Headlines

ধর্মনগরে বার্মিজ গরু আটক, চালক পলাতক!

ধর্মনগর থানার আনন্দবাজার নাকা পয়েন্টে পুলিশের তল্লাশিতে পাঁচটি বার্মিজ গরুসহ একটি বোলেরো পিকআপ আটক হয়েছে। তবে পুলিশের সামনেই গাড়ি চালক গাড়ি রেখে পালিয়ে যেতে সক্ষম হয়, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।ধর্মনগর থানার অফিসার ইনচার্জ সিতি কান্ত বর্ধন জানিয়েছেন, মঙ্গলবার ভোর রাতে ধর্মনগর থানার পুলিশ আনন্দবাজার এলাকায় টহল দিচ্ছিল। সে সময় ধর্মনগর থেকে…

Read Full News

আলোর উৎসবে প্রকৃতির সুরক্ষা—মাটির প্রদীপে সবুজ বার্তা

দীপাবলির আলোয় শুধুই উৎসব নয়, এবার প্রকৃতির প্রতিও বার্তা। বহ্নিজ্যোতির উদ্যোগে ও ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহায়তায় আয়োজিত হয় এক অনন্য কর্মসূচি—মাটির প্রদীপ বিতরণ। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং দীপাবলির মতো আনন্দোৎসবে দূষণমুক্ত উদযাপনের আহ্বান জানানো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক…

Read Full News

চাঁদার জুলুমে নাজেহাল সোনামুড়ার ব্যবসায়ীরা, উৎসবের মুখেও ক্রেতাশূন্য বাজার!

উৎসবের মরশুমে যেখানে বাজারে ক্রেতাদের ভিড় থাকার কথা, সেখানে কার্যত ক্রেতাশূন্য সোনামুড়া বাজার। একদিকে ছোট শহরে গড়ে ওঠা বড় শপিং মল, অন্যদিকে বেহাল বাজারের রাস্তাঘাট—এর সঙ্গে পার্শ্ববর্তী মহকুমার বিভিন্ন ক্লাবের চাঁদার জুলুম, সব মিলিয়ে চরম সমস্যায় পড়েছেন সোনামুড়ার ছোট ও মাঝারি ব্যবসায়ীরা।চাঁদাবাজির অভিযোগ থেকে রেহাই পাননি খোদ বিজেপি সিপাহীজলা দক্ষিণ জেলা কমিটির সহ-সভাপতি তথা সোনামুড়া…

Read Full News

সুজিতা দাস খুনের পুনর্নির্মাণ! ধৃত নয়নকে নিয়ে ঘটনাস্থলে মধুপুর পুলিশ, আদালতে রিমান্ডের আবেদন

কমলাসাগর ভাদ্র মেলায় সুজিতা দাস খুনের ঘটনায় তদন্তে নতুন করে তৎপর মধুপুর থানার পুলিশ। গ্রেফতার হওয়া নয়ন নমকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ ও ফরেনসিক দল। কীভাবে এবং কোন অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছিল, তা খতিয়ে দেখতেই এই তদন্ত প্রক্রিয়া বলে জানা গেছে।ঘটনার সূত্রপাত কমলাসাগর ভাদ্র মেলাকে ঘিরে। অভিযোগ, ওএনজিসি প্রথম গেট…

Read Full News

জাঙ্গালিয়া সড়কে ‘No Entry’ সাইনবোর্ডে বাইকের ধাক্কা, আহত ২

বিশালগড়: রবিবার বিকেলে বিশালগড়ের জাঙ্গালিয়া সড়কে ‘No Entry’ সাইনবোর্ডের সঙ্গে বাইকের সংঘর্ষে আহত হয়েছেন দুই যুবক। আহতরা হলেন পানেশ দেবনাথ ও হৃদয় হোসেন।জানা গেছে, বিকেলের দিকে জাঙ্গালিয়া সড়ক দিয়ে যাওয়ার সময় আচমকাই রাস্তার পাশে থাকা ‘No Entry’ সাইনবোর্ডে ধাক্কা মারে বাইকটি। সংঘর্ষে বাইকে থাকা দুই যুবক আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে…

