Headlines

tripuranewshub@gmail.com

‘লেস্ট উই ফরগেট’— রাধানগর ব্যাটালিয়নে শহিদ রাইফেলম্যান গোবিন্দ সিংকে শ্রদ্ধার্ঘ্য

আগরতলা, ১০ জুলাই: দেশের সেবায় আত্মোৎসর্গকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার রাধানগর ব্যাটালিয়নে এক গম্ভীর ও মর্যাদাপূর্ণ পুষ্পস্তবক অর্পণ (Wreath Laying) অনুষ্ঠানের আয়োজন করে আসাম রাইফেলস।অনুষ্ঠানে ২৮ আসাম রাইফেলসের রাইফেলম্যান (জিডি) গোবিন্দ সিং-এর আত্মত্যাগকে স্মরণ করা হয়। ১৯৯৬ সালের ১০ জুলাই জম্মু ও কাশ্মীরের মান্দ্রালা এলাকায় জঙ্গি দমনে পরিচালিত এক অভিযানে তিনি অসীম সাহসিকতা…

Read Full News

শ্রম ভবনের সামনে ‘কালা দিবস’ পালন, যৌথ আন্দোলনে মিড-ডে মিল, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা

আগরতলা, ১০ জুলাই: বিভিন্ন দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে শুক্রবার আগরতলার শ্রম ভবনের সামনে ‘কালা দিবস’ পালন করেন ত্রিপুরা মিড-ডে-মিল ওয়ার্কার্স ইউনিয়ন, ত্রিপুরা আশা ওয়ার্কার্স ইউনিয়ন এবং ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেলপার্স ইউনিয়নের সদস্যরা।তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক কর্মী অংশ নেন। কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভের মাধ্যমে তাঁরা নিজেদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া তুলে…

Read Full News

মহাকরণে সাংবাদিক সম্মেলনে রাজ্যের একাধিক ইস্যুতে সরব বিরোধী দলনেতা জিতেন চৌধুরী

আগরতলা, ১০ জুলাই: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় নিয়ে শুক্রবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী।সাংবাদিক সম্মেলনে তিনি রাজ্যের চলমান বিভিন্ন ইস্যু, প্রশাসনিক কার্যকলাপ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিরোধী দলের অবস্থান তুলে ধরেন। পাশাপাশি সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করে একাধিক প্রশ্নও উত্থাপন করেন।জিতেন চৌধুরী বলেন, সাধারণ মানুষের…

Read Full News

আগরতলা প্রেস ক্লাব ফুটবল প্রিমিয়ার লীগ ২০২৬ উপলক্ষে সাংবাদিক সম্মেলন

আগরতলা, ১০ জুলাই: আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে আগরতলা প্রেস ক্লাব ফুটবল প্রিমিয়ার লীগ–২০২৬। আগামী ১১ জুলাই ক্ষুদিরাম স্কুল মাঠে অনুষ্ঠিতব্য এই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।আগরতলা প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্টের উদ্দেশ্য, অংশগ্রহণকারী দল, খেলার সূচি এবং আয়োজন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংবাদমাধ্যমের…

Read Full News

রাজ্যের নানা ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, তুলে ধরলেন সরকারের অবস্থান

আগরতলা, ১০ জুলাই: বিভিন্ন সমসাময়িক বিষয় এবং রাজ্যের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করেন।মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার জনকল্যাণ, উন্নয়ন এবং স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ, কর্মসংস্থানসহ বিভিন্ন…

Read Full News

আগরতলায় TIME হাসপাতালের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১০ জুলাই: রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে আগরতলায় নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। শুক্রবার পশ্চিম ত্রিপুরার বাগমা, কুড়িপুকুরে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নিকটে নবনির্মিত TIME Hospital-এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রশাসনিক আধিকারিক…

Read Full News

গোমতীর ভাঙনে ভিটেমাটি হারানোর আতঙ্ক, নিজের হাতেই স্বপ্নের ঘর ভাঙছেন ইসমাইল মিয়া

মেলাঘর, ১০ জুলাই: টানা বর্ষণে ফুলে-ফেঁপে ওঠা গোমতী নদীর ভয়াবহ ভাঙনে চরম সংকটের মুখে পড়েছেন মেলাঘর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের নদী সংলগ্ন এলাকার শতাধিক পরিবার। নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কায় নিজের বহু কষ্টে গড়ে তোলা পাকা বাড়ি নিজ হাতেই ভেঙে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন ৮ নম্বর ওয়ার্ডের বক্সীবাড়ি এলাকার বাসিন্দা ইসমাইল মিয়া।স্থানীয়দের বক্তব্য, বাড়িটি…

Read Full News

সোনামুড়ার জঙ্গলে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক, পরিচয় জানতে সাহায্যের আবেদন

সোনামুড়া, ১০ জুলাই: সোনামুড়া থানাধীন ময়নামা গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গভীর জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবককে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর পরিচয় এখনও জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার এলাকাবাসী জঙ্গলের মধ্যে এক যুবককে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে সোনামুড়া অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন।…

Read Full News

চাকরি নিয়মিতকরণের দাবিতে সরব এসপিও পরিবার, ডিজিপি দপ্তরে ১০ দফা দাবিপত্র

আগরতলা, ১০ জুলাই: দীর্ঘদিন ধরে স্বল্প ভাতা, সীমিত সুযোগ-সুবিধা এবং অনিশ্চিত কর্মজীবনের অভিযোগ তুলে এবার আন্দোলনের পথে নামলেন স্পেশাল পুলিশ অফিসার (SPO)-দের পরিবারের সদস্যরা। শুক্রবার অল ত্রিপুরা এসপিও পরিবারের কল্যাণ সংস্থার ব্যানারে পুলিশের মহা নির্দেশক (ডিজিপি)-র দপ্তরে ১০ দফা দাবিতে একটি ডেপুটেশন প্রদান করা হয়।ডিজিপি উপস্থিত না থাকায় সংগঠনের প্রতিনিধিদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন…

Read Full News

কুমারঘাটে বন্যার থাবা, ১৭ ত্রাণ শিবিরে আশ্রয় নিলেন ১,৫০৯ দুর্গত

কুমারঘাট, ১০ জুলাই: টানা কয়েকদিনের ভারী বর্ষণে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হয়েছে। মনু ও দেও নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় একাধিক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে প্রশাসনের খোলা ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গতদের জন্য মোট ১৭টি ত্রাণ শিবির খোলা হয়েছে। বর্তমানে…

Read Full News