“আদালত চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই বহু দোকান ও ক্লাব, চাঞ্চল্য এলাকাজুড়ে”
নিজস্ব প্রতিনিধি, আগরতলা: শহরের আদালত চত্বরে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগুনের ভয়াবহতায় এলাকায় অবস্থিত একাধিক দোকান এবং একটি ক্লাব সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণও ব্যাপক বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই আদালত চত্বর সংলগ্ন এলাকায় আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা।…
