Headlines

tripuranewshub@gmail.com

ডুলুমা বেইলি ব্রিজ পুনর্নির্মাণে ১৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত বন্ধ NH-208-এর সেতু, জারি বিকল্প রুট

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর: গোমতী জেলার ডুলুমা TSR ক্যাম্প সংলগ্ন জাতীয় সড়ক (NH-208)-এর ডুলুমা বেইলি ব্রিজ পুনর্নির্মাণের কাজের জন্য আগামী ১৫ জুলাই থেকে ৩১ জুলাই, ২০২৬ পর্যন্ত সেতুটি সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য বন্ধ থাকবে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে গোমতী জেলার জেলা শাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় এই নির্দেশ জারি করেছে।জেলা প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্নির্মাণের সময় হালকা…

Read Full News

তেলিয়ামুড়ায় উপড়ে পড়ল বিশাল বটগাছ, দুই পরিবারের ঘর বিধ্বস্ত; আহত ২

তেলিয়ামুড়া, ১২ জুলাই: টানা কয়েকদিনের ভারী বর্ষণের জেরে তেলিয়ামুড়া মহকুমার হাওয়াইবাড়ি থাংনাই বাজার এলাকায় একটি বিশাল বটগাছ উপড়ে পড়ে দুই পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। তবে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত প্রায় ১০টা নাগাদ জলসিক্ত মাটি নরম হয়ে যাওয়ায় বিশালাকার বটগাছটি উপড়ে পড়ে…

Read Full News

পশ্চিম থানার সাফল্য, উদ্ধার ৩০টি হারানো স্মার্টফোন ফিরল প্রকৃত মালিকদের হাতে

আগরতলা, ১২ জুলাই: হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য পেল পশ্চিম আগরতলা থানার পুলিশ। থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ৩০টি স্মার্টফোন উদ্ধার করে সেগুলো প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে।এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রানা চ্যাটার্জি উদ্ধার অভিযানের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, আধুনিক প্রযুক্তি ও…

Read Full News

কাঞ্চনমালা হাসপাতালে মধ্যরাতে তাণ্ডব, চিকিৎসককে হুমকির অভিযোগে কয়েকজন আটক

আগরতলা, ১২ জুলাই: পশ্চিম ত্রিপুরার কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শনিবার গভীর রাতে একদল যুবকের তাণ্ডবের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, হুমকি এবং হামলার চেষ্টার অভিযোগে পুলিশ কয়েকজনকে আটক করেছে।অভিযোগ অনুযায়ী, শনিবার রাত প্রায় ২টা নাগাদ কমলাসাগর বিধানসভার ছনখলা এলাকার শুভম মজুমদার-সহ কয়েকজন যুবক হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।…

Read Full News

একই রাতে জোলাইবাড়ীর দুই মন্দিরে চুরি, নিরাপত্তা নিয়ে ক্ষোভে এলাকাবাসী

জোলাইবাড়ী, ১২ জুলাই: দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ীতে একই রাতে দুটি মন্দিরে চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার গভীর রাতে জোলাইবাড়ী বাজার ব্যবসায়ী সংঘ পরিচালিত শনি মন্দির এবং পশ্চিম জোলাইবাড়ী এলাকার একটি কালীমন্দিরে প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ চুরি হয়েছে বলে অভিযোগ।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মন্দির কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে জোলাইবাড়ী ফাঁড়ি থানায় খবর…

Read Full News

অটোচালককে মারধরের অভিযোগে উত্তেজনা, লেফুঙ্গা থানায় ইলেকট্রিক অটোচালকদের ডেপুটেশন

মোহনপুর, ১২ জুলাই: আগরতলা–মোহনপুর জাতীয় সড়কে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে এক ইলেকট্রিক অটোচালককে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে রবিবার লেফুঙ্গা থানায় ডেপুটেশন জমা দেন এলাকার ইলেকট্রিক অটোচালকরা।অভিযোগ, গত ৯ জুলাই দমদমিয়া এলাকায় যাত্রী তোলাকে কেন্দ্র করে ইন্দ্রজিৎ দেবনাথ নামে এক ইলেকট্রিক অটোচালককে কয়েকজন কমান্ডার গাড়ির চালক মারধর করেন। পরে তাঁকে রাধানগর মোটর স্ট্যান্ডে…

Read Full News

রাস্তায় ফেলে রাখা পাথরে দুর্ঘটনা! প্যারাডাইস চৌমুহনীতে গাড়ি উল্টে গুরুতর আহত চালক

আগরতলা, ১২ জুলাই: রাস্তায় ফেলে রাখা পাথরের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি উল্টে গুরুতর আহত হলেন চালক। শনিবার গভীর রাতে আগরতলার প্যারাডাইস চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে রাস্তার ওপর পড়ে থাকা পাথর দেখতে না পেয়ে গাড়িটি সেটির ওপর উঠে যায়। এতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি উল্টে যায়।দুর্ঘটনার…

Read Full News

অসুস্থ তিন শিশুর চিকিৎসায় মানবিক উদ্যোগ, ব্যক্তিগত সম্মানী থেকে সহায়তা দিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতীয়া

আগরতলা, ১২ জুলাই: মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করে গুরুতর অসুস্থ তিন শিশুর চিকিৎসার জন্য ব্যক্তিগত মাসিক সম্মানী থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন রাজ্যের মন্ত্রী তথা আইপিএফটি (IPFT)-এর সাধারণ সম্পাদক শুক্লাচরণ নোয়াতীয়া।সহায়তা প্রাপ্ত তিন শিশু হলেন মানশ্রী চৌধুরী, ইপ্সিতা নামসূত্রধর এবং সঞ্জনা দেববর্মা। তাদের চিকিৎসার ব্যয়ভার বহনে পরিবারের পাশে দাঁড়াতেই এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে…

Read Full News

২৯ জুলাই কুমারঘাটে SC-OBC জনসমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক, সরব কংগ্রেস

কৈলাসহর, ১২ জুলাই: আগামী ২৯ জুলাই কুমারঘাটে অনুষ্ঠিতব্য এসসি ও ওবিসি (SC-OBC) ডিপার্টমেন্টের যৌথ জনসমাবেশকে সফল করার লক্ষ্যে রবিবার পাবিয়াছড়া ব্লক কংগ্রেস অফিসে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের উদ্যোগ নেয় কৈলাসহর জেলা এসসি ডিপার্টমেন্ট।বৈঠকে উপস্থিত ছিলেন এসসি ডিপার্টমেন্টের রাজ্য চেয়ারম্যান নিরঞ্জন দাস, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ রাংখল, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ…

Read Full News

জিরো পয়েন্টে বাঁধ সংস্কার ঘিরে উত্তেজনা, ১২ গ্রাম প্লাবনের আশঙ্কায় টিলাবাজারে পথ অবরোধ

কৈলাসহর, ১২ জুলাই: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ঊনকোটি জেলার কৈলাসহরের আন্তর্জাতিক জিরো পয়েন্ট এলাকায় মনু নদীর ভাঙন রোধে বাঁধ সংস্কারের কাজকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। বাঁধ মেরামতের কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে রবিবার টিলাবাজার এলাকায় পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দা ও ঠিকাদাররা।স্থানীয় সূত্রে জানা যায়, টানা কয়েকদিনের ভারী বর্ষণে মনু নদীর জলস্তর বেড়ে যাওয়ায় লাঠিয়াপুরা গ্রাম…

Read Full News