Read Full News

বাংলাদেশি যুবককে সহযোগিতার অভিযোগের পর ফের বিতর্কে, হোটেলে আটক বিজেপি ঘনিষ্ঠ কৌশিক

বাংলাদেশি এক যুবককে সহযোগিতার অভিযোগে ঊনকোটি জেলার যুব মোর্চার সহ-সভাপতি দীপঙ্কর রায়কে আটক করার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।অভিযোগ, চণ্ডীপুর বিধানসভার বিজেপির আইটি ইনচার্জ তথা মন্ত্রীঘনিষ্ঠ বলে পরিচিত কৌশিককে ধর্মনগরের একটি অভিজাত হোটেল থেকে এক তরুণীর সঙ্গে অবস্থানকালে সাংবাদিকরা আটক করেন। হোটেলের কক্ষে অবৈধ কার্যকলাপ চলছিল বলেও অভিযোগ উঠেছে।তবে ঘটনাটি…

Read Full News

🛑 মনসা প্রতিমা নিরঞ্জনে যাওয়ার পথে দুর্ঘটনা, খোয়াইয়ে আহত ৫

পুজোর আনন্দের মধ্যেই খোয়াইয়ে নেমে এলো আতঙ্ক। মনসা দেবীর প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে উল্টে গেল প্রতিমাবাহী গাড়ি। দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা পাঁচজন, যাদের মধ্যে দুজন শিশু রয়েছে।ঘটনাটি ঘটেছে খোয়াই বাঁধের পাড় এলাকায়। জানা গেছে, খোয়াই দুর্গানগর এলাকার বাসিন্দা বিপ্লব রায় ওরফে বান্টির বাড়িতে গতকাল মনসা দেবী ও বাবা লোকনাথের…

Read Full News

মনুঘাট টেন্ডার কাণ্ডে নতুন বিতর্ক! বিজেপির রি-টেন্ডার দাবি, দায়িত্বপ্রাপ্ত অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন

মনুঘাট জোনাল অফিসে বাৎসরিক ডাক (টেন্ডার) প্রক্রিয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক ২৪ ঘণ্টা পরেও থামার নাম নিচ্ছে না। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টেন্ডার জমা দিতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি কর্মীরা।অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময়ে বিজেপি সমর্থিত অংশগ্রহণকারীরা টেন্ডার সংক্রান্ত প্রয়োজনীয় নথি ও ফর্ম জমা দেওয়ার উদ্দেশ্যে…

Read Full News

রথ দেখতে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ ও তিন বছরের কন্যা, উদ্বিগ্ন পরিবার

শান্তিরবাজার, নিজস্ব প্রতিনিধি:দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার গঞ্জেরটিলা এলাকা থেকে এক গৃহবধূ ও তাঁর তিন বছর বয়সী কন্যা নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রথযাত্রা দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ২৩ বছর বয়সী দেবপ্রিয়া নট্ট। তাঁর সঙ্গে ছিল পরিবারের একমাত্র তিন বছর বয়সী শিশুকন্যা। এরপর থেকে তাঁদের…

Read Full News

বুদ্ধিসত্ত্ব হত্যা মামলায় বড় মোড়, হাইকোর্টে বেকসুর খালাস সুমিত বণিক ও সুমিত চৌধুরীর

আগরতলা শহরের বহুল আলোচিত বুদ্ধিসত্ত্ব দাস হত্যা মামলায় গুরুত্বপূর্ণ মোড় এনে দিল ত্রিপুরা হাইকোর্ট। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে এই মামলায় অভিযুক্ত সুমিত বণিক ও সুমিত চৌধুরীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের এই রায় ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে রাজ্যজুড়ে।উল্লেখ্য, ২০১৯ সালের আগস্ট মাসে সংঘটিত এই হত্যাকাণ্ড তৎকালীন সময়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। নিহত…

Read Full News