Headlines

প্রদেশ কংগ্রেস ভবনে গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন, একাধিক ইস্যুতে বক্তব্য দলের

আগরতলা: ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সোমবার এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে দলের নেতারা রাজ্যের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন উপস্থিত নেতৃবৃন্দ। পাশাপাশি রাজ্যের বিভিন্ন ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করে ভবিষ্যৎ কর্মসূচিরও ইঙ্গিত দেওয়া হয়।সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের…

Read Full News

তিন সন্তানের মায়ের রহস্যমৃত্যুতে বিশালগড়ে চাঞ্চল্য, আত্মহত্যা নাকি অন্য কিছু—তদন্তে পুলিশ

বিশালগড়: সিপাহীজলা জেলার বিশালগড়ের লালটিলা এলাকায় তিন সন্তানের জননী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম সনকা নম। তাঁর স্বামীর নাম বিকাশ নম।স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে বাড়িতে সনকা নমকে অচেতন অবস্থায় পাওয়া যায়। শ্বশুরবাড়ির সদস্যদের দাবি, তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃতার বাপের বাড়ির পরিবারের সদস্যরা এই…

Read Full News

স্মার্ট মিটার বাতিলের দাবিতে ধর্মনগরে মিছিল-ডেপুটেশন, সরব বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারীরা

ধর্মনগর: স্মার্ট মিটার ব্যবস্থা বাতিলের দাবিতে সোমবার ধর্মনগরে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী সমিতি। কর্মসূচিতে বিপুল সংখ্যক গ্রাহক, কর্মচারী ও সংগঠনের সদস্যরা অংশ নেন।মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে শেষ হয়। পরে প্রতিনিধিদল কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে স্মার্ট মিটার বাতিল, বিদ্যুৎ বিল নিয়ে…

Read Full News

এজিএমসি ছাত্রী নিবাস কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এসইউসিআই(সি)-র স্মারকলিপি

আগরতলা: এজিএমসি মেডিকেল কলেজের ছাত্রী নিবাসে হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদে সরব হলো এসইউসিআই(সি)। সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।স্মারকলিপিতে এসইউসিআই(সি) নেতারা দাবি করেন, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে…

Read Full News

সবজি নিয়ে দাম্পত্য কলহের পর গৃহবধূর মৃত্যু, শ্রীনগরে চাঞ্চল্য

শ্রীনগর: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়ায় এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম আমিনা বেগম (৩৫)। তিনি চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে সোমবার সকালে মারা যান।পরিবারের দাবি, সামান্য সবজি আনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসার পর আমিনা বেগম নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। গুরুতর দগ্ধ অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে রবিবার রাতে…

Read Full News

কৃষ্ণনগরে চুরির কিনারা, মহিলা চোর গ্রেফতার; উদ্ধার ২ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার

আগরতলা: কৃষ্ণনগর এলাকায় এক মহিলার বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় দ্রুত সাফল্য পেল আগরতলা পশ্চিম থানার পুলিশ। অভিযানে এক মহিলা অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং প্রায় ২ লক্ষ টাকারও বেশি মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, কৃষ্ণনগরের বাসিন্দা নিরুপমা দেববর্মা তাঁর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি যাওয়ার অভিযোগে আগরতলা পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ…

Read Full News

খুঁটি পূজায় শুরু রাজদূত ক্লাবের দুর্গোৎসবের প্রস্তুতি, এবার থিম ‘কালের ক্যানভাসে কুটির শিল্প’

তেলিয়ামুড়া: শারদীয়া দুর্গোৎসবের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। ইতিমধ্যেই রাজ্যজুড়ে শুরু হয়েছে পূজার প্রস্তুতি। সেই আবহেই সোমবার তেলিয়ামুড়ার অন্যতম ঐতিহ্যবাহী রাজদূত ক্লাব খুঁটি পূজার মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা করল।ধর্মীয় আচার-অনুষ্ঠান ও বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে ক্লাব প্রাঙ্গণে খুঁটি পূজা সম্পন্ন হয়। এর মধ্য দিয়েই শুরু হলো দুর্গামণ্ডপ নির্মাণের শুভ সূচনা। অনুষ্ঠানে ক্লাবের সদস্য, শুভানুধ্যায়ী…

Read Full News

স্বনির্ভরতার পথে বড় উদ্যোগ, আগরতলার ৫ নম্বর ওয়ার্ডে ১০০টি সেলাই মেশিন বিতরণ

আগরতলা: স্বনির্ভরতা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আগরতলা পুর নিগমের ৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এবং ডাইরেক্টর অফ স্কিল ডেভেলপমেন্টের সহযোগিতায় সোমবার ১০০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লতা নাথসহ অন্যান্য বিশিষ্ট অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।বক্তারা বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য…

Read Full News

একটি লাইট, তবু বিদ্যুৎ বিল ৩৩৯ টাকা! প্রশ্ন তুললেন আগরতলার ভোক্তা

আগরতলা: মাত্র একটি বৈদ্যুতিক লাইট ব্যবহার করেও ৩৩৯ টাকার বিদ্যুৎ বিল আসায় ক্ষোভ প্রকাশ করেছেন আগরতলার এক ভোক্তা। অস্বাভাবিক বিলের অভিযোগ তুলে তিনি বিদ্যুৎ দপ্তরের কাছে এর ব্যাখ্যা এবং বিল পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন।ভোক্তার দাবি, তাঁর বাড়িতে বিদ্যুতের ব্যবহার অত্যন্ত সীমিত। একটি লাইট ছাড়া উল্লেখযোগ্য কোনো বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয় না। তারপরও ৩৩৯ টাকার বিল…

Read Full News

ব্যাংকের ছাদ ভেঙে আহত একাধিক গ্রাহক, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের হুমকির অভিযোগে চাঞ্চল্য

ধর্মনগর: উত্তর ত্রিপুরার ধর্মনগরে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের একটি শাখায় সোমবার হঠাৎ ছাদের একটি অংশ ভেঙে পড়ে একাধিক গ্রাহক আহত হন। ঘটনায় ব্যাংকের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁদের চিকিৎসা চলছে।ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। শাখা ব্যবস্থাপকের দাবি, ভবনের…

Read Full News