Headlines

tripuranewshub@gmail.com

“উত্তর-পূর্বের মানুষ বহিরাগত নন, আমরাও ভারত”—ঘৃণাজনিত অপরাধ বন্ধের বার্তা বীরজিৎ সিনহার

“উত্তর-পূর্বাঞ্চলের মানুষ বহিরাগত নন, আমরাও ভারত”—এই বার্তা দিয়ে ঘৃণাজনিত অপরাধ বন্ধের আহ্বান জানালেন কংগ্রেস পরিষদীয় দলনেতা তথা বিধায়ক বীরজিৎ সিনহা।এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি উত্তর-পূর্বাঞ্চলের মানুষের প্রতি বৈষম্য ও বিদ্বেষমূলক আচরণের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি ঘৃণাজনিত অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।বীরজিৎ…

Read Full News

বাম বিধায়কের অভিযোগ খারিজ, বড়জলায় বিজেপির পাল্টা সাংবাদিক সম্মেলন

বাম বিধায়ক সুদীপ সরকারের বিভিন্ন বক্তব্যের প্রতিবাদে বুধবার ৪-বড়জলা বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডলের উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি রাজীব ঘোষ।এদিন রাজীব ঘোষ অভিযোগ করেন, বাম বিধায়ক বিভিন্ন বিষয়ে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন। পাশাপাশি সামাজিক সংগঠন ও ক্লাবকে কটূক্তি করে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ…

Read Full News

স্বামী-স্ত্রীকে হত্যার চেষ্টার অভিযোগ! কৈলাসহরে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

কৈলাসহরের পূর্ব কাউলিছড়ায় স্বামী-স্ত্রীকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন হেমন্ত দেবনাথ ও তাঁর স্ত্রী গৌরী দেবনাথ।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী ওই যুবকের সঙ্গে কোনও বিষয়কে কেন্দ্র করে বচসার জেরেই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। হামলায় হেমন্ত দেবনাথ ও গৌরী দেবনাথ আহত হন। পরে তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া…

Read Full News

মদ্যপ বাইকারের বেপরোয়া গতি! খোয়াইয়ে পথচারীকে ধাক্কা, আশঙ্কাজনক আহত

খোয়াইয়ের ২০৮ নম্বর জাতীয় সড়কে ফের সড়ক দুর্ঘটনা। মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে বাইক চালানোর অভিযোগে এক পথচারীকে সজোরে ধাক্কা দেওয়ার ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক মহিলা। বুধবার দুপুর প্রায় ১টা নাগাদ বাছাইবাড়ী এলাকায় ঘটে দুর্ঘটনাটি।জানা গেছে, জ্ঞান চন্দ্র দেববর্মা নামে এক বাইক আরোহী দ্রুতগতিতে বাইক চালানোর সময় সুরবালা সুরিয়া নামে এক পথচারীকে ধাক্কা দেন। ধাক্কায়…

Read Full News

ভিলেজ কাউন্সিল ভোটে কে কত আসনে? মনোনয়নের হিসেব জানাল নির্বাচন কমিশন

আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হয়েছে। এবার কোন রাজনৈতিক দল কতটি আসনে প্রার্থী দিয়েছে, সেই বিস্তারিত হিসেব তুলে ধরলেন ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন।মনোনয়নপত্র জমা, বিভিন্ন দলের প্রার্থী সংখ্যা এবং নির্বাচনী প্রক্রিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য জানান তিনি। মনোনয়ন পর্ব শেষে এখন স্ক্রুটিনি ও পরবর্তী নির্বাচনী প্রক্রিয়ার…

Read Full News

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, লেফুঙ্গায় বাজি ফাটিয়ে তিপ্রা মথার বিজয় মিছিল

ভিলেজ কাউন্সিল (VC) নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে লেফুঙ্গায় বিজয় মিছিল করল তিপ্রা মথা। আনন্দে বাজি-পটকা ফাটিয়ে বিজয় উদযাপন করেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা।বিজয় মিছিলে উপস্থিত ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য (CEM) রুনিয়েল দেববর্মা। জানা যায়, লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি ভিসি থেকে দাখিল হওয়া মোট ৮০টি মনোনয়নপত্র স্ক্রুটিনির পর গ্রহণ করা…

Read Full News

জিবি হাসপাতালে ফের মোবাইল চুরির অভিযোগ! নিরাপত্তা নিয়ে প্রশ্ন রোগীর পরিজনদের

ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে রোগীর আত্মীয়-পরিজনদের মোবাইল ও টাকা-পয়সা চুরির অভিযোগ ঘিরে বাড়ছে ক্ষোভ। অভিযোগ, নিত্যদিনই হাসপাতালে এমন ঘটনা ঘটলেও চুরি রুখতে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে।সম্প্রতি হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর পরিবারের দুই সদস্যের মোবাইল ফোন চুরি হয়েছে বলে অভিযোগ। তাঁদের দাবি, একটি মোবাইল কয়েকদিন আগে এবং আরেকটি বুধবার সকালে হাসপাতাল চত্বর থেকেই চুরি…

Read Full News

মোহনপুরে ই-রিকশা শ্রমিক সংঘের রক্তদান শিবির, উদ্বোধনে মন্ত্রী রতন লাল নাথ

মোহনপুরে ইলেকট্রিক রিকশা শ্রমিক সংঘের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী রতন লাল নাথ।রক্তদান কর্মসূচিতে সংগঠনের সদস্যদের পাশাপাশি অন্যান্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। রক্তের সংকট মোকাবিলায় এ ধরনের সামাজিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান উদ্যোক্তারা।মানবিকতার বার্তা নিয়ে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা, সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Read Full News

চাকরির দাবিতে যুব কংগ্রেসের ৬ ঘণ্টার গণঅবস্থান, PRTC ও TET নিয়োগে সরব বিশালঘর

বিশালঘর জেলা যুব কংগ্রেসের উদ্যোগে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ৬ ঘণ্টার গণঅবস্থান আন্দোলন অনুষ্ঠিত হয়। নিয়োগ প্রক্রিয়ায় PRTC পুনরায় বাধ্যতামূলক করা, TET-১ ও TET-২ উত্তীর্ণ যুবক-যুবতীদের অবিলম্বে নিয়োগ এবং রাজ্যের নিয়োগ নীতির অপব্যবহার বন্ধ করার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।আন্দোলনকারীদের অভিযোগ, যোগ্যতা থাকা সত্ত্বেও বহু যুবক-যুবতী দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় রয়েছেন। তাই দ্রুত…

Read Full News

সরকারি অফিসের জন্য চা গাছ কাটার অভিযোগ, ধলাবিলে ক্ষুব্ধ শ্রমিকরা!

খোয়াই: সরকারি অফিস নির্মাণের জন্য ধলাবিল চা বাগানের জমি পরিষ্কার করতে বোল্ডোজার চালিয়ে চা গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন বাগানের চা শ্রমিকরা। প্রতিবাদে তাঁরা জমি পরিষ্কারের কাজ বন্ধ করে দেন।জানা গেছে, ধলাবিল চা বাগানের একটি অংশে বোল্ডোজার দিয়ে চা গাছ কাটার কাজ চলছিল। বিষয়টি নজরে আসতেই কর্মরত শ্রমিকরা ঘটনাস্থলে পৌঁছে কাজের…

Read Full News