Headlines

tripuranewshub@gmail.com

গোমতীর ভাঙনে ভিটেমাটি হারানোর আতঙ্ক, নিজের হাতেই স্বপ্নের ঘর ভাঙছেন ইসমাইল মিয়া

মেলাঘর, ১০ জুলাই: টানা বর্ষণে ফুলে-ফেঁপে ওঠা গোমতী নদীর ভয়াবহ ভাঙনে চরম সংকটের মুখে পড়েছেন মেলাঘর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের নদী সংলগ্ন এলাকার শতাধিক পরিবার। নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কায় নিজের বহু কষ্টে গড়ে তোলা পাকা বাড়ি নিজ হাতেই ভেঙে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন ৮ নম্বর ওয়ার্ডের বক্সীবাড়ি এলাকার বাসিন্দা ইসমাইল মিয়া।স্থানীয়দের বক্তব্য, বাড়িটি…

Read More

সোনামুড়ার জঙ্গলে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক, পরিচয় জানতে সাহায্যের আবেদন

সোনামুড়া, ১০ জুলাই: সোনামুড়া থানাধীন ময়নামা গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গভীর জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবককে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর পরিচয় এখনও জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার এলাকাবাসী জঙ্গলের মধ্যে এক যুবককে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে সোনামুড়া অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন।…

Read More

চাকরি নিয়মিতকরণের দাবিতে সরব এসপিও পরিবার, ডিজিপি দপ্তরে ১০ দফা দাবিপত্র

আগরতলা, ১০ জুলাই: দীর্ঘদিন ধরে স্বল্প ভাতা, সীমিত সুযোগ-সুবিধা এবং অনিশ্চিত কর্মজীবনের অভিযোগ তুলে এবার আন্দোলনের পথে নামলেন স্পেশাল পুলিশ অফিসার (SPO)-দের পরিবারের সদস্যরা। শুক্রবার অল ত্রিপুরা এসপিও পরিবারের কল্যাণ সংস্থার ব্যানারে পুলিশের মহা নির্দেশক (ডিজিপি)-র দপ্তরে ১০ দফা দাবিতে একটি ডেপুটেশন প্রদান করা হয়।ডিজিপি উপস্থিত না থাকায় সংগঠনের প্রতিনিধিদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন…

Read More

কুমারঘাটে বন্যার থাবা, ১৭ ত্রাণ শিবিরে আশ্রয় নিলেন ১,৫০৯ দুর্গত

কুমারঘাট, ১০ জুলাই: টানা কয়েকদিনের ভারী বর্ষণে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হয়েছে। মনু ও দেও নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় একাধিক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে প্রশাসনের খোলা ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গতদের জন্য মোট ১৭টি ত্রাণ শিবির খোলা হয়েছে। বর্তমানে…

Read More

গেট না খোলায় পরীক্ষা ভেস্তে যাওয়ার অভিযোগ, ধর্মনগরে স্কুল ঘিরে বিক্ষোভ ও পথ অবরোধ

ধর্মনগর, ১০ জুলাই: নির্ধারিত সময়ে বিদ্যালয়ের গেট না খোলার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার সকালে উত্তর ত্রিপুরার ধর্মনগরের দীননাথ নারায়ণী বিদ্যামন্দিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ক্ষুব্ধ ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা পথ অবরোধে সামিল হয়ে দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান।অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের গেট সময়মতো খোলা হয় না। ফলে প্রতিদিনই ছাত্র-ছাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিষয়টি…

Read More

ত্রিপুরার কুইন আনারস, কালিখাসা ও সুগন্ধি লেবুর বিদেশযাত্রা শুরু, কৃষিখাতে একাধিক MoU স্বাক্ষর

আগরতলা, ১০ জুলাই: ত্রিপুরার কৃষিপণ্যকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। শুক্রবার এ.ডি. নগরস্থিত কৃষি গবেষণা কেন্দ্র থেকে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ ত্রিপুরার বিখ্যাত কালিখাসা, সুগন্ধি লেবু এবং কুইন পাইন্যাপেলের (স্যাম্পল) বিদেশে রপ্তানির শুভ সূচনা (ফ্ল্যাগ-অফ) করেন।এই উদ্যোগের মাধ্যমে ত্রিপুরার উচ্চমানের কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে নতুন…

Read More

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভে বিদ্যুৎ ও কৃষিতে একাধিক MoU, জানালেন মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১০ জুলাই: ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভকে ঘিরে রাজ্যে বিনিয়োগের ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতন লাল নাথ। শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, কনক্লেভে বিদ্যুৎ এবং কৃষি—এই দুই গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই ইতিমধ্যে একাধিক সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হয়েছে।মন্ত্রী বলেন, রাজ্যে শিল্প ও বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় বিভিন্ন সংস্থা ত্রিপুরায়…

Read More

রাজ্যেই মিলবে আধুনিক চিকিৎসা, স্বাস্থ্যখাতে সরকারি-বেসরকারি বিনিয়োগে জোর: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুলাই: ত্রিপুরার প্রতিটি মানুষ যাতে নিজের রাজ্যেই আধুনিক, উন্নত ও সাশ্রয়ী চিকিৎসা পরিষেবা পান, সেই লক্ষ্যেই সরকার স্বাস্থ্য পরিকাঠামোর সর্বাঙ্গীণ উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি জানান, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিনিয়োগ এবং অংশীদারিত্ব রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করবে।শুক্রবার আগরতলায় একটি বেসরকারি হাসপাতালের অনুষ্ঠানে বক্তব্য…

Read More

আগরতলায় Bobcat-এর নতুন 3S শাখার উদ্বোধন, উত্তর-পূর্বে পরিষেবা আরও শক্তিশালী

আগরতলা, ১০ জুলাই: উত্তর-পূর্ব ভারতের নির্মাণ ও অবকাঠামো খাতে আধুনিক পরিষেবা আরও সম্প্রসারণের লক্ষ্যে Bobcat-এর অনুমোদিত ডিলার শ্রী বালাজি ইকুইপমেন্টস প্রাইভেট লিমিটেড (SBEPL) আগরতলার আর.এম.এস. চৌমুহানি এলাকায় তাদের নতুন 3S (Sales, Spares & Service) শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।নতুন এই কেন্দ্রটি Bobcat-এর Compact Equipment Division-এর জন্য নিবেদিত। এখান থেকে Backhoe Loader, Mini Excavator এবং Skid-Steer Loader-এর…

Read More

বেহাল রাস্তার প্রতিবাদে কদমতলায় যৌথ অবরোধ! যানজটে নাকাল জনজীবন, দ্রুত সংস্কারের দাবি

উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের একাধিক গুরুত্বপূর্ণ সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে কদমতলা অটোস্ট্যান্ড সংলগ্ন তেমাথা ও চল্লিশদ্রোণ সড়কের মুখে যৌথ পথ অবরোধে সামিল হন বিএমএস শ্রমিক সংগঠনের সদস্য, অটোচালক, ই-রিকশাচালক, যানবাহনের মালিক এবং সাধারণ মানুষ। অবরোধের জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।আন্দোলনকারীদের অভিযোগ, কদমতলা–রানীবাড়ি সড়ক, কদমতলা বাজার–চল্লিশদ্রোণ…

Read More