Headlines

tripuranewshub@gmail.com

ভোররাতে মোবাইল দোকানে চুরি, একাধিক দামি ফোন উধাও

তেলিয়ামুড়া: মঙ্গলবার ভোররাতে তেলিয়ামুড়া বাজারের একটি মোবাইল দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দোকানের তালা ভেঙে ভিতরে ঢুকে একাধিক বহুমূল্য মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।জানা গেছে, তেলিয়ামুড়া বাজারের ‘ভান্ডারী মোবাইলস্’ দোকানে ভোররাতের দিকে চোরের দল হানা দেয়। দোকানের তালা ভেঙে ভিতরে ঢুকে একাধিক দামি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তারা। পরে দোকানের মালিক চিত্তরঞ্জন…

Read More

সাত দফা দাবিতে তেলিয়ামুড়ায় সড়ক অবরোধ, ২১ আগস্ট বৈঠকের আশ্বাসে উঠল আন্দোলন

তেলিয়ামুড়া: সাত দফা দাবি-দাওয়া নিয়ে আত্মসমর্পণকারী এলএলএফটি গোষ্ঠীর সদস্যদের পথ অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়ার হাতাই কতর সাধুপাড়া এলাকায়। আগরতলা-আসাম জাতীয় সড়ক অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।আন্দোলনকারীদের অভিযোগ, আত্মসমর্পণের পর তাঁদের জন্য সরকারি ভাবে কী কী সুযোগ-সুবিধা ও পুনর্বাসনের ব্যবস্থা রয়েছে, সে বিষয়ে তাঁদের যথাযথভাবে জানানো হয়নি। দীর্ঘদিন ধরে বিষয়টি…

Read More

কাঞ্চনপুর থানার ওসির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্তের দাবি

কাঞ্চনপুর: কাঞ্চনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্রীকান্ত রুদ্র পালের বিরুদ্ধে থানার অভ্যন্তরে এক মহিলাকে যৌন হয়রানি, অশালীন আচরণ ও গালিগালাজের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।অভিযোগকারিণী সুমা দেবনাথ কাঞ্চনপুর থানাধীন রাধামাধবপুর বড়হালদি গ্রামের বাসিন্দা। তাঁর দাবি, একটি বিষয় নিয়ে থানায় গেলে কর্তব্যরত ওসি তাঁর সঙ্গে আপত্তিকর ও অশালীন আচরণ করেন এবং অপমানজনক ভাষা…

Read More

স্টেট গেস্ট হাউসে মন্ত্রী-বিধায়কদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক

আগরতলা: আগরতলা স্টেট গেস্ট হাউসে মন্ত্রী ও বিধায়কদের নিয়ে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।বৈঠকে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি, সাংগঠনিক বিষয় এবং আসন্ন বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। মন্ত্রী ও বিধায়কদের কাছ থেকে বিভিন্ন এলাকার পরিস্থিতি ও সাংগঠনিক কর্মকাণ্ডের বিষয়ে মতামত নেন…

Read More

বগাফায় শুরু আঞ্চলিক যুব সংসদ প্রতিযোগিতা, উৎসাহে পড়ুয়ারা

শান্তিরবাজার: শান্তিরবাজারের পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বগাফায় অনুষ্ঠিত হলো রিজনাল লেভেলের ৩৭তম ইয়ুথ পার্লামেন্ট কম্পিটিশন ২০২৬-২৭। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে।প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কে ভি এস সত্যভির সিং, পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বগাফার অধ্যক্ষ রাজেশ মিনা…

Read More

লেফুঙা বিদ্যুৎ অফিসে রাতের আঁধারে ভাঙচুরের অভিযোগ

মোহনপুর: মোহনপুর মহকুমার লেফুঙাস্থিত বিদ্যুৎ অফিসে রাতের আঁধারে ভাঙচুরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে অফিসে এসে কর্মীরা প্রধান দরজা ও ক্যাশ কাউন্টারের দরজা ভাঙা অবস্থায় দেখতে পান।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় কেউ বা কারা অফিসে ঢোকার চেষ্টা করে ভাঙচুর চালিয়ে থাকতে পারে। তবে ঘটনায় কী উদ্দেশ্য ছিল এবং অফিস থেকে কোনো…

Read More

দুই মাস ধরে নিখোঁজ শিখা, শয্যাশায়ী স্বামী ও ৫ বছরের ছেলের উদ্বেগ

আগরতলা: শয্যাশায়ী স্বামী ও পাঁচ বছরের সন্তানকে বাড়িতে রেখে গত দুই মাস ধরে নিখোঁজ এক মহিলা। ঘটনাটি কমলাসাগর বিধানসভার অন্তর্গত দীনদয়াল চৌমুহনী পালপাড়া এলাকায়। নিখোঁজ মহিলার নাম শিখা দেবনাথ।পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিখার কোনো সন্ধান না মেলায় উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা। শয্যাশায়ী স্বামী ও ছোট সন্তানকে রেখে তাঁর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় এলাকাতেও…

Read More

ধর্মনগরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত গৃহবধূ

ধর্মনগর: সোমবার গভীর রাতে ধর্মনগর থানাধীন আলগাপুর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে ডাকাতির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় আহত হয়েছেন গৃহবধূ পায়েল রায়।স্থানীয় সূত্রে জানা যায়, পায়েলের স্বামী বিক্রমজিৎ রায় পেশায় টমটম চালক। সোমবার রাতে কাজের কারণে তিনি ধর্মনগরে ছিলেন। রাত প্রায় ১১টার দিকে বাড়ির দরজায় ইশারা শুনে পায়েল তাঁর স্বামী বাড়িতে…

Read More

ভিলেজ নির্বাচন সামনে, মন্ত্রী-বিধায়কদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক

আগরতলা: আসন্ন ভিলেজ নির্বাচনকে সামনে রেখে মন্ত্রী ও বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। মঙ্গলবার সোনার তরী গেস্ট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে আসন্ন ভিলেজ নির্বাচনসহ দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচনের প্রস্তুতি, সাংগঠনিক কর্মকাণ্ড এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে মন্ত্রী ও বিধায়কদের সঙ্গে মতবিনিময় করেন মুখ্যমন্ত্রী।বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি…

Read More

মহাকরণে দিশা বৈঠক, আলোচনার পর প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

আগরতলা: মহাকরণে অনুষ্ঠিত হলো দিশা বৈঠক। বৈঠকে জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, সরকারি পরিষেবা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি তুলে ধরেন। কোথায় কাজের অগ্রগতি হয়েছে এবং কোথায় আরও দ্রুত পদক্ষেপ প্রয়োজন, তা নিয়েও আলোচনা হয়।বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু ও…

Read More