নেতাজি প্লে ফোরামে নতুন অধ্যায়! ১৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন, দুর্গাপূজার আগেই পূর্ণাঙ্গ কমিটির ইঙ্গিত
আগরতলা, ১৪ জুলাই: আগরতলার নেতাজি প্লে ফোরাম সেন্টারে মঙ্গলবার ১৫ সদস্যের একটি নতুন অ্যাডহক কমিটি গঠন উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যেই এই অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।সাংবাদিক সম্মেলনে ক্লাব কর্তৃপক্ষ জানান, আপাতত ১৫ সদস্যের এই অ্যাডহক কমিটি ক্লাবের দায়িত্ব পালন করবে।…
