Headlines

tripuranewshub@gmail.com

‘বার্তা আলাপ’ কর্মসূচিতে মোদি সরকারের ১২ বছরের সাফল্য নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা

আগরতলা প্রেস ক্লাবে বুধবার অনুষ্ঠিত হলো ‘বার্তা আলাপ’ শীর্ষক এক আলোচনা সভা। সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, জনকল্যাণমূলক প্রকল্প এবং প্রশাসনিক সাফল্য নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।…

Read Full News

চারুপাশা রেললাইনে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

উত্তর ত্রিপুরার চারুপাশা রেললাইনে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম মনতোষ দাস (২৪)। তিনি দেওচড়া মৌচাক ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।স্থানীয় বাসিন্দারা রেললাইনের ওপর ক্ষতবিক্ষত অবস্থায় একটি দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে তাঁরা মৃত ব্যক্তিকে মনতোষ দাস হিসেবে শনাক্ত করেন। খবর পেয়ে আরপিএফ (RPF) এবং…

Read Full News

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নতুন অধ্যায়, উপাচার্যের দায়িত্ব নিলেন প্রফেসর ড. দেবব্রত দাস

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন সিনিয়র প্রফেসর ড. দেবব্রত দাস। তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষাক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মচারীরা নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে…

Read Full News

কিডনি রোগীর জমি দখলের অভিযোগ! আড়ালিয়ায় ন্যায়বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ রাজেশ সাহা

রাজধানীর প্রতাপগড় মণ্ডলের অন্তর্গত আড়ালিয়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে এক অসুস্থ যুবক ও তাঁর মায়ের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কিডনি রোগে আক্রান্ত রাজেশ সাহা দাবি করেছেন, চিকিৎসার জন্য অর্থ জোগাড় করতে মায়ের কেনা জমি বিক্রি করতে গিয়ে জানতে পারেন, বহু বছর ধরে তাঁদের দখলে থাকা জমি ২০১৫ সালে বেআইনিভাবে অন্য এক ব্যক্তির নামে মিউটেশন…

Read Full News

ধর্মনগরে দুঃসাহসিক চুরি! দোকান থেকে উধাও প্রায় ২৫টি ব্যাটারি

উত্তর ত্রিপুরার ধর্মনগরের রাজবাড়ী এলাকায় একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চোরেরা দোকানের তালা ভেঙে ভিতরে ঢুকে প্রায় ২৫টি ব্যাটারি চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোকান খুলতে এসে মালিক তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে দোকানের ভেতরে ঢুকে দেখেন, বিপুল সংখ্যক ব্যাটারি উধাও। ঘটনায় উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির মুখে…

Read Full News

রাস্তার কাজ বন্ধের অভিযোগে কমলাসাগরে উত্তেজনা, স্থানীয় বিজেপি কর্মীর বিরুদ্ধে ক্ষোভ

কমলাসাগর বিধানসভার ডুকলী ব্লকের ফুলতলী পঞ্চায়েতের গাবতলী এলাকায় রাস্তা নির্মাণের কাজ বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, শাসকদলের এক কর্মীর হস্তক্ষেপে প্রায় ৩০০ মিটার রাস্তার নির্মাণকাজ বন্ধ হয়ে পড়েছে, ফলে দীর্ঘদিনের উন্নয়নমূলক প্রকল্প অনিশ্চয়তার মুখে পড়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, রায়েরমুড়া, গাবতলী বড়চতল, ঈশানচন্দ্রনগর, ফুলতলী হয়ে সেকেরকোট পর্যন্ত সংযোগকারী এই…

Read Full News

চা শিল্পের উন্নয়নে জোর, সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন

ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, রাজ্যের চা শিল্পের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ত্রিপুরার চা শিল্পকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলতে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উৎপাদনের মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, শ্রমিকদের কল্যাণ…

Read Full News

রাজধানীতে চেইন ছিনতাইয়ের আতঙ্ক, একের পর এক ঘটনায় উদ্বেগ শহরবাসীর

রাজধানী আগরতলায় ফের চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার সকালে আখাউড়া রোডে ফলের অফিস সংলগ্ন এলাকায় এক মহিলার গলায় থাকা সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ ওঠে। এর কিছুক্ষণ পর বটতলাসহ শহরের আরও কয়েকটি এলাকায় একই ধরনের ছিনতাইয়ের অভিযোগ সামনে আসে।স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে পশ্চিম থানা এলাকায় ছিনতাইয়ের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। দিনের আলোতেও দুষ্কৃতীরা প্রকাশ্যে চেইন…

Read Full News

‘সার্ভার ডাউন’-এ বিদ্যুৎ রিচার্জে ভোগান্তি, তেলিয়ামুড়ায় সরকারের বিরুদ্ধে সরব কংগ্রেস

বিদ্যুৎ পরিষেবার অনিয়ম, প্রিপেইড বিদ্যুতের রিচার্জে ঘনঘন ‘সার্ভার ডাউন’ সমস্যা এবং সাধারণ মানুষের দুর্ভোগের অভিযোগ তুলে তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস মঙ্গলবার শান্তিনগরস্থ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে বিদ্যুৎ পরিষেবার বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন দলের নেতারা।কংগ্রেস নেতৃত্বের দাবি, গত কয়েক দিন ধরে অসংখ্য গ্রাহক বিদ্যুৎ দপ্তরে গিয়েও সার্ভার বিভ্রাটের কারণে প্রিপেইড রিচার্জ…

Read Full News

খোয়াইয়ে বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ব্যক্তির দেহ, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ

খোয়াই থানাধীন মহাদেব টিলা এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যার ঘটনা বলে মনে করলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার নিজ বাড়িতে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে খোয়াই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার…

Read Full News