Headlines

tripuranewshub@gmail.com

রবীন্দ্র ভবনে শ্রদ্ধায় স্মরণ মহারাজা বীর বিক্রমকে

যথাযোগ্য মর্যাদায় আগরতলার রবীন্দ্র ভবনে পালিত হলো আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৮তম জন্মদিন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহারাজার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বক্তারা আধুনিক ত্রিপুরা গঠনে…

Read More

আগরতলায় প্রথম রাজ্যভিত্তিক দু’পাল্লার সাঁতার প্রতিযোগিতা

আগরতলায় অনুষ্ঠিত হলো ত্রিপুরার প্রথম রাজ্যভিত্তিক দু’পাল্লার সাঁতার প্রতিযোগিতা। বুধবার এগিয়ে চলো সংঘ ক্লাবে এগিয়ে চলো সংঘের উদ্যোগে এবং ত্রিপুরা সুইমিং অ্যাসোসিয়েশনের পরিচালনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাঁতারুরা প্রতিযোগিতায় অংশ নেন।প্রতিযোগিতার উদ্বোধন করেন ত্রিপুরা সুইমিং অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। বিশেষভাবে এদিনই ছিল তাঁর জন্মদিন। প্রতিযোগিতা শুরুর আগে…

Read More

বটতলা রাজশ্মশানে শ্রদ্ধায় স্মরণ মহারাজা বীর বিক্রম

আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৮তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে বটতলা রাজশ্মশানে। এ উপলক্ষে মহারাজার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজ পরিবারের সদস্যরা।রাজ পরিবারের তরফে রাজকুমারী প্রজ্ঞা দেবী মহারাজার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অনুষ্ঠানে মহারাজার অবদান ও ত্রিপুরার আধুনিকীকরণে তাঁর ভূমিকার কথা স্মরণ করা হয়।

Read More

ব্যাটারিচালিত অটোসহ গ্রেফতার ‘পিছন মিয়া’, চুরির অভিযোগে তদন্ত

চুরির একাধিক অভিযোগে আমতলী থানার পুলিশ ‘পিছন মিয়া’ নামে পরিচিত এক ব্যক্তিকে ব্যাটারিচালিত অটোসহ আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে TR-01-L-2389 নম্বরের অটো এবং দুটি ব্যাটারি সহ তাকে আটক করা হয়।ধৃত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চুরির অভিযোগ রয়েছে বলে জানা গেছে। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।…

Read More

লেফুঙ্গায় শ্রদ্ধায় স্মরণ মহারাজা বীর বিক্রমকে

আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৮তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে লেফুঙ্গায়। এ উপলক্ষে লেফুঙ্গা বাজারস্থিত মহারাজার মর্মমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিতরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা, তিপ্রা মথা দলের লেফুঙ্গা ব্লক কমিটির সভাপতি দীপক দেববর্মা, দলের যুব ও নারী সংগঠনের নেতৃত্বসহ স্থানীয় বাসিন্দারা।অনুষ্ঠানে…

Read More

ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র, পলাতক গাড়ি

স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র নয়ন দেবনাথ। ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেছুড়িমাই শিব মন্দিরের সামনে জাতীয় সড়কে।দুর্ঘটনায় গুরুতর আহত নয়নকে উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রিপারটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়িটির সন্ধানে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ…

Read More

প্রজ্ঞা ভবনে শ্রদ্ধায় স্মরণ মহারাজা বীর বিক্রম

আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন উপলক্ষে প্রজ্ঞা ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মহারাজার অবদান ও দূরদর্শী চিন্তাধারার কথা স্মরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মাসহ দপ্তরের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। যথাযোগ্য মর্যাদায় মহারাজার জন্মদিন উদযাপন করা হয়।

Read More

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্সদের গণবিক্ষোভ

১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগরতলায় গণবিক্ষোভ কর্মসূচি পালন করল ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন, ত্রিপুরা স্টেট কমিটি। সংগঠনের উদ্যোগে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় প্রায় দুই ঘণ্টার এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে সংগঠনের সদস্য ও অবসরপ্রাপ্ত কর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের কনভেনার ড. ভোপাল চন্দ্র সিনহাসহ অন্যান্য নেতৃত্ব। এদিন বক্তারা তাঁদের ১১…

Read More

আগরতলায় শাহজাহানের বাড়ি ও দোকানে ইডির হানা

আগরতলার আখড়া রোডের ওয়েস্টার্ন ক্লাব ও পিইসি ব্রিক ফিল্ড এলাকায় শাহজাহান মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। একইসঙ্গে বটতলা বাজারে শাহজাহানের দোকানেও অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে এই অভিযান, তা এখনও স্পষ্ট নয়। অভিযানের বিষয়ে শাহজাহান মিয়া নিজে কী বলছেন, তা জানার…

Read More

জিবি হাসপাতালে চিকিৎসকের মোবাইল-ল্যাপটপ চুরি, গ্রেফতার ১

আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ। গত ১৭ আগস্ট এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে সামগ্রী দুটি চুরি হয় বলে অভিযোগ।ঘটনার পর এনসিসি থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নামে পুলিশ। তদন্তের সূত্র ধরে কুঞ্জবন এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে চুরি…

Read More