Headlines

মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে বৈঠকের পর বনধ প্রত্যাহার, স্বস্তিতে সাধারণ মানুষ

আগরতলা, ৪ জুন: আগামী ৫ জুন আসাম-আগরতলা জাতীয় সড়ক এবং রেললাইন বনধের যে কর্মসূচি ঘোষণা করেছিল ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি, তা শেষ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় সংগঠনটি।জানা গেছে, দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন চালিয়ে আসছিল ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি। দাবিগুলির দ্রুত সমাধানের…

Read Full News

৪০-এ কমলপুর মহাবিদ্যালয়, ২৫ সেপ্টেম্বর দিনভর বর্ণাঢ্য আয়োজন

প্রতিষ্ঠার চার দশক পূর্তি উপলক্ষে উৎসবের প্রস্তুতি কমলপুর মহাবিদ্যালয়ে। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠান চল্লিশ বছরে পা দিতে চলেছে। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতে কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে নেওয়া হয়েছে একদিনের নানা কর্মসূচি।এই উপলক্ষে মঙ্গলবার অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। জানানো হয়, আগামী ২৫…

Read Full News

ত্রিপুরায় CPI(M) সাধারণ সম্পাদক এম. এ. বেবি

ত্রিপুরায় এলেন সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম. এ. বেবি। রাজ্যে পৌঁছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন রাজনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি, দলীয় কর্মসূচি এবং সংগঠনের আগামী দিনের কর্মকৌশল নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন CPI(M) সাধারণ সম্পাদক।

Read Full News

৫ জুন থেকে অনির্দিষ্টকালের আসাম-আগরতলা সড়ক ও রেল অবরোধের ডাক, চাপে সরকার!

আগরতলা, ৩০ মে: নিজেদের পাঁচ দফা দাবির সমর্থনে আগামী ৫ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য আসাম-আগরতলা জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের ডাক দিল ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি (Tripura Guerrilla Returned Demand Committee)। শুক্রবার আগরতলার কুমারী মধুতি রূপশ্রী আবাসনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন সংগঠনের নেতৃত্বরা।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে তারা…

Read Full News

দীর্ঘ অপেক্ষার পর ভোটের উৎসব, তেলিয়ামুড়ায় ভিলেজ কাউন্সিলের বুথে সকাল থেকেই দীর্ঘ লাইন

প্রায় এক দশকের অপেক্ষার অবসান। সোমবার সকাল ৭টা থেকেই ত্রিপুরার টিটিএএডিসি এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে শুরু হয় ভোটগ্রহণ। ভোট শুরু হতেই তেলিয়ামুড়া আরডি ব্লকের বিভিন্ন পোলিং স্টেশনে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন।তারা চান রূপিনী এস.বি. স্কুল, হদ্রাই রাধামাধব হাই স্কুল, দুখাই জমাদারপাড়া স্কুল-সহ একাধিক ভোটকেন্দ্রে সকাল থেকেই নারী-পুরুষ নির্বিশেষে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার…

Read Full News

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক

আগরতলা: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবকে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক দায়িত্বে তাঁর নিয়োগে রাজ্য বিজেপি শিবিরে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

Read Full News

তিন সন্তানের মায়ের রহস্যমৃত্যুতে বিশালগড়ে চাঞ্চল্য, আত্মহত্যা নাকি অন্য কিছু—তদন্তে পুলিশ

বিশালগড়: সিপাহীজলা জেলার বিশালগড়ের লালটিলা এলাকায় তিন সন্তানের জননী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম সনকা নম। তাঁর স্বামীর নাম বিকাশ নম।স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে বাড়িতে সনকা নমকে অচেতন অবস্থায় পাওয়া যায়। শ্বশুরবাড়ির সদস্যদের দাবি, তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃতার বাপের বাড়ির পরিবারের সদস্যরা এই…

Read Full News

বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত: অল্পের জন্য রক্ষা পেল শতাধিক প্রাণ

আজ সকাল ১১:৫৪ মিনিটে ওড়িশার কটকের নেরগুন্ডি স্টেশনের কাছে ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকল যাত্রীরা, যখন বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেসের ১১টি কোচ হঠাৎই লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের গতি থাকায় প্রচণ্ড ঝাঁকুনি লাগে, অনেকে তাদের সিট থেকে ছিটকে পড়েন। যদিও এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রাণহানির…

Read Full News

মিথ্যা মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ! কমলপুরে আইনজীবীকে ঘিরে তীব্র চাঞ্চল্য

কমলপুরে এক আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা মামলার ভয় দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায়ের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত আইনজীবীর নাম শঙ্খ শুভ্র দাশগুপ্ত। তিনি কমলপুর শহরের প্রাণকেন্দ্রে আপনজন ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।অভিযোগ অনুযায়ী, বিভিন্ন ব্যক্তিকে আইনি জটিলতা ও মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় করা হয়েছে বলে…

Read Full News

রাজ্যের তথ্য সুরক্ষায় জোর, আগরতলায় সাইবার সিকিউরিটি নিয়ে উচ্চপর্যায়ের কর্মশালা

আগরতলা, ৩০ জুন: রাজ্যের তথ্য ও ডিজিটাল পরিকাঠামোর নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে ‘রাজ্যের তথ্যের জন্য সাইবার সিকিউরিটি কাঠামো শক্তিশালীকরণ’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব জিতেন্দ্র কুমার সিনহাসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক এবং তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট কর্মকর্তারা।অনুষ্ঠানে রাজ্যের তথ্যভাণ্ডারকে সাইবার হামলা ও অনলাইন নিরাপত্তা ঝুঁকি…

Read Full News