Headlines

বিয়ের এক মাস পর থেকেই নির্যাতন! ৯ বছরের যন্ত্রণা শেষে সন্তানকে নিয়ে মহিলা থানায় গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: রাজধানী আগরতলার এডি নগরের এইচডি মিশন রোড এলাকায় এক গৃহবধূর উপর দীর্ঘ নয় বছর ধরে চলা শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, পশ্চিমবঙ্গ থেকে বিয়ে করে আনার পর বিয়ের মাত্র এক মাসের মধ্যেই শুরু হয় অত্যাচার, যা বছরের পর বছর ধরে চলতে থাকে।নির্যাতিতা গৃহবধূ জানিয়েছেন, ২০১৮ সালে সামাজিক…

Read More

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, রেল হকারদের পক্ষে সরব সিটু; ধর্মনগরে স্মারকলিপি প্রদান

ধর্মনগর, ১৫ জুন: রেল হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার অধিকার রক্ষার দাবিতে এবং পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান বন্ধের আহ্বান জানিয়ে সোমবার ধর্মনগর রেলস্টেশন ম্যানেজারের কাছে স্মারকলিপি জমা দিল সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিটু)-এর ধর্মনগর মহকুমা কমিটি।স্মারকলিপিতে সিটুর পক্ষ থেকে অভিযোগ করা হয়, দেশের বিভিন্ন রেলস্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস ও জীবিকা নির্বাহ…

Read More

ভাল্লুকের হামলায় জখম রাকেশ খোরাং, জিবি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করলেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন :সিমনা বিধানসভা এলাকায় ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত রাকেশ খোরাং বর্তমানে আগরতলার গোবিন্দ বল্লভ পন্ত (জিবি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর পেয়ে তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিমা ভৌমিক জানান, গত কয়েকদিনে সিমনা বিধানসভা এলাকায় ভাল্লুকের আক্রমণের একাধিক ঘটনা ঘটেছে। এতে এলাকার সাধারণ মানুষের…

Read More

বাগমারায় রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ! নিম্নমানের কাজের প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি গ্রামবাসীদের

নিজস্ব প্রতিনিধি, বাগমারা, ১৫ জুন :বাগমারা ভিসির অন্তর্গত কে এম এ পাড়া থেকে ধুমঝাকরাই রিয়াং পাড়া পর্যন্ত চলমান রাস্তা ও সাইড ওয়াল নির্মাণকাজকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজে ব্যাপক অনিয়ম করা হচ্ছে এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় রাস্তার স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়,…

Read More

পুকুরে কাঁদা ছোড়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ! মেলাঘরে একই পরিবারের তিন সদস্য হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ১৫ জুন :সামান্য পুকুরে স্নান করা এবং কাঁদা ছোড়াছুড়িকে কেন্দ্র করে মেলাঘরের ইন্দ্রনগর এলাকায় ঘটে গেল এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা। এক মহিলার প্রতিবাদের জেরে তাঁকে, তাঁর স্বামী এবং শ্বশুরকে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠেছে এলাকারই কয়েকজন যুবকের বিরুদ্ধে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় একই পরিবারের তিন সদস্য মেলাঘর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে…

Read More

“বিশ্রামগঞ্জে শুরু জনকল্যাণ শিবির, এক ছাতার নিচে মিলবে সরকারি পরিষেবা”

বিশ্রামগঞ্জ, ১৫ জুনঃ সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের উদ্যোগে শুরু হলো তিনদিনব্যাপী জনকল্যাণ শিবির। সোমবার বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড সংলগ্ন প্রান্তিক ভবনের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে এই শিবিরের সূচনা হয়।শিবিরে বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি প্রয়োজনীয় আবেদনপত্র গ্রহণ, সমস্যার সমাধান এবং সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা…

Read More

“তপ্ত রোদ উপেক্ষা করে হুইলচেয়ারের আশায় ৭৫ বছরের রঞ্জিত নমঃ! পুনর্বাসন কেন্দ্রে মানবিক আবেদন”

বিশ্রামগঞ্জ, ১৫ জুনঃ বয়সের ভারে ন্যুব্জ শরীর, চলাফেরায় চরম কষ্ট। তবুও হার মানেননি ৭৫ বছরের রঞ্জিত নমঃ। তপ্ত রোদ উপেক্ষা করে ব্যাটারি চালিত হুইলচেয়ারের আবেদন জানাতে তিনি পৌঁছে যান বিশ্রামগঞ্জ জেলা দিব্যাঙ্গজন পুনর্বাসন কেন্দ্রে।জানা গেছে, দক্ষিণ নলছড় বড়মুড়া এলাকার বাসিন্দা রঞ্জিত নমঃ দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন। বয়সজনিত কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করাও তাঁর পক্ষে অত্যন্ত…

Read More

“নদীর জল ঢুকছে চাষের জমিতে, প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও মিলছে না সমাধান! ক্ষোভে ফুঁসছেন কৃষকরা”

বিশালগড়, ১৫ জুনঃ দুই মাস আগে কালবৈশাখীর ঝড়ে নদীতে ভেঙে পড়া বিশাল বাঁশঝাড় এখনও অপসারণ না হওয়ায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন উত্তর চড়িলাম ফকিরামুড়া এলাকার কৃষকরা। তাঁদের অভিযোগ, বিষয়টি একাধিকবার প্রশাসনের নজরে আনা হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল ঝড়ের সময় নদীর ধারে থাকা একটি বড় বাঁশঝাড় ভেঙে নদীর…

Read More

“গরু চুরিতে অতিষ্ঠ গ্রামবাসী, পুলিশের ভূমিকায় প্রশ্ন! খয়েরপুর আউটপোস্ট ঘিরে ক্ষোভ”

খয়েরপুর, ১৫ জুনঃ বুদ্ধজংনগর থানাধীন খয়েরপুর আউটপোস্ট এলাকার পূর্ব চম্পামুড়া ৬ নম্বর ওয়ার্ডে একের পর এক গবাদি পশু চুরির ঘটনায় চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। সাম্প্রতিক ঘটনায় দুই পরিবারের দুটি গবাদি পশু চুরি যাওয়ার পর পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।অভিযোগ, পূর্ব চম্পামুড়া এলাকার বাসিন্দা রঞ্জিত মণ্ডল ও রাজিব দাসের বাড়ি থেকে গতকাল ভোররাতে…

Read More

“‘পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়’— হকারদের দাবিতে উদয়পুর রেলস্টেশনে সিটুর বিক্ষোভ”

উদয়পুর, ১৫ জুনঃ পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া দেশজুড়ে হকার উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উদয়পুর রেলস্টেশনে বিক্ষোভ কর্মসূচি পালন করল সিটু (CITU) উদয়পুর মহকুমা কমিটি। পরে স্টেশন মাস্টারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।সোমবার উদয়পুর রেলস্টেশন প্রাঙ্গণে সিটুর ডাকে শ্রমিক ও হকাররা একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীদের হাতে ছিল বিভিন্ন দাবিদাওয়া সংবলিত প্ল্যাকার্ড ও…

Read More