Headlines

tripuranewshub@gmail.com

বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে সোনামুড়ায় ডেপুটেশন, বিল পুনর্বিবেচনার দাবি

সোনামুড়া, ৫ আগস্ট: অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে বুধবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন কর্মসূচি পালন করে বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতি। বিদ্যুৎ বিল পুনর্বিবেচনা করে সাধারণ মানুষের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।ডেপুটেশনে উপস্থিত ছিলেন সোনামুড়া বিধায়ক শ্যামল চক্রবর্তী, রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস, জেলা কমিটির সম্পাদক রতন সাহা-সহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।প্রতিনিধিদলের…

Read More

উদয়পুরে শুরু হচ্ছে রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল, ৮ জেলার লড়াই

উদয়পুর, ৫ আগস্ট: আগামী ৭ থেকে ৯ আগস্ট পর্যন্ত উদয়পুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতা। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীনে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে উদয়পুরের রমেশ স্কুলের সিন্থেটিক ফুটবল মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।এই উপলক্ষে বুধবার গোমতী জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের…

Read More

কসবেশ্বরী সামাজিক সংস্থার চক্ষু শিবিরে বিধায়িকা অন্তরা সরকার দেব, কমলাসাগরে শুরু রাজনৈতিক জল্পনা

কমলাসাগর, ৫ আগস্ট: কমলাসাগর বিধানসভা এলাকার মধুপুর বাজারে কসবেশ্বরী সামাজিক সংস্থার উদ্যোগে একটি বিনামূল্যের চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরে এলাকার বহু মানুষ চোখের পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা অন্তরা সরকার দেব। এছাড়াও উপস্থিত ছিলেন কসবেশ্বরী সামাজিক সংস্থার সভাপতি তথা প্রাক্তন মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী, সমাজসেবী…

Read More

এজিএমসি-জিবিপি হাসপাতাল ঘিরে গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক, জানানো হল একাধিক সিদ্ধান্ত ও আপডেট

আগরতলা, ৫ আগস্ট: রাজ্যের প্রধান চিকিৎসা প্রতিষ্ঠান এজিএমসি ও জিবিপি হাসপাতাল সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মঙ্গলবার হাসপাতালের কাউন্সিল রুমে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।এই সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে হাসপাতাল-সংক্রান্ত বিভিন্ন বিষয়, চলমান পরিষেবা, প্রশাসনিক পদক্ষেপ এবং হাসপাতালের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এজিএমসি ও জিবিপি হাসপাতালের অধ্যক্ষ (Principal)।সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক…

Read More

শিক্ষকের দাবিতে কচিকাঁচাদের পথ অবরোধ! জোলাইবাড়ি স্কুল ঘিরে উত্তেজনা সোনামুড়ায়

সোনামুড়া, ৫ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে এবার রাস্তায় নামল পড়ুয়ারাই। নলছড় বিধানসভা কেন্দ্রের জোলাইবাড়ি স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে বুধবার সোনামুড়া–তক্সাপাড়া সড়ক অবরোধ করে ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। এর ফলে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।বিক্ষোভকারীরা…

Read More

এলাকাবাসীর তথ্যেই নেশা কারবারির বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার মাদক সামগ্রী বিশালগড়ে

বিশালগড়, ৫ আগস্ট: এলাকাবাসীর গোপন তথ্যের ভিত্তিতে নেশা কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ। থানার অধীন একটি এলাকায় সন্দেহভাজন এক নেশা কারবারির বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশির সময় সেখান থেকে বিভিন্ন ধরনের নেশাজাতীয়…

Read More

হাজারো ক্ষুদ্র পণ্যবাহী যান চালকের মহাকরণ অভিযান, পুলিশের বাধা পেরিয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক

আগরতলা, ৫ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ভারতীয় মজদুর সংঘ (BMS) অনুমোদিত ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘ বুধবার মহাকরণ অভিযান কর্মসূচির আয়োজন করে। সংগঠনের দাবি, এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আনুমানিক দুই থেকে তিন হাজার চালক অংশগ্রহণ করেন।মিছিল মহাকরণের উদ্দেশ্যে রওনা দিলে সার্কিট হাউজ এলাকায় পুলিশ তাদের আটকে দেয়। ফলে সেখানেই কিছু সময় অবস্থান…

Read More

বল্লামুখা সীমান্তে বিএসএফের জালে ক্যামেরুনের নাগরিক, ৩ দিনের পুলিশ রিমান্ডে পিটার্স মোল্লা

বিলোনিয়া, ৫ আগস্ট: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার বল্লামুখা ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ক্যামেরুনের এক নাগরিককে আটক করেছে বিএসএফ। পরে তাকে বিলোনিয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলে আদালত অভিযুক্তকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয়।ধৃতের নাম পিটার্স মোল্লা (৪১)। তাঁর বাড়ি আফ্রিকার দেশ ক্যামেরুনে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।সূত্রের খবর, বিলোনিয়ার…

Read More

স্বামীর পরিবারকে নির্যাতনের অভিযোগ, ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী! গণপিটুনিতে চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ৫ আগস্ট: দীর্ঘদিন ধরে স্বামীর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের ওপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বিশালগড় থানার অধীন ভূঁইয়ার মাথা এলাকায়। অভিযোগের জেরে স্থানীয় মহিলাদের একাংশ অভিযুক্ত এক গৃহবধূকে মারধর করলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত গৃহবধূ ঝোটন দাস দীর্ঘদিন ধরে স্বামী, শ্বশুর ও শাশুড়ির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন…

Read More

বিদ্যুৎ বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সদর জেলা কংগ্রেসের গণ-অবস্থান

আগরতলা, ৫ আগস্ট: বিদ্যুতের মাসুল বৃদ্ধি এবং লাগামছাড়া দ্রব্যমূল্যের প্রতিবাদে বুধবার সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আগরতলার ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় এক গণ-অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে কংগ্রেসের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত থেকে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে।…

Read More