Headlines

tripuranewshub@gmail.com

দুই পরিবারের সংঘর্ষে উত্তপ্ত কৈলাসহর, আহত অন্তত ৬

কৈলাসহরের টিলাগাঁও পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে দুই পরিবারের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে খবর, কোনো একটি বিষয়কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই…

Read Full News

নিম্নমানের ড্রেন নির্মাণের অভিযোগ, কৈলাসহরে কাজ বন্ধ করলেন এলাকাবাসী

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে কৈলাসহর পুর পরিষদ এলাকায় চলা ড্রেন নির্মাণের কাজে নিম্নমান ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রতিবাদে রবিবার ৮ নম্বর ওয়ার্ডে থানা সংলগ্ন এলাকায় নির্মাণকাজ বন্ধ করে দেন ক্ষুব্ধ এলাকাবাসীরা।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেন নির্মাণের কাজ অত্যন্ত ধীরগতিতে চলছে। কোথাও রাস্তার পাশে মাটি ও নির্মাণসামগ্রী ফেলে রাখায় যান চলাচলে…

Read Full News

বৃষ্টির রাতেই ‘স্বপ্নের বাইক’ চুরি, পুলিশের দ্বারস্থ যুবক

ভারী বৃষ্টির সুযোগ নিয়ে বাড়ির উঠান থেকে এক যুবকের ছয় মাসের পুরনো বাইক চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে বামুটিয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।ঘটনাটি ঘটেছে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালী বাজার সংলগ্ন সমাজ শিক্ষা কেন্দ্র এলাকার। জানা গেছে, এলাকার বাসিন্দা সুরজিৎ বিশ্বাস তাঁর TR 01 BA 5214 নম্বরের পালসার N200 বাইকটি বাড়ির উঠানের…

Read Full News

অমরপুরে দক্ষ ব্রু উপভোক্তাদের টুলকিট বিতরণ

অমরপুরে দক্ষ ব্রু উপভোক্তাদের জন্য টুলকিট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা-সহ প্রশাসনের আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে দক্ষতা উন্নয়নের মাধ্যমে ব্রু সম্প্রদায়ের মানুষের জীবিকা ও আর্থিক স্বনির্ভরতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণপ্রাপ্ত উপভোক্তাদের হাতে বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়।সরকারি এই উদ্যোগের ফলে ব্রু সম্প্রদায়ের…

Read Full News

আমতলীতে পুলিশের জালে কুখ্যাত চোর, উদ্ধার বিভিন্ন সামগ্রী

আমতলী থানার পুলিশের অভিযানে মধ্য চারিপাড়া এলাকা থেকে মালু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, আটক ব্যক্তি চুরির ঘটনায় জড়িত এবং এলাকায় ‘কুখ্যাত চোর’ হিসেবে পরিচিত।পুলিশের অভিযানে তাঁর কাছ থেকে বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর আটক ব্যক্তিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।আমতলী থানার ওসি রানা চ্যাটার্জী…

Read Full News

বন্যায় বাড়িঘর জলমগ্ন, স্কুলে আশ্রয় অমৃত দেববর্মার পরিবারের

অতি বৃষ্টি ও বন্যার জেরে মান্দাই বিধানসভার কাইসিংওয়ারাই পাড়ায় বিপাকে পড়েছেন বাসিন্দারা। জলমগ্ন হয়ে পড়েছে অমৃত দেববর্মার বাড়ি। পরিস্থিতি এতটাই বেহাল যে যেকোনও সময় বাড়িটি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।নিরাপত্তার কথা মাথায় রেখে ভারী বৃষ্টির মধ্যেই নিজের বসতবাড়ি ছেড়ে মোহন্ত চৌধুরী জে.বি. স্কুলে আশ্রয় নিতে বাধ্য হন অমৃত দেববর্মা ও তাঁর পরিবার।অমৃত দেববর্মার অভিযোগ, এখনও…

Read Full News

ADC দিবস উপলক্ষে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা

ADC দিবসকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। তাঁরা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এদিনের কর্মসূচিতে ADC-র গঠন, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার এবং…

Read Full News

সোনামুড়ায় সরকারি ধান কেনায় উত্তেজনা, ৫ শতাংশ বাদ দেওয়া নিয়ে ক্ষোভ

সোনামুড়া এগ্রি মার্কেটে সরকারি উদ্যোগে ধান কেনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ২৩ আগস্ট থেকে শুরু হওয়া দুই দিনের সরকারি ধান ক্রয় প্রক্রিয়ায় এলাকার বিভিন্ন প্রান্ত থেকে উৎপাদিত ধান নিয়ে বাজারে হাজির হন কৃষকরা। কিন্তু ধানের মান যাচাইয়ের পর নির্দিষ্ট শতাংশ ধান বাদ দেওয়াকে কেন্দ্র করে আপত্তি জানান তাঁরা।কৃষকদের অভিযোগ, বাজারে ধান নিয়ে আসার পর প্রায়…

Read Full News

জলমগ্ন বাড়িঘর-জমি, প্রতিবাদে চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ

জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চললেও রাস্তার পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির জল ঢুকে জলমগ্ন হয়ে পড়েছে সাধারণ মানুষের বাড়িঘর, পুকুর ও কৃষিজমি। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে চম্পকনগর এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্ত স্থানীয়রা।স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হওয়ার সময় রাস্তার পাশে দ্রুত ড্রেন নির্মাণের আশ্বাস দিয়েছিল জিরানিয়া মহকুমা…

Read Full News

বৃষ্টি-বন্যায় ঘরছাড়া ২৬ পরিবার, স্কুলে আশ্রয় ৯৬ জনের

ভোররাতের প্রবল বৃষ্টি ও বন্যার জেরে ঘরছাড়া হতে হলো ২৬টি পরিবারের ৯৬ জনকে। মান্দাই থানার উদ্যোগে তাঁদের উদ্ধার করে একটি স্কুলে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়।আশ্রয় নেওয়া মানুষদের অভিযোগ, এখনও পর্যন্ত তাঁদের খাবারের জন্য শুধু মুড়ি ও জলের বোতল দেওয়া হয়েছে। পর্যাপ্ত খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়েছেন আশ্রয় নেওয়া পরিবারগুলি।স্থানীয়দের…

Read Full News