Headlines

tripuranewshub@gmail.com

যোগেন্দ্রনগরে CPI(M) পার্টি অফিসে হামলা, সামনে এল সিসিটিভি ফুটেজ

যোগেন্দ্রনগরের বিদ্যাসাগর চৌমুহনি এলাকায় CPI(M)-এর পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, যেখানে হামলার সময়কার দৃশ্য দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে।ভিডিও ফুটেজকে কেন্দ্র করে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। পুরো ঘটনায় পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই নজর।

Read Full News

সংগঠন শক্তিশালী করতে ময়দানে DYFI রামনগর অঞ্চল কমিটি

সংগঠনকে আরও শক্তিশালী ও সক্রিয় করে তুলতে ময়দানে নামল DYFI রামনগর অঞ্চল কমিটি। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে ধারাবাহিকভাবে কাজ করার বার্তা দেওয়া হয়।এদিন সংগঠনের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। আগামী দিনে এলাকায় সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যেও একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে…

Read Full News

তিন মাস ধরে ভাতা নেই, খোয়াইয়ে মিড ডে মিল রাঁধুনিদের বিক্ষোভ

টানা তিন মাস ধরে ন্যূনতম মাসিক ভাতা না পাওয়ার অভিযোগে খোয়াই জেলার মিড ডে মিল রাঁধুনিরা সরব হলেন। মঙ্গলবার খোয়াই জেলা শিক্ষা আধিকারিক নীলমণি দেববর্মার কাছে ডেপুটেশন দেন তাঁরা।রাঁধুনিদের অভিযোগ, সংসার চালানোর ক্ষেত্রে এই সামান্য ভাতাটুকুই তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ তিন মাস পেরিয়ে গেলেও নির্ধারিত ভাতা তাঁদের অ্যাকাউন্টে জমা পড়েনি।প্রতিনিধিদের দাবি, প্রতি মাসে নির্দিষ্ট…

Read Full News

প্রতিষ্ঠা দিবসে উৎসবের আবহ ত্রিপুরা মেডিকেল কলেজে

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো ত্রিপুরা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ কলেজের শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য বিশিষ্টজনেরা।প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কলেজের শিক্ষা, চিকিৎসা পরিষেবা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসে। মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠানের অগ্রগতি ও চিকিৎসা ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।প্রতিষ্ঠা দিবস ঘিরে…

Read Full News

ব্রেইল প্রিন্টার পড়ে নষ্ট, দৃষ্টিহীনদের সমস্যায় ডেপুটেশন

দৃষ্টিহীনদের গ্রন্থাগার ব্যবহারের ক্ষেত্রে নানা সমস্যা ও অসুবিধার কথা তুলে ধরে বীরচন্দ্র স্টেট লাইব্রেরির প্রধান গ্রন্থাগারিক অরুণাংশু দাসের কাছে ডেপুটেশন দিল অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।ডেপুটেশনে দৃষ্টিহীন পাঠকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়। সংগঠনের অভিযোগ, লাখ লাখ টাকা ব্যয়ে আনা ব্রেইল প্রিন্টার মেশিন পড়ে থাকলেও তা কার্যত ব্যবহার হচ্ছে না। ফলে গুরুত্বপূর্ণ…

Read Full News

স্মার্ট মিটারে ৫০ হাজার টাকার বিল! মাথায় হাত সোনামুড়ার মনিরের

স্মার্ট মিটার বসানোর কয়েক মাসের মধ্যেই প্রায় ৫০ হাজার টাকার বিদ্যুৎ বিল হাতে পেয়ে দিশেহারা সোনামুড়ার বাসিন্দা মনির হোসেন। এত বিপুল বিল কীভাবে এলো, তা নিয়ে উঠছে প্রশ্ন।মনির হোসেনের দাবি, স্মার্ট মিটার বসানোর পর থেকেই বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। সম্প্রতি প্রায় ৫০ হাজার টাকার বিল আসায় রীতিমতো মাথায় হাত পড়েছে তাঁর।এ ঘটনায় বিদ্যুৎ দপ্তরের…

Read Full News

জুটমিল পেনশন নিয়ে পথে পেনশনাররা, গণধর্ণা ও ডেপুটেশন

জুটমিল শ্রমিকদের পেনশন সংক্রান্ত একাধিক দাবিতে আগরতলার ভোলাগিরি আশ্রমের সামনে গণধর্ণা ও গণডেপুটেশন কর্মসূচি পালন করল ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটি।আন্দোলনকারীদের দাবি, TJML এবং EPFO কর্তৃপক্ষকে আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। হায়ার পেনশন চালু করা, সংশোধিত বেতন-ভাতার ভিত্তিতে বকেয়া অর্থ প্রদান এবং পুরনো পেনশন পুনর্বিন্যাসের দাবি জানানো হয়।ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন ও জুটমিল…

Read Full News

অঙ্গনওয়াড়িতে ফাঁকি দিয়ে মিছিলে গেলে কড়া ব্যবস্থা: টিঙ্কু রায়

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে গাফিলতি করে রাজনৈতিক মিছিল বা কর্মসূচিতে অংশ নিলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন সমাজকল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়।মন্ত্রী বলেন, অঙ্গনওয়াড়ি কর্মীদের মূল দায়িত্ব শিশুদের সঠিকভাবে দেখভাল করা। তাই রাজনৈতিক কর্মসূচির চেয়ে কর্মস্থলে উপস্থিত থেকে ছাত্রছাত্রী ও শিশুদের প্রতি নজর দেওয়াকেই অগ্রাধিকার দিতে হবে।দায়িত্ব পালনে কোনও ধরনের ফাঁকি বা গাফিলতি বরদাস্ত করা হবে না…

Read Full News

দায়িত্ব পালন করতে গিয়েই অকাল প্রয়াণ, বাবা হারাল দুই শিশু

মেলাঘর বটতলীর বাসিন্দা ও MPW কর্মী প্রসেনজিৎ দাসের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, সহকর্মী ও এলাকাজুড়ে।শারীরিক অসুস্থতা সত্ত্বেও নিজের কর্তব্যকে অগ্রাধিকার দিয়ে উরমাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডিউটিতে যোগ দিয়েছিলেন প্রসেনজিৎ। কর্মরত অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। দ্রুত মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।করোনা মহামারীর কঠিন সময়েও জীবনের ঝুঁকি…

Read Full News

বিদ্যাসাগরকাণ্ডে এবার পাল্টা অভিযোগ বিজেপির

বিদ্যাসাগরের ঘটনাকে কেন্দ্র করে এবার পাল্টা অভিযোগ তুললেন বিজেপি কর্মীরা। ঘটনার জন্য অন্য পক্ষকে দায়ী করে নিজেদের বক্তব্য সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন তাঁরা। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ল।

Read Full News