Headlines

দুর্গাবাড়িতে মা মনসার আরাধনা, ভক্তদের ভিড়ের প্রস্তুতি

আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে আয়োজন করা হয়েছে মা মনসা দেবীর বিশেষ পূজার। পূজাকে ঘিরে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ভক্তদের সুবিধার্থে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় প্রস্তুতি। পূজার দিন দুর্গাবাড়ি প্রাঙ্গণে বিপুল সংখ্যক ভক্তের সমাগমের সম্ভাবনা রয়েছে।

Read Full News

বৃষ্টির জলেই জীবন! মান্দাইয়ে ৫ মাস ধরে পানীয় জলের হাহাকার

মান্দাই আরডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং এলাকায় প্রায় পাঁচ মাস ধরে তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ব্লক প্রশাসনের পক্ষ থেকেও এখনো স্থায়ীভাবে পানীয় জলের ব্যবস্থা করা হয়নি।স্থানীয়দের দাবি, বৃষ্টি হলে বৃষ্টির জল সংগ্রহ করেই কোনোরকমে জীবনযাপন করতে হচ্ছে। কিন্তু বৃষ্টি না হলে সেই জলও মেলে না। দৈনিক ৫০০ টাকা মজুরিতে কাজ করে…

Read Full News

কাঁটাতারের এপারে উৎসবের প্রস্তুতি, কাঁঠালছড়িতে দুর্গাপূজার তোড়জোড়

সাব্রুম নগর পঞ্চায়েতের ৯ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কাঁঠালছড়ি গ্রামে শুরু হয়েছে দুর্গাপূজার প্রস্তুতি। কাঁটাতারের এপারে অবস্থিত এই গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। সবুজে ঘেরা মনোরম পরিবেশের এই গ্রামে প্রতিবছরই গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগে দুর্গাপূজার আয়োজন করা হয়।এবারও প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা বাজেট নিয়ে পূজার প্রস্তুতি চলছে। পূজাকে ঘিরে গ্রামের বিভিন্ন স্তরের…

Read Full News

সাব্রুমে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত

সাব্রুমে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নাবালিকার নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রেখে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

Read Full News

জাতীয় পতাকা ও রক্তদান শিবিরে বাধার অভিযোগ, সোনামুড়ায় DYFI-এর প্রতিবাদ মিছিল

সোনামুড়া: জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধা দেওয়ার অভিযোগে সোনামুড়ায় প্রতিবাদ মিছিল করল DYFI-এর সোনামুড়া বিভাগীয় কমিটি। সোমবার CPI(M) সোনামুড়া মহকুমা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্রচৌমুহনীতে গিয়ে শেষ হয়।DYFI-এর অভিযোগ, সিপাহিজলা জেলার কলমচৌড়া ও নলছড়ে জাতীয় পতাকা উত্তোলনে CPI(M) কর্মীদের বাধা দেওয়া হয়েছে। পাশাপাশি পশ্চিম ত্রিপুরার ঢুকলি…

Read Full News

শ্রমিকদের ১৮ দফা দাবিতে উদয়পুরে BMS-এর বিক্ষোভ ও ডেপুটেশন

উদয়পুর: শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও অধিকার রক্ষার দাবিতে সোমবার দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গোমতী জেলার উদয়পুরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল ভারতীয় মজদুর সংঘ (BMS)। এদিন ব্রহ্মাবাড়ীস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে একটি র‍্যালি বের হয়।র‍্যালিটি পশু হাসপাতাল সড়ক ও বনদপ্তর সড়ক হয়ে গোমতী জেলাশাসকের কার্যালয়ের সামনে পৌঁছায়। সেখানে শ্রমিকদের…

Read Full News

জয় নগরে দুই বাইকের ভয়াবহ দুর্ঘটনা, আহত ২

আগরতলা: জয় নগর পুকুরপাড় সংলগ্ন এলাকায় ভয়াবহ বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন দুই বাইকচালক। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর কর্মীরা। তাঁরা আহত দুই চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য আইজিএম হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।

Read Full News

সম কাজে সম বেতনের দাবিতে সিপাহিজলায় BMS-এর ডেপুটেশন

সিপাহিজলা: সম কাজে সম বেতনের দাবিতে সিপাহিজলা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ভারতীয় মজদুর সংঘের সিপাহিজলা জেলা কমিটি। সোমবার আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন রুমা সাহা, রাজু দাস, সজল দেবনাথ ও বকুল দাস। শ্রমিকদের ন্যায্য অধিকার ও সমান কাজের জন্য সমান মজুরি নিশ্চিত করার দাবি জানানো হয়।

Read Full News

পুরনো মোটরস্ট্যান্ডে গ্যাস পাইপলাইনে ফাটল, আতঙ্ক

আগরতলা: পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় কাজ চলাকালীন গ্যাসের পাইপলাইনে ফাটল ধরার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কাজের সময় পাইপলাইনে ক্ষতি হওয়ার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Read Full News

DYFI-এর উদ্যোগে সাংবাদিক সম্মেলন

আগরতলা: DYFI-এর উদ্যোগে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয় এবং বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের বক্তব্য সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করা হয়।

Read Full News