Headlines

tripuranewshub@gmail.com

সোনামুড়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন, পুনরায় সভাপতি বিপ্লব চক্রবর্তী ও সম্পাদক অভিজিৎ বর্ধন

সোনামুড়া প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। রবিবার প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। একই সঙ্গে পুরনো কমিটির ওপর আস্থা রেখে সভাপতি হিসেবে বিপ্লব চক্রবর্তী এবং সম্পাদক হিসেবে অভিজিৎ বর্ধনকে পুনরায় নির্বাচিত করা হয়েছে।সভায় প্রেস ক্লাবের সম্পাদক অভিজিৎ বর্ধন গত তিন বছরের কর্মকাণ্ডের বিস্তারিত প্রতিবেদন পেশ করেন।…

Read Full News

বাঁশের সাঁকোই ভরসা! বালডুংবাসীর প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত, বক্স কালভার্টের দাবিতে ক্ষোভ

মান্দাই আরডি ব্লকের অন্তর্গত আড়ি পঞ্চায়েতের বালডুং এলাকায় একটি ছড়ার উপর বক্স কালভার্ট নির্মাণের দীর্ঘদিনের দাবি এখনও পূরণ না হওয়ায় চরম ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে তাঁদের।স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাটির গুরুত্বপূর্ণ যাতায়াত পথের মাঝখানে থাকা এই ছড়ার উপর কোনো স্থায়ী…

Read Full News

কাটার মেশিনে গুরুতর জখম শ্রমিক, ফের প্রশ্নের মুখে কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা

কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল রাজধানীর উজান অভয়নগর এলাকায় ঘটে যাওয়া এক দুর্ঘটনাকে কেন্দ্র করে। একটি বাড়িতে নির্মাণ সংক্রান্ত কাজ করতে গিয়ে কাটার মেশিনের আঘাতে গুরুতরভাবে আহত হন এক শ্রমিক।আহত শ্রমিকের নাম বিশ্বজিৎ সাহা। তাঁর বাড়ি ক্যাম্পের বাজার এলাকায় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, উজান অভয়নগরের একটি বাড়িতে কাজ করার সময় হঠাৎ কাটার…

Read Full News

নিজেদের সিদ্ধান্তে পুনরায় হিন্দু ধর্মে প্রত্যাবর্তন, চানপুর কালিমন্দিরে শুদ্ধিকরণ যজ্ঞ

উত্তর ত্রিপুরা জেলার চানপুর কালিমন্দিরে রবিবার এক ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে একটি পরিবারের চার সদস্যের পুনরায় হিন্দু ধর্ম গ্রহণকে কেন্দ্র করে শুদ্ধিকরণ যজ্ঞের আয়োজন করা হয়। দুপুর ২টা নাগাদ অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বৈদিক রীতিনীতি অনুসরণ করে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়।জানা গেছে, নদিয়াপুর-শনিছড়া এলাকার বাসিন্দা দিলীপ দাসের পরিবারের চার সদস্য পূর্বে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। পরবর্তীতে…

Read Full News

স্বচ্ছ ভারত মিশন ২.০ ও বিদ্যুৎ পরিষেবা নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক, উপস্থিত মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী

আগরতলার স্টেট গেস্ট হাউসের কনফারেন্স হলে রবিবার অনুষ্ঠিত হলো স্বচ্ছ ভারত মিশন ২.০-এর অগ্রগতি ও বাস্তবায়ন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা এবং কেন্দ্রীয় বিদ্যুৎ ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল।বৈঠকে রাজ্যে স্বচ্ছ ভারত মিশন ২.০-এর আওতায় চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা অভিযান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে…

Read Full News

“প্রেস স্টিকার লাগিয়ে গাঁজা পাচার! কমলপুরে ভুয়ো সাংবাদিক পরিচয়ে ধরা পড়ল ৩ নেশা কারবারি”

কমলপুর, ৩১ মে: সাংবাদিক পরিচয়ের আড়ালে গাঁজা পাচারের চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো ধলাই জেলার কমলপুরে। গাড়িতে ‘প্রেস’ স্টিকার লাগিয়ে বহিরাজ্যে বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা চালাতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল তিন মাদক কারবারি।পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার কমলপুর থানার অধীন দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে নিয়মিত তল্লাশির সময় সন্দেহভাজন একটি গাড়িকে আটক করা হয়। গাড়িটিতে…

Read Full News

“বিলোনিয়ায় রেল লাইনে মর্মান্তিক মৃত্যু! সাব্রুম-আগরতলা ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাতপরিচয় ব্যক্তির”

বিলোনিয়া, ৩১ মে: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় রেল লাইনে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা গেছে, আজ বিলোনিয়া মহকুমার রতনপুর রেল লাইনে সাব্রুম-আগরতলাগামী একটি ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ।মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত…

Read Full News

“ভাঙা ব্রিজে ঝুঁকির পথচলা! ব্রহ্মকুণ্ডের পুটিয়াবিল পাড়ায় ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসী”

সিমনা, ৩১ মে: দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে থাকা একটি ব্রিজ এখন কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার সিমনা এলাকার ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুটিয়াবিল পাড়ার বাসিন্দারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।স্থানীয়দের অভিযোগ, বহু বছর আগে ব্রিজটির একাংশ ভেঙে গেলেও তা মেরামতের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে হেলে পড়া লোহার চ্যানেলের…

Read Full News

“‘প্রতি ঘরে নেতাজি’ কর্মসূচিতে জোর, সংগঠন শক্তিশালী করতে ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির বড় সিদ্ধান্ত”

আগরতলা, ৩১ মে: রাজ্যে সাংগঠনিক শক্তি আরও মজবুত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ফরওয়ার্ড ব্লক। রবিবার দলের রাজ্য সদর দপ্তরে অনুষ্ঠিত রাজ্য কমিটির বৈঠকে এডিসি নির্বাচন নিয়ে পর্যালোচনার পাশাপাশি রাজ্য কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক D. Devarajan-এর উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি ও দলীয় বিস্তার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।…

Read Full News

৭ দিন ধরে বিদ্যুৎহীন শিখরিয়া গ্রাম, পানীয় জলের সংকটে ভোগান্তিতে বাসিন্দারা

চরিলাম বিধানসভার অন্তর্গত লালসিংমুড়া গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের শিখরিয়া গ্রামে গত সাত দিন ধরে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। বিদ্যুৎ না থাকায় পানীয় জল সরবরাহ ব্যবস্থাও ভেঙে পড়েছে, ফলে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে হওয়া এক ঝড়ে একটি বিশাল গাছ বিদ্যুতের তারের উপর ভেঙে পড়ে।…

Read Full News