Headlines

তাবিজের ফাঁদে প্রতারণা! আগরতলায় ভণ্ড সাধুকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন যুবক

আগরতলা, ১৩ জুন: সাধুর বেশে প্রতারণার চাঞ্চল্যকর ঘটনা সামনে এল আগরতলা শহরে। খাবারের জন্য সাহায্য চাওয়ার অজুহাতে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের দুই ব্যক্তির বিরুদ্ধে। তবে সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে অভিযুক্তদের খুঁজে বের করে শেষ পর্যন্ত পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেন প্রতারিত যুবক শুভজিৎ রায় চৌধুরী।জানা গেছে,…

Read Full News

দিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুতে শোকস্তব্ধ ত্রিপুরা, গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার

আগরতলা, ২০ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। সোমবারের এই মর্মান্তিক ঘটনায় রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।মুখ্যমন্ত্রী জানান, সোমবার সরকারি দপ্তরের শৌচালয় থেকে অনুরাগ ধ্যানকরকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি, মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব পুলিশ সদর দপ্তরে…

Read Full News

মর্জিমাফিক অফিস! কল্যাণপুরে ডিডব্লিউএস দফতরে কর্মসংস্কৃতি নিয়ে প্রশ্ন

কল্যাণপুর: মর্জিমাফিক অফিসে আসা-যাওয়ার অভিযোগ উঠেছে কল্যাণপুরের ডিডব্লিউএস দফতরের একাংশ কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, নির্ধারিত সময় মেনে অফিসে উপস্থিত না থাকায় ব্যাহত হচ্ছে দফতরের স্বাভাবিক কাজকর্ম। ফলে বিভিন্ন পরিষেবা ও সরকারি কাজে এসে সাধারণ মানুষকে হয়রানির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। দফতরের এমন কর্মসংস্কৃতি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও…

Read Full News

ট্রান্সমিটারে ফিউজ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল টমটম চালকের

মেলাঘর থানাধীন মোহনভোগ আনন্দপুর এলাকায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো শ্যামল দেববর্মা নামে এক টমটম চালকের। দীর্ঘদিন ধরে এলাকার ট্রান্সমিটারটি বিকল ও নানা সমস্যায় জর্জরিত থাকলেও তা স্থায়ীভাবে মেরামত করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই বিদ্যুতের ভোল্টেজের ওঠানামা…

Read Full News

আগরতলায় খাবারের দোকানে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, খতিয়ে দেখা হল খাদ্যের মান ও পরিচ্ছন্নতা

খাদ্য নিরাপত্তা বজায় রাখতে বুধবার আগরতলা শহরের বিভিন্ন খাবারের দোকানে বিশেষ অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তর। অভিযানে নেতৃত্ব দেন দপ্তরের ডেজিগনেটেড অফিসার Dr. Amartya Debnath সহ অন্যান্য আধিকারিকরা।এদিন শহরের একাধিক খাবারের দোকান পরিদর্শন করে খাদ্যের মান, পরিচ্ছন্নতা, রান্নার পরিবেশ এবং খাদ্য সংরক্ষণের ব্যবস্থা খতিয়ে দেখা হয়। বিভিন্ন দোকানদারদের খাদ্য নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশও…

Read Full News

আগরতলা প্রেস ক্লাবে হেলথ ক্যাম্পের প্রস্তুতি, শুরু হলো স্বাস্থ্য পরীক্ষা

আগরতলা, ২২ জুলাই: আগরতলা প্রেস ক্লাব ও আইএলএস (ILS) হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলা বিশেষ স্বাস্থ্য শিবিরকে সামনে রেখে আজ প্রেস ক্লাব প্রাঙ্গণে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক স্ক্রিনিংয়ের কাজ শুরু হয়েছে।স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণকারী সাংবাদিক ও প্রেস ক্লাবের সদস্যদের বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আধুনিক চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন…

Read Full News

ভিলেজ কমিটি ভোটে এনডিএর জয়, বিজেপি প্রদেশ অফিসে উচ্ছ্বাস

আগরতলা: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে এনডিএ জোটের সাফল্যে বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে দেখা গেল উৎসবের আবহ। ফলাফল ঘোষণার পরই দলীয় কর্মী-সমর্থকরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে কর্মী-সমর্থকদের জমায়েত বাড়তে থাকে। জয়কে কেন্দ্র করে স্লোগান, উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করতে দেখা যায় তাদের। এনডিএর এই ফলাফলকে দলীয় নেতৃত্ব ও কর্মীদের বড় সাফল্য হিসেবে তুলে…

Read Full News

টিংকুর স্মরণে রক্তদান, মানবিকতার নজির পরিবারের

আগরতলা: প্রয়াত অটোচালক টিংকু সাহার স্মৃতিকে সম্মান জানিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে নজির গড়ল তাঁর পরিবার ও পরিজনরা। সোমবার হাপানিয়া হাসপাতাল সংলগ্ন তাঁদের বাড়িতে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।হাপানিয়া এলাকার বাসিন্দা টিংকু সাহা কিডনি-জনিত সমস্যায় আক্রান্ত হয়ে গত ৯ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন। অসুস্থ থাকাকালীন হাসপাতালে চিকিৎসার জন্য তাঁর বেশ কয়েক ইউনিট রক্তের…

Read Full News

🐍 নারাউড়ায় বিশাল অজগর উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

বৃহস্পতিবার দুপুরে বিশালগড়ের নারাউড়া এলাকায় একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় সিপাহীজলা বন দপ্তরে।খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। পরে উদ্ধার করা অজগরটিকে সিপাহীজলা চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়।ঘটনা নিয়ে বন দপ্তরের আধিকারিক জানান, সাপটিকে নিরাপদে…

Read Full News

নিরাপত্তায় গাফিলতির অভিযোগ, পিএসও ছাড়লেন বিধায়ক রণজিৎ দেববর্মা

বিধায়ক হিসেবে গত সাড়ে চার বছর ধরে বারবার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (পিএসও) পরিবর্তনের অভিযোগ তুলে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রণজিৎ দেববর্মা। শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিকবার চিঠি দিয়েও কোনও উত্তর পাননি বলে তাঁর অভিযোগ। এই পরিস্থিতিতে নিজের পিএসওদের ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি শহরে না থেকে নিজের গ্রামে…

Read Full News