মোদীর অনুপ্রেরণায় কুমারঘাট স্টেশনে রেলযাত্রীদের বিনামূল্যে ঝালমুড়ি বিতরণ
দেশের প্রধানমন্ত্রী Narendra Modi-র অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে মানবসেবার এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করল ত্রিপুরা রেলওয়ে হকার্স কর্মী সমিতির কুমারঘাট শাখা। বুধবার সকাল থেকে সারাদিনব্যাপী কুমারঘাট রেল স্টেশনে রেলযাত্রীদের মধ্যে বিনামূল্যে ঝালমুড়ি বিতরণ করা হয়।এই কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন নেতৃত্ব উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন পল্লব রায় চৌধুরী, কুমারঘাট শাখার সভাপতি ধীরেন্দ্র দাস, সাধারণ সম্পাদক দীপক রাউ,…
