Headlines

কাঁকড়াবনে হেরোইন উদ্ধারের দাবি, আটক ৩ যুবক

উদয়পুর, ২১ আগস্ট: গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধারের দাবি করল কাঁকড়াবন থানার পুলিশ। হদ্রা–সমতল পাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি বাইকসহ তিন যুবককে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।কাঁকড়াবন থানার ওসি গোপাল শুক্ল দাস জানান, অভিযানে আটক যুবকদের কাছ থেকে মোট ৯.৪২ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি।…

Read Full News

উদয়পুরে ফের চুরি, আতঙ্কে গকুলপুরের বাসিন্দারা

উদয়পুর, ২১ আগস্ট: উদয়পুর শহর থেকে বিভিন্ন গ্রামীণ এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এবার গকুলপুর শাস্ত্রীয় সংঘ এলাকায় এক বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, ওই এলাকার বাসিন্দা অম্লান ভৌমিক পরিবারের সদস্যদের নিয়ে ১৯ আগস্ট সাব্রুমে একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে যান। পরদিন সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি দেখতে পান…

Read Full News

স্মার্ট মিটার ও বিদ্যুৎ মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধর্মনগরে ডেপুটেশন

ধর্মনগর, ২১ আগস্ট: বিদ্যুতের বর্ধিত মূল্য, অতিরিক্ত ডিউটি ও ফিক্সড চার্জ এবং প্রিপেইড স্মার্ট মিটার চালুর প্রতিবাদে শুক্রবার সরব হলেন ধর্মনগরের বিদ্যুৎ গ্রাহক ও কর্মীরা। বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে হাফলংয়ের যুবরাজনগর সাব-ডিভিশনের সিনিয়র ম্যানেজার সঞ্জীব দাশগুপ্তের কাছে স্মারকলিপি সহ ডেপুটেশন জমা দেওয়া হয়।সমিতির অভিযোগ, বিদ্যুৎ পরিষেবার ওপর একের পর এক শুল্ক ও…

Read Full News

মূল্যবৃদ্ধি ও রেশন সমস্যা: খাদ্য দপ্তরে সিপিআই(এম)-এর স্মারকলিপি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি এবং রেশন ব্যবস্থার বিভিন্ন সমস্যার প্রতিবাদে খাদ্য ও জনসংভরণ দপ্তরের অধিকর্তার কাছে স্মারকলিপি পেশ করল সিপিআই(এম) সদর মহকুমা কমিটি।স্মারকলিপিতে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ, রসুন, মশলা ও আনাজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরা হয়। বাজারদর নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো, কালোবাজারি বন্ধ করা এবং রেশন দোকানের মাধ্যমে ভর্তুকি মূল্যে…

Read Full News

পুনর্বাসনের দাবিতে ৪ সেপ্টেম্বর ৭২ ঘণ্টার বন্ধের ডাক NLFT-ATTF নেতৃত্বের

আগরতলা, ২১ আগস্ট: আত্মসমর্পণকারী NLFT ও ATTF সদস্যদের পুনর্বাসন সংক্রান্ত দাবি-দাওয়া রাজ্য সরকার পূরণ করছে না—এই অভিযোগে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে আত্মসমর্পণকারী সদস্যদের নেতৃত্ব।শুক্রবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করা হয়। পাশাপাশি, ৪ সেপ্টেম্বর চুরাইবাড়ি, আসাম-আগরতলা সড়ক এবং ভারত-বাংলাদেশ সীমান্তের আখাউড়া রোডসহ একাধিক গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ…

Read Full News

বি সি আই চেয়ারম্যানের অপসারণের দাবিতে আগরতলায় আইনজীবীদের বিক্ষোভ

আগরতলা, ২১ আগস্ট: বার কাউন্সিল অব ইন্ডিয়া (BCI)-এর চেয়ারম্যান মানন কুমার মিশ্রের অপসারণের দাবিতে শুক্রবার প্রতিবাদ কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন, ত্রিপুরা স্টেট কমিটি। সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে আগরতলা জর্জ কোর্টের পশ্চিম গেটে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।সংগঠনের অভিযোগ, বি সি আই-এর মতো গুরুত্বপূর্ণ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত হয়ে…

Read Full News

৩৯ নম্বর ওয়ার্ডে শারদ সম্মান ২০২৬, সাংবাদিক সম্মেলনে পুর নিগম

আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে ২০২৬ সালের শারদ সম্মানকে সামনে রেখে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৩৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সহ অন্যান্যরা।এদিন শারদ সম্মান ২০২৬-এর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুজো কমিটিগুলির উৎসাহিত করা এবং সুষ্ঠু ও সুন্দরভাবে শারদ উৎসব আয়োজনের…

Read Full News

প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন, একাধিক ইস্যুতে বক্তব্য

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে দলের পক্ষ থেকে সাম্প্রতিক বিভিন্ন বিষয় ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য তুলে ধরা হয়।এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি দলের অবস্থান ও দাবি-দাওয়ার বিষয়গুলিও তুলে ধরেন কংগ্রেস নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে প্রদেশ কংগ্রেস ভবনে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

Read Full News

শিক্ষা পরিকাঠামোয় নতুন গতি, ২৪০ স্কুলে ভার্চুয়াল ক্লাসরুম

আগরতলার পিএম শ্রী এডি নগর ইংলিশ মিডিয়াম স্কুলে নতুন ভবনের উদ্বোধন ও একটি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। একই অনুষ্ঠানে ‘নকশা’ (NAKSHA) কর্মসূচির সূচনা এবং রাজ্যের ২৪০টি স্কুলে ভার্চুয়াল ক্লাসরুম পরিষেবা চালু করা হয়।শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো এবং স্কুলগুলির পরিকাঠামো উন্নত করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গেছে। ভার্চুয়াল ক্লাসরুম চালুর ফলে প্রত্যন্ত…

Read Full News

মন্ত্রীর সঙ্গে দেখা না হওয়ায় ক্ষোভ, ২৮ আগস্ট ফের অবরোধের হুঁশিয়ারি

মহাকরণে মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে দেখা করতে না পেরে ক্ষোভ প্রকাশ করলেন আত্মসমর্পণকারী বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সদস্যরা। দাবি-দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও সমস্যার সমাধান না হওয়ার অভিযোগ তাঁদের।এদিন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় ক্ষুব্ধ হয়ে আগামী ২৮ আগস্ট রাস্তা ও রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করার কথা জানান আত্মসমর্পণকারী গোষ্ঠীগুলির প্রতিনিধিরা।তাঁদের দাবি, দ্রুত…

Read Full News