Headlines

tripuranewshub@gmail.com

ত্রিপুরায় প্রথমবার নতুন শ্রমকোড নিয়ে তিন দিনের কর্মশালা, কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

আগরতলা, ২২ জুলাই: কেন্দ্রীয় সরকারের নতুন শ্রমকোড বাস্তবায়নকে সামনে রেখে ত্রিপুরায় প্রথমবারের মতো তিন দিনের একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। আগরতলার সোনারতরী গেস্ট হাউসে আয়োজিত এই কর্মশালায় মিজোরাম, মণিপুরসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে শ্রম আইন বিশেষজ্ঞরা অংশ নেন।রাজ্যের শ্রম দফতরের সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নতুন শ্রমকোডের বিভিন্ন দিক, বাস্তব প্রয়োগ এবং প্রশাসনিক কার্যপ্রণালী…

Read Full News

স্নানযাত্রার মধ্য দিয়ে সূচনা খার্চি পূজার, আগামীকাল থেকে শুরু সাত দিনের ঐতিহ্যবাহী উৎসব ও মেলা

খয়েরপুর, ২১ জুলাই: ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি পূজার সূচনা হলো খয়েরপুরের চৌদ্দ দেবতা মন্দিরে স্নানযাত্রার মধ্য দিয়ে। বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে চৌদ্দ দেবতার পবিত্র স্নান সম্পন্ন হয়। এই স্নানযাত্রার মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে শুরু হলো রাজ্যের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসবের প্রস্তুতি।আগামীকাল থেকে শুরু হবে সাত দিনব্যাপী খার্চি পূজা ও ঐতিহ্যবাহী মেলা। প্রতিবছরের মতো এবারও রাজ্যের বিভিন্ন…

Read Full News

NEET প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভে হামলার অভিযোগ, উত্তপ্ত ত্রিপুরা

আগরতলা, ২১ জুলাই: NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবাদে আয়োজিত এক শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, কর্মসূচি চলাকালীন এবিভিপি (ABVP)-এর কর্মী-সমর্থকদের একাংশ তাদের ওপর হামলা চালায়।অভিযোগ অনুযায়ী, ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন। সেই সময় হামলার ঘটনায় কয়েকজন আহত হন বলে দাবি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায়…

Read Full News

ছিদ্র টিনের ছাদে বৃষ্টির জল ক্লাসরুমে! চড়িলামের রংমালা জেবি স্কুলে চরম দুর্ভোগে পড়ুয়ারা

চড়িলাম, ২১ জুলাই: সেপাহিজলা জেলার চড়িলাম বিধানসভার জনজাতি অধ্যুষিত রংমালা আরএস কলোনি জেবি স্কুলের বেহাল পরিকাঠামোকে ঘিরে ক্ষোভ বাড়ছে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে। অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের টিনের ছাদ ফুটো হয়ে থাকায় সামান্য বৃষ্টিতেই ক্লাসরুম ও শিক্ষক কক্ষে জল পড়ে। ফলে ছাত্রছাত্রীদের ভিজে অবস্থায় পড়াশোনা করতে হচ্ছে এবং স্বাভাবিক পঠন-পাঠন ব্যাহত হচ্ছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয়…

Read Full News

ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যু নিয়ে প্রশ্ন তুললেন আইনজীবী শমিক দেব, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন তুলে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী শমিক দেব। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি ঘটনাটির বিভিন্ন দিক নিয়ে নিজের মতামত প্রকাশ করেন।শমিক দেবের বক্তব্য, এমন একজন শীর্ষ পুলিশ আধিকারিকের আকস্মিক মৃত্যুর ঘটনায় সমস্ত দিক খতিয়ে দেখা জরুরি। তাঁর…

Read Full News

বিল জমা দিতে এসে হয়রানির অভিযোগ, TNGCL-এর পরিষেবা নিয়ে ক্ষোভ গ্রাহকদের

আগরতলা, ২১ জুলাই: বিল জমা দিতে এসে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড (TNGCL)-এর পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন একাধিক গ্রাহক। তাঁদের অভিযোগকে কেন্দ্র করে সংশ্লিষ্ট দপ্তরের পরিষেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে।গ্রাহকদের দাবি, বিল পরিশোধ করতে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া পরিষেবা গ্রহণের ক্ষেত্রে নানা ধরনের প্রশাসনিক জটিলতা ও ভোগান্তির…

Read Full News

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ও যুব কংগ্রেসের যৌথ সাংবাদিক সম্মেলন, উপস্থিত শীর্ষ নেতৃত্ব

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং যুব কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার এক যৌথ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন দলের শীর্ষ নেতারা।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দিল্লি থেকে আগত অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) সদস্য বি. পি. সিং, কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) সদস্য ও বিধায়ক সুদীপ…

Read Full News

ডিজিপির মৃত্যুর নিরপেক্ষ তদন্ত ও জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব কংগ্রেস

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি)-এর মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি এবং রাজ্যের জাতীয় সড়কগুলোর বেহাল অবস্থা নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেস নেতারা ডিজিপির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তাঁদের মতে,…

Read Full News

সেলফ-হেল্প গ্রুপের কাজে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ, থানায় অভিযোগ দায়ের

জম্পুইজলা, ২১ জুলাই: সেপাহিজলা জেলার জম্পুইজলার বাহাদুর বাড়ি পাড়া এলাকায় এক গৃহবধূর নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ (এফআইআর) দায়ের করা হয়েছে।অভিযোগকারী ধাসিরাই কলাই জানান, তাঁর স্ত্রী মমিতা কলাই গত ১৮ জুলাই সেলফ-হেল্প গ্রুপের কাজের কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি…

Read Full News

বকেয়া না মিটলে ১ আগস্ট থেকে শিশুদের টিফিন বন্ধের হুঁশিয়ারি অঙ্গনওয়াড়ি কর্মীদের

কৈলাশহর, ২১ জুলাই: উত্তর ত্রিপুরার কৈলাশহর গৌরনগর ব্লকের অধীনস্থ অঙ্গনওয়াড়ি কর্মীরা বকেয়া বিল পরিশোধের দাবিতে কঠোর অবস্থান নিয়েছেন। তাঁদের দাবি, গত পাঁচ মাস ধরে টিফিনের বিল এবং মোবাইল রিচার্জ বাবদ প্রাপ্য অর্থ পরিশোধ করা হয়নি। দ্রুত বকেয়া মেটানো না হলে আগামী ১ আগস্ট থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের টিফিন বিতরণ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।অঙ্গনওয়াড়ি কর্মীদের…

Read Full News