নাটকের শহর খোয়াইয়ে শিশু নাট্য উৎসবে ভাটা! মাত্র সাত দলের অংশগ্রহণে হতাশ সাংস্কৃতিক মহল
একসময় রাজ্যের নাট্যচর্চার অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত খোয়াইয়ে শিশু নাট্য উৎসবের আয়োজন ঘিরে দেখা গেল হতাশাজনক চিত্র। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসবে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাত্র সাতটি নাট্যদল অংশগ্রহণ করায় উৎসবের সাফল্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।খোয়াই এমন একটি শহর, যেখান থেকে হীরেন্দ্র সিনহা, চন্দন সেনগুপ্ত, বিজন ভৌমিক, সঞ্জয়…
