Headlines

tripuranewshub@gmail.com

উদয়পুরে ‘She Serves’ কর্মসূচি: নারীর নেতৃত্ব ও প্রতিরক্ষা বাহিনীতে অংশগ্রহণে জোর, ব্যবস্থাপনা নিয়ে উঠল প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি: মহিলাদের ক্ষমতায়ন, নেতৃত্বের বিকাশ এবং প্রতিরক্ষা বাহিনীতে যোগদানে আগ্রহী তরুণীদের উৎসাহিত করার লক্ষ্যে জাতীয় মহিলা কমিশনের উদ্যোগে ‘She Serves’ কর্মসূচি বুধবার উদয়পুরের পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। ফলক উন্মোচন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর। উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের…

Read More

ডিডব্লিউএস অফিসের গেটে দুই ঠিকাদারের ওপর হামলার চেষ্টা, পুলিশি নিরাপত্তায় উদ্ধার বিশ্রামগঞ্জে

নিজস্ব প্রতিনিধি: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জে ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন (ডিডব্লিউএস) অফিসের গেটের সামনে দুই ঠিকাদারের ওপর হামলার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে বুধবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে দুপুর প্রায় আড়াইটার সময়।জানা গেছে, বিশালগড়ের দুই ঠিকাদার অরবিন্দ সাহা ও বিশ্বজিৎ দেববর্মা একটি কাজের বিষয়ে আলোচনা করতে ডিডব্লিউএস-এর এসডিও সুবল দাসের ডাকে অফিসে যান। অভিযোগ, অফিস…

Read More

মেলাঘরে প্রকাশ্য রাস্তায় রক্তাক্ত হামলা, কুপিয়ে খুন এক ব্যক্তি; গুরুতর আহত বাবা-ছেলে

নিজস্ব প্রতিনিধি: সিপাহীজলা জেলার মেলাঘরে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় বাবা ও ছেলে গুরুতর আহত হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকাশ্য রাস্তায় একদল দুষ্কৃতিকারী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় বাবা ও ছেলেকে উদ্ধার করে হাসপাতালে…

Read More

বিলোনিয়ায় এসএম কাপ ফুটবলের পর্দা উঠল, রাজ্য পর্যায়ে উঠল সাব্রুম ও শান্তিরবাজারের দুই স্কুল

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ জেলার স্কুলভিত্তিক অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ বালক বিভাগের এসএম কাপ ফুটবল টুর্নামেন্ট বুধবার বিলোনিয়ার বিকেআই সিন্থেটিক মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, স্পোর্টস বোর্ডের…

Read More

সোনামুড়ায় মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের ১৩তম বিশেষজ্ঞ স্বাস্থ্য শিবির, মিলল উন্নত চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান–২০২৬-এর দ্বিতীয় পর্বের অংশ হিসেবে বুধবার সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এক বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করেন।সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের এমওআইসি ডা. পার্থপ্রতিম দাস জানান, সিপাহীজলা জেলার প্রতিটি ব্লকে এই কর্মসূচির…

Read More

‘কৈলাসহর বিমানবন্দর নিয়ে এখনও সবুজ সংকেত নেই’— স্পষ্ট জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

নিজস্ব প্রতিনিধি: কৈলাসহর বিমানবন্দর চালু হওয়া নিয়ে এখনও কোনও চূড়ান্ত অনুমোদন বা সবুজ সংকেত মেলেনি বলে জানিয়েছেন ঊনকোটি জেলার অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরী। বুধবার সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।মন্ত্রী জানান, কৈলাসহর বিমানবন্দর চালুর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনাধীন রয়েছে। রাজ্য সরকার বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ ও যোগাযোগ অব্যাহত রাখলেও এখনও পর্যন্ত বিমানবন্দর চালুর…

Read More

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্বাস্থ্য অধিকর্তার দফতরে বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ ও স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি: চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে বুধবার স্বাস্থ্য অধিকর্তার দফতরে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান করে বামপন্থী ছাত্র-যুব সংগঠনের প্রতিনিধিরা।সংগঠনের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।বিক্ষোভকারীরা…

Read More

জুটমিল ইস্যুতে বিজেপির পাল্টা আক্রমণ, ‘শ্রমিকদের বিভ্রান্ত করছে বিরোধীরা’ দাবি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের

নিজস্ব প্রতিনিধি: জুটমিল ইস্যুকে কেন্দ্র করে বিরোধীদের তোলা অভিযোগের জবাব দিতে বুধবার সাংবাদিক সম্মেলন করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য মিডিয়া ইনচার্জ সুনীত সরকার।সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, ১৯৮০ সালে পরীক্ষামূলক উৎপাদন এবং ১৯৮১ সালে বাণিজ্যিক উৎপাদনের মাধ্যমে সরকারি উদ্যোগে জুটমিলের কার্যক্রম শুরু হয়। এর ফলে পাটচাষে কৃষকরাও উৎসাহিত হয়েছিলেন। তবে…

Read More

বোধজংনগরে নতুন শিল্পের সূচনা, ডেস্টিনেশন ত্রিপুরা কনক্লেভের ২০ দিনের মধ্যেই চালু ট্রান্সফরমার কারখানা

নিজস্ব প্রতিনিধি: ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ–২০২৬-এর সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় শিল্পায়নের পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য। কনক্লেভে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাত্র ২০ দিনের মধ্যেই বোধজংনগর শিল্প নগরীতে ডিস্ট্রিবিউশন ও পাওয়ার ট্রান্সফরমার উৎপাদনকারী মেসার্স ইলেক্ট্রো ট্রান্স ইন্ডাস্ট্রিস-এর শুভ সূচনা অনুষ্ঠিত হয়।বুধবার খয়েরপুরের বোধজংনগর শিল্প নগরীতে আয়োজিত অনুষ্ঠানে কারখানাটির উদ্বোধন করেন ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন…

Read More

দুই বছরেও মেলেনি সংস্কার, বেহাল রাস্তায় ক্ষোভে ফুঁসছেন গুলিরাইবাড়ির বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে জম্পুইজলা ব্লকের গুলিরাইবাড়ি ভিলেজ এলাকার প্রধান সড়ক। প্রায় দুই বছর ধরে রাস্তার দুরবস্থার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা।এলাকাবাসীর অভিযোগ, বর্ষাকালে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। বড় বড় গর্ত, কাদাজল ও ভাঙাচোরা অংশের কারণে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।…

Read More