Headlines

tripuranewshub@gmail.com

🗳️ তেলিয়ামুড়ায় বিজেপির শক্তি প্রদর্শন, ১০ কেন্দ্রে মনোনয়ন জমা

আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে ত্রিপুরাজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির তৎপরতা। নির্বাচনী ময়দানে সাংগঠনিক শক্তি প্রদর্শনে ব্যস্ত শাসকদল বিজেপি-সহ বিভিন্ন রাজনৈতিক দল।বিজেপি, আইপিএফটি ও তিপ্রা মথার সমন্বয়ে গঠিত এনডিএ জোটও নির্বাচনী প্রচার ও সাংগঠনিক কার্যক্রমে জোর দিয়েছে। জোটের আসন সমঝোতা অনুযায়ী তেলিয়ামুড়া বিধানসভা এলাকায় মঙ্গলবার বিজেপির মনোনীত ১০টি কেন্দ্রের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।মনোনয়ন জমাকে কেন্দ্র…

Read Full News

🗳️ ভিসি নির্বাচন ঘিরে জম্পুইজলায় তিপ্রা মথার শক্তি প্রদর্শন

আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনকে সামনে রেখে জম্পুইজলা আরডি ব্লক এলাকায় তিপ্রা মথা দলের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশাল র‍্যালি। নির্বাচনের আগে এই র‍্যালির মধ্য দিয়ে দলীয় কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার পাশাপাশি সাংগঠনিক শক্তির প্রদর্শন করে তিপ্রা মথা।র‍্যালিতে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ কলই, এমডিসি সূরজ দেববর্মা, বিধায়ক মানব দেববর্মা-সহ তিপ্রা মথা দলের বিশিষ্ট নেতৃবৃন্দ ও দলীয় কর্মী-সমর্থকরা।আসন্ন…

Read Full News

🩸 ঈদে মিলাদুন্নবীতে মানবিক উদ্যোগ, রাজনগরে রক্তদান ও বস্ত্রদান

রাজনগর বাইতুল আমান জামে মসজিদ কমিটি ও ত্রিপুরা গাউছিয়া সমিতির রাজনগর শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মঙ্গলবার মসজিদ প্রাঙ্গণে আয়োজিত হলো রক্তদান শিবির ও বস্ত্রদান কর্মসূচি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন সংখ্যালঘু উন্নয়ন নিগমের চেয়ারম্যান জসীমউদ্দীন, কর্পোরেটর নিতু গুহ দে-সহ অন্যান্যরা।রামনগর বিধানসভা কেন্দ্রে কোনও…

Read Full News

ভিসি নির্বাচন: ওল্ড আগরতলার ডি-ব্লকে বিজেপির ৪ প্রার্থীর মনোনয়ন

ওল্ড আগরতলার ডি-ব্লকে ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা নির্বাচনের আগে মঙ্গলবার চারটি ভিসিতে বিজেপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।খয়েরপুর বিধানসভা এলাকার অন্তর্গত রাধামোহনপুর, পশ্চিম রাধামোহনপুর, বর্ধমান ঠাকুরপাড়া ও ধূপছড়া—এই চারটি ভিসিতে বিজেপির হয়ে মনোনয়ন দাখিল করেন যথাক্রমে বিনয় দেববর্মা, সোমা দেববর্মা, বুদ্ধলক্ষ্মী দেববর্মা এবং মোনাক দেববর্মা।খয়েরপুর…

Read Full News

জিরানিয়ায় মিছিল করে বিজেপির মনোনয়ন দাখিল, উপস্থিত মন্ত্রী সুশান্ত

ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে জিরানিয়ায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। মঙ্গলবার মিছিল করে জিরানিয়া ব্লকের অন্তর্গত তিনটি ভিলেজ কমিটির মনোনয়নপত্র জমা দিল বিজেপি।এদিন জিরানিয়া ব্লকের সামনে থেকে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল বের হয়। পরে মিছিলটি জিরানিয়া আর ডি ব্লকে পৌঁছালে সেখানে নির্ধারিত প্রক্রিয়ায় মনোনয়নপত্র জমা দেন বিজেপি মনোনীত প্রার্থীরা।মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

Read Full News

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন, উন্নয়নে ঐক্যের বার্তা

আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাইয়ে জোরদার রাজনৈতিক তৎপরতা। দলীয় নির্দেশ মেনে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি থেকেই বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মান্দাই মণ্ডল নেতৃত্ব জানান, মানুষের প্রকৃত উন্নয়নের স্বার্থে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। তাঁদের বক্তব্য,…

Read Full News

হেজামারায় IPFT নেতাকে মারধরের অভিযোগ, মাথায় গুরুতর চোট! জিবিতে চিকিৎসাধীন

হেজামারা আরডি ব্লকের সামনে রাজনৈতিক উত্তেজনাকে ঘিরে এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে তিপ্রা মথার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ, IPFT-এর জেনারেল সেক্রেটারি স্বপন দেববর্মাকে মারধর করা হয়। ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে বলে জানা গেছে।আহত অবস্থায় স্বপন দেববর্মাকে দ্রুত আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মন্ত্রী…

Read Full News

সাব্রুমে সপ্তম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ!

সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রীর নাম ডি সম্পারি ত্রিপুরা। সে সাব্রুমের পি এম শ্রী বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।জানা গেছে, ডি সম্পারি ত্রিপুরা সাব্রুম মহকুমার ইস্ট লুডুয়ার নতুন পুনর্বাসন কলোনির বাসিন্দা এবং এসপিও জওয়ান কিশোর ত্রিপুরার মেয়ে। পড়াশোনার জন্য…

Read Full News

তিন বছরের ব্যবধানে দুই ছেলেকে হারালেন মা-বাবা, মেলাঘর চরে শোকের ছায়া!

মেলাঘর চরের মালেক মিয়ার পরিবারে নেমে এসেছে শোকের কালো ছায়া। মাত্র তিন বছরের ব্যবধানে দুই ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন মা-বাবা। যে দুই সন্তান একদিন তাঁদের বার্ধক্যের অবলম্বন হওয়ার কথা ছিল, তাঁদেরই অকালমৃত্যুর শোক এখন বয়ে বেড়াতে হচ্ছে পরিবারকে।প্রায় তিন বছর আগে, মালেক মিয়ার ছোট ছেলে ৩২ বছর বয়সী মনির হোসেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত…

Read Full News

শ্রীনগরে যুবকের রহস্যমৃত্যু, আত্মহত্যা নাকি নেপথ্যে অন্য কারণ?

দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম প্রসেনজিত চক্রবর্তী, বয়স ২৮ বছর।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শ্রীনগর বাজার থেকে বাড়ি ফেরার পর রাত আনুমানিক ১০টা ১২ মিনিট নাগাদ ঘরের ভিতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় প্রসেনজিতকে দেখতে পাওয়া যায়। পরে তাঁকে শ্রীনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে…

Read Full News