সার্ভিসিংয়ের নামে প্রতারণার অভিযোগ! শান্তিরবাজারের ‘মা হুন্ডা’ শোরুম ঘিরে ক্ষোভ
শান্তিরবাজার শহরে অবস্থিত ‘মা হুন্ডা’ বাইক শোরুমের বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে প্রতারণার গুরুতর অভিযোগ সামনে এসেছে। দীর্ঘদিন ধরেই শোরুমটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠছিল বলে দাবি স্থানীয়দের।অভিযোগ, বাইক সার্ভিসিংয়ের সময় গ্রাহকদের সার্ভিসিং রুমে প্রবেশ করতে দেওয়া হয় না। এর সুযোগ নিয়ে বাইকের ভালো যন্ত্রাংশ খুলে অন্য পার্টস লাগিয়ে গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের বিল নেওয়া হচ্ছে…
