Headlines

tripuranewshub@gmail.com

কৈলাসহরে দ্রুতগতির বাইকের ধাক্কায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

কৈলাসহর, ১৩ জুলাই: উত্তর ত্রিপুরার কৈলাসহরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মৃতের নাম শহীদ মিয়া। তিনি কৈলাসহরের বনগাঁও এলাকার বাসিন্দা এবং পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে কৈলাসহরের পাইতুর বাজার ব্রিজের সামনে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়।…

Read More

বিলোনিয়ায় তৃতীয় প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন পাবে ২ লক্ষ টাকা

বিলোনিয়া, ১৩ জুলাই: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া বনকর ওরিয়েন্টাল ক্লাবের উদ্যোগে আগামী ২২ জুলাই থেকে শুরু হতে চলেছে তৃতীয় বার্ষিক প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্ট। সোমবার বিকেলে ক্লাব প্রেক্ষাগৃহে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়।ক্লাবের সভাপতি নেপাল সেন জানান, এবার টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যেই ১৭টি দল…

Read More

সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ে উচ্চশিক্ষামন্ত্রীর পর্যালোচনা বৈঠক, জোর পরিকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে

সোনামুড়া, ১৩ জুলাই: সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ে প্রথমবারের মতো মহাবিদ্যালয় পর্যায়ে পর্যালোচনা বৈঠক এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় সভা করলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। কলেজের পরিকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং জাতীয় শিক্ষানীতি (NEP) বাস্তবায়নকে আরও গতিশীল করাই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, জাতীয় শিক্ষানীতি কার্যকর হওয়ার পর রাজ্যের…

Read More

মনু নদীর বাঁধ নির্মাণে ঠিকাদার দ্বন্দ্বে উত্তপ্ত কৈলাশহর, প্রশাসনিক হস্তক্ষেপের দাবি

কৈলাশহর, ১৩ জুলাই: ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন মনু নদীর ভাঙনরোধে বাঁধ সংস্কার ও পুনর্নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে দুই ঠিকাদার গোষ্ঠীর মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে। লাঠিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় কাজের দায়িত্ব ও নির্মাণসামগ্রী ব্যবহার নিয়ে শুরু হওয়া এই বিরোধে উত্তর কৈলাশহর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।গত ১২ জুলাই এক পক্ষের ঠিকাদাররা টিলাবাজার এলাকায় পথ অবরোধ…

Read More

ধর্মনগরে ভাড়া নিয়ে বচসা, ব্যবসায়ীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ১৩ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরের নয়াপাড়া মোটরস্ট্যান্ডে ভাড়া এবং মালপত্র পরিবহনকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগকে ঘিরে সোমবার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচলও ব্যাহত হয়।অভিযোগ অনুযায়ী, আক্রান্ত ব্যবসায়ীর নাম শোভম দেব। তিনি নয়াপাড়া মোটরস্ট্যান্ডে গাড়ি ভাড়া এবং মালপত্র বহনের খরচ নিয়ে কয়েকজন অটোচালক বা…

Read More

কালাছড়ায় সিপিআই(এম)-এর মিছিলে পুলিশি বাধা, উত্তেজনা ঘিরে ১০ দফা দাবির কর্মসূচি

কালাছড়া, ১৩ জুলাই: উত্তর ত্রিপুরার কালাছড়া ব্লক এলাকায় সিপিআই(এম)-এর ১০ দফা দাবিকে সামনে রেখে আয়োজিত মিছিলকে কেন্দ্র করে সোমবার উত্তেজনার সৃষ্টি হয়। দলটির অভিযোগ, পূর্বানুমতি থাকা সত্ত্বেও পুলিশ মিছিলে বাধা দেয় এবং ব্লক অফিস অভিমুখে অগ্রসর হতে দেয়নি।সিপিআই(এম)-এর দাবি, নির্ধারিত কর্মসূচির জন্য আইন অনুযায়ী ৭২ ঘণ্টা আগেই প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী কালাছড়া অঞ্চল…

Read More

বিশালগড় ছিনতাই মামলায় গ্রেফতার সংখ্যালঘু মোর্চার প্রাক্তন মণ্ডল সভাপতি ফেরদৌস মিয়া

বিশালগড়, ১৩ জুলাই: বিশালগড়ে বহুল আলোচিত ছিনতাই মামলায় সংখ্যালঘু মোর্চার প্রাক্তন মণ্ডল সভাপতি ফেরদৌস মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর গ্রেফতারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, চলমান তদন্তের ভিত্তিতে ফেরদৌস মিয়াকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা…

Read More

নিত্যদিনের যানজটে অতিষ্ঠ বিলোনিয়াবাসী, ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে উঠছে প্রশ্ন

বিলোনিয়া, ১৩ জুলাই: দীর্ঘদিন ধরে তীব্র যানজটের সমস্যায় নাজেহাল দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া শহরের সাধারণ মানুষ। বিশেষ করে ১ নম্বর টিলা, হাসপাতাল কর্নার থেকে স্টেট ব্যাংক এলাকা পর্যন্ত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজট লেগেই থাকছে। এতে অফিসগামী কর্মী, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক নিয়ন্ত্রণে পর্যাপ্ত নজরদারির অভাব…

Read More

বেহাল রাস্তার প্রতিবাদে ফুলবাড়ীকান্দিতে পথ অবরোধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

ফুলবাড়ীকান্দি, ১৩ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে সোমবার ফুলবাড়ীকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা পথ অবরোধে সামিল হন। অবরোধের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।স্থানীয়দের অভিযোগ, গত প্রায় দুই বছর ধরে রাস্তাটির অবস্থা অত্যন্ত খারাপ। গ্রাম পঞ্চায়েত, ব্লক প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের…

Read More

রাঙ্গাপানিয়ার বন্যায় তলিয়ে গেল সবজি ক্ষেত, চড়িলামের কৃষকদের মাথায় হাত

চড়িলাম, ১৩ জুলাই: টানা মুষলধারে বৃষ্টি এবং রাঙ্গাপানিয়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় চড়িলাম এলাকার বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত হয়েছে। এতে সবজি চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।সোমবার ভোররাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির জেরে নদীর জল দ্রুত বৃদ্ধি পেয়ে আশপাশের কৃষিজমিতে ঢুকে পড়ে। বিশেষ করে উত্তর চড়িলামের রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকার একাধিক…

Read More