তরুণদের উদ্ভাবনে বদলাবে প্রশাসন! পশ্চিম ত্রিপুরায় সামার ইন্টার্নশিপে উঠে এল চার ডিজিটাল প্রকল্প
আগরতলা, ৩০ জুলাই: প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তুলতে এবং তরুণদের উদ্ভাবনী চিন্তাকে সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম (ব্যাচ–২) সফলভাবে সম্পন্ন হয়েছে। জেলা শাসক ও কালেক্টরের কার্যালয় এবং DHQ–NIC, West Tripura-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে প্রশাসনিক সমস্যার প্রযুক্তিভিত্তিক সমাধান…
