Headlines

tripuranewshub@gmail.com

ধর্মনগরে ব্যাটারি চুরির মামলায় পুলিশের জালে অভিযুক্ত, তদন্তে মিলছে নতুন তথ্য

উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একটি দোকানে ব্যাটারি চুরির ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধর্মনগর থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম যুক্তিরাম রিয়াং। তার বাড়ি কচুছড়া এলাকায়। দোকানে চুরির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহের পর অভিযুক্তকে আটক করা হয়।পুলিশ জানিয়েছে, ধৃতকে…

Read More

ভাতা বন্ধ, রেগার কাজ নেই! বনের ফল খেয়ে দিন কাটছে আশি ছোঁয়া পূর্ণলক্ষী ও তাঁর বিকলাঙ্গ নাতির

গোমতী জেলার ঋষ্যমুখ বিধানসভার অন্তর্গত মানিরামপুর এডিসি ভিলেজে এক প্রবীণ উপজাতি মহিলার মানবেতর জীবনযাপনের অভিযোগ সামনে এসেছে। আশি বছরের ঊর্ধ্বে পূর্ণলক্ষী ত্রিপুরা নামে ওই বৃদ্ধা তাঁর বিকলাঙ্গ নাতিকে নিয়ে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ।পরিবারের দাবি, কয়েক মাস ধরে তিনি বৃদ্ধভাতা পাচ্ছেন না। এছাড়া তাঁর নামে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প…

Read More

শিক্ষক সংকটে সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল! ডেপুটি আইএসের মন্তব্য ঘিরে তুমুল বিক্ষোভ

সিপাহিজলা জেলার দক্ষিণ চড়িলাম সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে চরম শিক্ষক সংকটকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিদ্যালয় পরিদর্শনে আসা চড়িলামের ডেপুটি আইএস তনিমা রায়ের মন্তব্যকে ঘিরে অভিভাবকদের সঙ্গে তর্ক-বিতর্কের ঘটনা ঘটে।অভিভাবকদের অভিযোগ, নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় পুরো বিদ্যালয় পরিচালনার জন্য প্রধান শিক্ষকসহ মাত্র চারজন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। এর মধ্যে একজন অসুস্থ এবং…

Read More

সিধাইয়ে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য! ৫৭০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল যৌথবাহিনী। সিধাই থানাধীন সুরেন্দ্রনগর এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৫৭০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।জানা গেছে, বুধবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে আগরতলা এনসিবি (NCB)-এর নেতৃত্বে বিএসএফ, টিএসআর এবং সিধাই থানার পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে সুরেন্দ্রনগরের একটি বাড়িতে…

Read More

চার বছরেও পূরণ নয় প্রতিশ্রুতি! ক্ষোভে ফুঁসছেন বক্সনগরের দুর্গাপুরের বাসিন্দারা

নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি চার বছর পেরিয়েও বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন সিপাহিজলা জেলার বক্সনগর বিধানসভার দুর্গাপুর এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক দাবি অপূর্ণ থাকায় এলাকাবাসীর মধ্যে অসন্তোষ ক্রমশ বাড়ছে।স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের আগে এলাকার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, মৌলিক পরিষেবা ও জনস্বার্থে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত সেগুলোর বেশিরভাগই বাস্তবায়িত হয়নি। ফলে প্রতিদিন…

Read More

দেও ও মনু নদীর জলস্তর বৃদ্ধি, জলমগ্ন কুমারঘাট কো-অপারেটিভ সংলগ্ন সড়ক

টানা বর্ষণের জেরে দেও নদী ও মনু নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় ঊনকোটি জেলার কুমারঘাট শহরের একাধিক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে কুমারঘাট কো-অপারেটিভের সামনের প্রধান সড়ক জলমগ্ন হয়ে পড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকাগুলোতে জল ঢুকতে শুরু করেছে। কো-অপারেটিভ সংলগ্ন সড়কে পানি জমে যাওয়ায় যানবাহন…

Read More

ভাঙা সিঁড়ি থেকে পড়ে আহত বিদ্যুৎ কর্মী! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

পশ্চিম ত্রিপুরার বামুটিয়া এলাকায় কাজ করতে গিয়ে দুর্ঘটনায় আহত হলেন ১৯১২ আউটসোর্সিং পরিষেবার এক বিদ্যুৎ কর্মী। ভাঙা সিঁড়ি ব্যবহার করার সময় ভারসাম্য হারিয়ে উপর থেকে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে খবর, কর্মরত অবস্থায় হঠাৎ সিঁড়িটি ভেঙে পড়ায় ওই কর্মী মাটিতে ছিটকে পড়েন। দুর্ঘটনার পর সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার…

Read More

বন্যা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুত প্রশাসন, আতঙ্ক নয় সতর্ক থাকার আহ্বান পশ্চিম জেলা শাসকের

রাজ্যে টানা বর্ষণ এবং বিভিন্ন নদ-নদীর জলস্তর বৃদ্ধির প্রেক্ষাপটে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় পশ্চিম জেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডা. বিশাল কুমার।তিনি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। সম্ভাব্য বন্যাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী দল, ত্রাণ…

Read More

‘নিকো বাণিজ্য’ ঘিরে উত্তপ্ত জোলাইবাড়ী! টেন্ডারকে কেন্দ্র করে হামলার অভিযোগ, তদন্তের দাবি

দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ী বিধানসভা এলাকায় সরকারি কাজের টেন্ডার ও কথিত ‘নিকো বাণিজ্য’কে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং হামলার অভিযোগকে ঘিরে এলাকায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগ উঠেছে, বাইখোড়া এলাকার চড়কবাই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নারায়ণ শীল, বিজেপির দক্ষিণ জেলা কমিটির সদস্য মনীন্দ্র বিশ্বাস, বিধান মিত্রসহ কয়েকজন সরকারি কাজের টেন্ডারকে কেন্দ্র করে…

Read More

বেহাল মধ্যের টিলা সড়ক, নিত্য দুর্ভোগে হাজারো মানুষ! দ্রুত সংস্কারের দাবিতে সরব এলাকাবাসী

দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের মধ্যের টিলা এলাকার প্রধান সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার সংস্কার না হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় পরিণত হওয়ায় যানবাহন চলাচল এবং পথচারীদের যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।স্থানীয়দের দাবি,…

Read More