“বিশ্রামগঞ্জে শুরু জনকল্যাণ শিবির, এক ছাতার নিচে মিলবে সরকারি পরিষেবা”
বিশ্রামগঞ্জ, ১৫ জুনঃ সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের উদ্যোগে শুরু হলো তিনদিনব্যাপী জনকল্যাণ শিবির। সোমবার বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড সংলগ্ন প্রান্তিক ভবনের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে এই শিবিরের সূচনা হয়।শিবিরে বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি প্রয়োজনীয় আবেদনপত্র গ্রহণ, সমস্যার সমাধান এবং সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা…
