🚨 কেমতলীতে টমটমে ১৪ কেজি গাঁজা! মেলাঘর পুলিশের জালে চালক
মেলাঘর, ১৫ জুন: রাজ্যে মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল মেলাঘর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি টমটম থেকে ১৪ কেজিরও বেশি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে টমটমের চালককে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, মেলাঘর থানার অধীন কেমতলী মোল্লা মুরা এলাকায় সন্দেহভাজন একটি টমটম গাড়িকে আটক করে পুলিশ।…
