Headlines

tripuranewshub@gmail.com

উন্নয়নের দাবির আড়ালে মৃত্যুফাঁদ! ঝুঁকিপূর্ণ ব্রিজ পেরিয়ে স্কুলে যাচ্ছে ২০০ পড়ুয়া

পানিসাগর, উত্তর ত্রিপুরা: উন্নয়নের নানা দাবি ও প্রচারের মাঝেও উত্তর ত্রিপুরার পদ্মবিল এলাকার মানুষের দৈনন্দিন জীবন যেন এখনও চরম অবহেলার শিকার। পানিসাগর বিধানসভার অন্তর্গত উত্তর পদ্মবিল ও দক্ষিণ পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের প্রায় ৪৫০টি পরিবারের হাজারো মানুষ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা রাস্তা ও ঝুঁকিপূর্ণ ব্রিজের ওপর নির্ভর করে চলাচল করতে…

Read Full News

খাবার ডেলিভারিতে দেরি, ক্ষোভে ডেলিভারি বয়কে মারধর! নাক-মুখ ফাটার অভিযোগ কাস্টমারের বিরুদ্ধে

আগরতলা, ২৫ জুন: খাবার পৌঁছাতে দেরি হওয়াকে কেন্দ্র করে এক ডেলিভারি বয়কে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক গ্রাহকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খোশবাগান এলাকায়।অভিযোগ অনুযায়ী, ডেলিভারি বয় অভিজিৎ সরকার, যার বাড়ি কৃষ্ণনগর এলাকায়, নির্ধারিত খাবার পৌঁছে দিতে গেলে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রাহক ভিকি মজুমদার। এরপর দু’জনের মধ্যে বচসা শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে…

Read Full News

বিডিও’র সিল-স্বাক্ষর জালিয়াতির অভিযোগ! TRLM বুক কিপারের বিরুদ্ধে থানায় মামলা

তেলিয়ামুড়া, ২৫ জুন: আর্থিক অনিয়মের অভিযোগের আবহের মধ্যেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়ার মহারানীপুর এলাকায়। এবার সরকারি সিল ও স্বাক্ষর জাল করার গুরুতর অভিযোগে তেলিয়ামুড়া থানায় লিখিত মামলা দায়ের করেছেন তেলিয়ামুড়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) বিপ্লব আচার্য।অভিযোগ অনুযায়ী, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন (TRLM)-এর বুক কিপার তথা মহারানীপুরের বাসিন্দা ঝুমা চৌধুরী বিডিও’র সরকারি সিল ও…

Read Full News

গাছ ভেঙে ঘর বিধ্বস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচল পরিবার! দুর্যোগ মোকাবেলায় অব্যবস্থার অভিযোগ তেলিয়ামুড়ায়

তেলিয়ামুড়া প্রতিনিধি: তেলিয়ামুড়ার গামাইবাড়ি এলাকায় একটি বিশালাকার গাছ ভেঙে পড়ে ত্রিপুরা পুলিশের এসপিও জওয়ান অর্জুন দাসের বসতঘরের একাংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত পরিবারের সদস্যরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।বুধবার রাত প্রায় ১০টা ৩০ মিনিট নাগাদ আকস্মিকভাবে গাছটি ঘরের ওপর ভেঙে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের দুর্যোগ…

Read Full News

৬ দফা দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা প্রদেশ কিষান কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি: কৃষকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরে ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ কিষান কংগ্রেস।বৃহস্পতিবার সংগঠনের নেতৃত্বে এক প্রতিনিধিদল জেলা শাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়। ডেপুটেশনে কৃষকদের স্বার্থরক্ষা, কৃষি ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি, ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, কৃষিঋণ সংক্রান্ত সমস্যার সমাধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ…

Read Full News

রামনগরে ফ্ল্যাটে রহস্যজনক বিস্ফোরণ, আহত দুই; একজনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর রামনগর ৪ নম্বর রোড সংলগ্ন একটি আবাসিক ফ্ল্যাটে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সংঘটিত এই ঘটনায় দু’জন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।স্থানীয় সূত্রে খবর, বিকট শব্দে বিস্ফোরণের পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের জেরে ফ্ল্যাটের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঠিক…

Read Full News

অঙ্গনওয়াড়ির শিশু ও গর্ভবতী মায়েদের খাদ্যে কিলবিল করছে পোকা! অভিযোগে তীব্র ক্ষোভ ফটিকছড়ায়

মোহনপুর প্রতিনিধি: মোহনপুর ব্লকের ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতের হৃদয়পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও গর্ভবতী মায়েদের জন্য সরবরাহ করা খাদ্যসামগ্রীর মান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। কেন্দ্র থেকে বিতরণ করা চাল ও ডালে অসংখ্য পোকা এবং কীড়া দেখা যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন সুবিধাভোগী পরিবার ও শিশুদের অভিভাবকরা।অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে যে চাল-ডাল শিশু ও গর্ভবতী মায়েদের মধ্যে বিতরণ করা…

Read Full News

বিশ্রামগঞ্জে মুখোমুখি দুই গাড়ির সংঘর্ষ, আহত মহিলা-সহ চারজন

বিশ্রামগঞ্জ-মেলাঘর সড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মহিলা-সহ চারজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এই দুর্ঘটনাটি ঘটে ২নং ডনবসস্কো স্কুলের সামনে আদিবাসী কলোনি এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হলে বিকট শব্দে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার জেরে উভয় গাড়ির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে এক মহিলাসহ চারজন যাত্রী আহত হন।ঘটনার…

Read Full News

মূল্যবৃদ্ধি ও নারী নির্যাতনের প্রতিবাদে রামনগরে বিক্ষোভ, পুলিশ হেডকোয়ার্টারের সামনে সরব আন্দোলনকারীরা

নিউজ ডেস্ক: ক্রমবর্ধমান নারী নির্যাতন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বিদ্যুতের মাসুল বৃদ্ধি, পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের ঊর্ধ্বগতির প্রতিবাদে বুধবার রামনগর অঞ্চল কমিটির উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। পুলিশ হেডকোয়ার্টারের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।বিক্ষোভকারীরা অভিযোগ করেন, লাগাতার মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। পাশাপাশি রাজ্যে নারী নির্যাতনের…

Read Full News

সমীর দাস হত্যাকাণ্ডের জেরে তাণ্ডব! ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় ৪ জন গ্রেফতার

কাঁঠালতলী এলাকার বহুল আলোচিত সমীর দাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। ঘটনার তদন্তে নেমে চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতদের নাম রাজু লস্কর, পবন দাস, সজল দাস এবং লক্ষণ মালাকার। অভিযোগ, সমীর দাস হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় তারা সক্রিয়ভাবে জড়িত ছিল।পশ্চিম জেলার…

Read Full News