বেআইনি পার্কিংয়ে জব্দ, বেরিয়ে এল চুরির রহস্য! মালিকের হাতে ফিরল বাইক-স্কুটি
আগরতলা শহরে বেআইনি পার্কিংবিরোধী অভিযানে জব্দ করা দুটি যানবাহন শেষ পর্যন্ত ফিরল প্রকৃত মালিকদের হাতে। জানা গেছে, গত বছরের ১২ ফেব্রুয়ারি করবুকের বিজয়রাম রিয়াং তাঁর পালসার বাইক চুরির অভিযোগ থানায় নথিভুক্ত করেছিলেন। অন্যদিকে, গত বছরের ২৫ জুলাই আগরতলার বাসিন্দা নারায়ণ আচার্য তাঁর স্কুটি চুরির অভিযোগ দায়ের করেন।সম্প্রতি আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে…
