনস্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পাশাপাশি…

Read Full News

জন্মাষ্টমীতে অনাথ ও বিশেষভাবে সক্ষম শিশুদের পাশে অসম রাইফেলস

আগরতলার কুঞ্জবনে জন্মাষ্টমী উপলক্ষে মানবিক উদ্যোগ নিল অসম রাইফেলস। শুক্রবার, ৪ সেপ্টেম্বর কুঞ্জবনের নির্মলা শিশু ভবন অনাথালয়ে অনাথ ও বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য আয়োজন করা হয় বিশেষ কমিউনিটি মিলের।এই অনুষ্ঠানে অসম রাইফেলসের জওয়ানরা শিশুদের সঙ্গে সময় কাটান এবং নিজেদের হাতে তাদের খাবার পরিবেশন করেন। উৎসবের আনন্দ ভাগ করে নিয়ে শিশুদের সঙ্গে গড়ে ওঠে এক আন্তরিক…

Read Full News

মোদীর জন্মদিনে প্রজ্ঞা ভবনে রক্তদান শিবির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজন করা হয় বিশেষ রক্তদান শিবির।শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা তুলে ধরা হয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন সেবামূলক কর্মসূচির অংশ হিসেবেই এই রক্তদান শিবিরের আয়োজন।

Read Full News

ধলাই জেলা হাসপাতালে নির্মাণকাজে বিপত্তি, তিনতলা থেকে পড়ে গুরুতর আহত শ্রমিক

আমবাসা, ধলাই: ধলাই জেলা হাসপাতালে নির্মাণকাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হলেন এক পরিযায়ী শ্রমিক। আহত শ্রমিকের নাম গৌরেস নমঃশূদ্র। তাঁর বাড়ি কাছাড় জেলার করিমগঞ্জ এলাকায় বলে জানা গেছে।জানা যায়, শুক্রবার সকালে ধলাই জেলা হাসপাতালের তিনতলা ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন গৌরেস। নির্মাণকাজ চলাকালীন আচমকাই পা পিছলে নিচে পড়ে যান তিনি। দুর্ঘটনায় তাঁর…

Read Full News

এক পশলা বৃষ্টিতেই জলমগ্ন জিবিপি হাসপাতালের ট্রমা সেন্টার, দুর্ভোগে রোগী-পরিজন

সোমবারের প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ার জেরে জলমগ্ন হয়ে পড়ল আগরতলার জিবিপি হাসপাতাল-এর ট্রমা সেন্টার চত্বর। হাসপাতালের গুরুত্বপূর্ণ এই অংশে জল জমে যাওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েন রোগী, পরিজন এবং স্বাস্থ্যকর্মীরা।হাসপাতালের বিভিন্ন অংশে হাঁটু সমান জল জমে যাওয়ায় রোগীদের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নিয়ে যেতে সমস্যার সৃষ্টি হয়। ট্রমা সেন্টারের সামনে নিকাশি ব্যবস্থার বেহাল…

Read Full News

সাব্রুম বাসস্ট্যান্ডে ছাড়পত্রের টাকা নিয়ে বিতর্ক, অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ক্ষোভ চালক-মালিকদের

সাব্রুম, ১১ জুলাই: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম বাসস্ট্যান্ডে ছাড়পত্র (পারমিট স্লিপ) বাবদ অর্থ আদায়কে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বাস ও জিপ চালক সংঘের একাংশের বিরুদ্ধে অনুমোদন ছাড়া অতিরিক্ত অর্থ আদায় এবং শ্রমিকদের স্বার্থ উপেক্ষার অভিযোগ তুলেছেন কয়েকজন গাড়িচালক ও মালিক।অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি স্বীকৃত সাব্রুম বাসস্ট্যান্ডের পরিচালনার দায়িত্ব শ্রমিক সংগঠনের হাতে রয়েছে।…

Read Full News