Headlines

tripuranewshub@gmail.com

উন্নয়নের দাবির আড়ালে করোইল্লা বাড়ির বেহাল চিত্র!

বিলোনিয়া মহকুমার ৩৭ ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্র ও ২৭ নম্বর পূর্ব হরিপুর-বুড়াতলী কেন্দ্রের মোহিনী নগর পঞ্চায়েতের অন্তর্গত করোইল্লা বাড়ি এডিসি ভিলেজে এখনও সেভাবে পৌঁছায়নি উন্নয়নের ছোঁয়া—এমনই অভিযোগ স্থানীয়দের। ট্রিপল ইঞ্জিনের সরকার থাকা সত্ত্বেও এলাকার রাস্তা, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য মৌলিক পরিষেবা নিয়ে ক্ষোভ রয়েছে বাসিন্দাদের মধ্যে। দ্রুত সমস্যাগুলির সমাধান করে উন্নয়নের বাস্তব সুফল মানুষের কাছে পৌঁছে…

Read Full News

উন্নয়নের দাবির মাঝেও খাটিয়ায় গর্ভবতী! দেবকুমার পাড়ায় ক্ষোভ

ত্রিপুরার কোয়াইফাং এডিসি ভিলেজের প্রত্যন্ত দেবকুমার পাড়ায় মৌলিক পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, উন্নয়নের নানা দাবি ও প্রচারের মধ্যেও এখনও রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য ও শিক্ষার মতো জরুরি পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন তাঁরা।কোয়াইফাং বাজার থেকে প্রায় ৯ কিলোমিটার দূরের এই গ্রামে প্রায় সাড়ে চার কিলোমিটার পথ এখনও পায়ে হেঁটে যাতায়াত করতে হয়…

Read Full News

খুঁটি পূজায় শুরু প্রস্তুতি, চেবরী লোটাস ক্লাবে এবারও চমক

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে খোয়াই জেলার বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থায় শুরু হয়েছে মণ্ডপ নির্মাণের প্রস্তুতি। ঐতিহ্য মেনে খুঁটি পূজার মধ্য দিয়ে একে একে দুর্গাপূজার শুভ সূচনা করছে বিভিন্ন পূজা কমিটি।প্রতিবছরের মতো এবারও ব্যতিক্রমী আয়োজনের প্রস্তুতি নিচ্ছে চেবরী লোটাস ক্লাব। গত কয়েক বছর ধরে মণ্ডপ ও প্রতিমার অভিনবত্বের কারণে খোয়াই জেলার অন্যতম আকর্ষণীয় দুর্গাপূজা হিসেবে…

Read Full News

বীরবিক্রমের জন্মদিনে ফুটবলের মহারণ, চ্যাম্পিয়ন পুরস্কার ১ লক্ষ টাকা

মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের ১১৮তম জন্মদিন উপলক্ষে গোমতী ট্রাস্টের উদ্যোগে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট। মোট ২৪টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি পাবে ১ লক্ষ টাকা এবং রানার্স দল পাবে ট্রফিসহ ৭০ হাজার টাকা। এছাড়াও প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে আড়াই হাজার টাকা পুরস্কার।আগামী…

Read Full News

উদয়পুরে প্রশাসনের বাজার অভিযান, বাজেয়াপ্ত মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী

উদয়পুর: সাধারণ মানুষের স্বার্থে খাদ্যসামগ্রীর গুণগত মান বজায় রাখা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উদয়পুর শহরের বিভিন্ন দোকানে অভিযান চালাল প্রশাসন।বৃহস্পতিবার উদয়পুর মহকুমা শাসকের নির্দেশে খাদ্য দপ্তর, লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্ট, ফুড সেফটি ডিপার্টমেন্ট এবং উদয়পুর পৌর পরিষদের যৌথ উদ্যোগে চকবাজারের বিভিন্ন হোলসেল ও রিটেল দোকানে অভিযান চালানো হয়।অভিযান চলাকালীন দোকানগুলিতে খাদ্যসামগ্রীর মেয়াদ, প্যাকেটের গায়ে উল্লেখিত মূল্য…

Read Full News

কলসীরমুখে টমটম চালককে মারধরের অভিযোগ

জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের কলসীরমুখ এলাকায় এক টমটম চালককে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। আহত চালকের নাম অভিজিৎ শীল। বর্তমানে তিনি বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।অভিযোগ অনুযায়ী, বুধবার কলসীরমুখে নিজের বাড়ির সামনে টমটম রাখার সময় স্থানীয় যুবক বাপন বাইক নিয়ে তাঁর গাড়ির সামনে দাঁড়িয়ে তাঁকে কলসীরমুখ বাজারে যেতে বলেন। বাপনের কথামতো বাজারে পৌঁছালে…

Read Full News

৮ দফা দাবিতে ধর্মনগরে ক্ষেতমজুরদের মিছিল, জেলাশাসককে স্মারকলিপি

উত্তর ত্রিপুরা জেলার খেটে খাওয়া মানুষের দীর্ঘদিনের সমস্যা ও বঞ্চনার অবসানের দাবিতে ধর্মনগরে মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন। বৃহস্পতিবার সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।এদিন দুপুরে সিপিআইএম ধর্মনগর মহকুমা দপ্তরের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে ফের দপ্তরের সামনে এসে শেষ হয়। এরপর সংগঠনের পাঁচ সদস্যের…

Read Full News

‘মৌসম বিগড়নে বালা হ্যায়’—রতন লাল নাথের মন্তব্যে চর্চা!

রাজ্য রাজনীতিতে ফের চর্চায় মন্ত্রী রতন লাল নাথের মন্তব্য। ‘মৌসম বিগড়নে বালা হ্যায়, কুরসি কি পেটি বান লেজিয়ে’—এমন মন্তব্য করতে শোনা যায় তাঁকে।মন্ত্রীর এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। ঠিক কোন প্রসঙ্গে এবং কাকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেছেন, তা নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা তৈরি হয়েছে।রতন লাল নাথের মন্তব্যকে ঘিরে বিরোধী…

Read Full News

এলাকাবাসীর হাতে বাইসাইকেল চোর আটক!

উদয়পুরের চিড়ার মিল এলাকায় চুরির অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।জানা যায়, গত কয়েকদিনে উদয়পুর চন্দ্রপুর কাঠালতলী এলাকার বাসিন্দা ঝুটন দে নামে এক যুবকের বিরুদ্ধে চেয়ারম্যান এলাকা থেকে দুটি বাইসাইকেল চুরির অভিযোগ ওঠে। অভিযোগ, এদিনও চুরির উদ্দেশ্যে চিড়ার মিল এলাকায় ঘোরাফেরা করছিল সে।বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায়…

Read Full News

১২ দফা দাবিতে আগরতলায় SUCI(C)-র বিক্ষোভ মিছিল

নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ ১২ দফা দাবিতে রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল করল SUCI(C)। দলের পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচিতে রেশন ব্যবস্থার মাধ্যমে চাল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর নিয়মিত সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়।পাশাপাশি শিক্ষা ও চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন এবং সরকারের সমস্ত শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিও তুলে ধরেন বিক্ষোভকারীরা।দলের কর্মী-সমর্থকদের অংশগ্রহণে আয়োজিত মিছিল…

Read Full News