তিন নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, জনতার হাতে যুবক আটক! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে আনন্দবাজারের রাজনগর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক ১১টা নাগাদ নাবালিকাদের নিয়ে যাওয়ার সময় এক যুবককে স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ।স্থানীয় সূত্রে জানা যায়, বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে নিয়ে আনন্দবাজারের রাজনগর এলাকায় পৌঁছলে স্থানীয়দের…
