Headlines

‘অস্মিতাকে নিয়ে রাজনীতি নয়, তাঁর সাফল্য নিয়ে সবাই গর্বিত হোন’—বিরোধীদের জবাব ক্রীড়ামন্ত্রী টিংকু রায়ের

আগরতলা, ৪ আগস্ট: কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী ত্রিপুরার কৃতি ক্রীড়াবিদ অস্মিতা দে-কে ঘিরে বিরোধীদের রাজনৈতিক মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিংকু রায়।মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রীড়ামন্ত্রী বলেন, অস্মিতা দে শুধু একটি রাজনৈতিক দলের নয়, তিনি গোটা ত্রিপুরা এবং দেশের গর্ব। তাঁর ঐতিহাসিক সাফল্যকে রাজনৈতিক বিতর্কে টেনে না এনে সকলের উচিত তাঁকে সম্মান ও উৎসাহ দেওয়া।মন্ত্রী…

Read Full News

বিজেপি প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন, বিভিন্ন ইস্যুতে দলের অবস্থান তুলে ধরা হল

আগরতলা, ৪ আগস্ট: রাজধানীর বিজেপি প্রদেশ কার্যালয়ে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে দলের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক, সাংগঠনিক এবং সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য তুলে ধরা হয়।এদিন উপস্থিত নেতৃবৃন্দ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। পাশাপাশি বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নেরও উত্তর দেন তাঁরা।সাংবাদিক সম্মেলনে দলের…

Read Full News

বালির শিল্পে ফুটে উঠল অস্মিতা দে-র স্বর্ণজয়ের গৌরব, শিল্পী কৃষ্ণ দেবনাথের ব্যতিক্রমী শ্রদ্ধা

আগরতলা, ৪ আগস্ট: কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী ত্রিপুরার কৃতি কন্যা অস্মিতা দে-কে ব্যতিক্রমীভাবে শুভেচ্ছা জানালেন বালু শিল্পী কৃষ্ণ দেবনাথ। মঙ্গলবার আগরতলার হাওড়া নদীর পাড় সংলগ্ন পার্কে বালির শিল্পের মাধ্যমে অস্মিতা দে-র গৌরবময় মুহূর্তকে ফুটিয়ে তোলেন তিনি।শিল্পকর্মে অস্মিতার ঐতিহাসিক সাফল্য এবং ত্রিপুরার গর্বের প্রতীক হিসেবে তাঁর স্বর্ণজয়ের মুহূর্তকে নিখুঁতভাবে তুলে ধরা হয়। এই অনন্য সৃষ্টি দেখতে…

Read Full News

সাংবাদিক পরিচয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ! সোনামুড়ায় আটক যুবক, পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী

সোনামুড়া, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ করে ভিডিও ধারণ এবং পরে অর্থ আদায়ের চেষ্টা করার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন সোনামুড়ার তামসাবাড়ি এলাকার বাসিন্দারা। অভিযুক্তের নাম মফিজ মিয়া।স্থানীয় সূত্রে জানা যায়, তামসাবাড়ি এলাকার একটি বেকারি কারখানায় মালিকের অনুপস্থিতিতে মফিজ মিয়া নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রবেশ করেন।…

Read Full News

এসপি অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরি, উধাও নগদ ও স্বর্ণালংকার

উদয়পুর, ৪ আগস্ট: উদয়পুর শহরে বসতবাড়িতে চুরির ঘটনা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে অল্প দূরত্বে এক শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি উদয়পুর পৌর পরিষদের মহাদেব দিঘীর পূর্ব পাড় এলাকায়।জানা গেছে, বাড়ির মালিক শিক্ষক বিপ্লব সাহা সোমবার বিকেলে পরিবারকে নিয়ে অমরপুরে তাঁদের পুরনো বাড়িতে যান। সেই সুযোগে রাতে বাড়ি…

Read Full News

নাবালকের বাইকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের, মোহরছড়া লালটিলায় মর্মান্তিক দুর্ঘটনা

মোহরছড়া, ৪ আগস্ট: মোহরছড়া লালটিলা এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক প্রবীণ ব্যক্তি। অভিযোগ, এক নাবালকের চালানো মোটরবাইকের ধাক্কায় গুরুতর আহত হন স্বপন চৌধুরী। স্থানীয়রা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা নাবালকদের বেপরোয়া বাইক চালানোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে…

Read Full News

পাঁচ দফা দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা, ৮-৯ আগস্ট যৌথ সম্মেলন

আগরতলা, ৪ আগস্ট: বকেয়া সুবিধা প্রদান, শূন্যপদে নিয়োগ এবং বদলি নীতি সংশোধন-সহ পাঁচ দফা দাবিতে সরব হল ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার আগরতলায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই দাবিগুলি তুলে ধরা হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুই…

Read Full News

ছয় মাসে ছয়বার চুরি একই শিবমন্দিরে! আতঙ্কে ধর্মনগরবাসী, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ধর্মনগর, ৪ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, গত এক বছর ধরে শহরে চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। সর্বশেষ, ধর্মনগর শহরের শিববাড়ি এলাকার একটি শিবমন্দিরে ফের চুরির ঘটনা সামনে এসেছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত ছয় মাসের মধ্যে একই শিবমন্দিরে এটি ষষ্ঠবারের মতো চুরির ঘটনা। এবার মন্দির থেকে…

Read Full News

রাবার বাগানে অজানা রোগের থাবা, উৎপাদন ধসে চাষিদের আর্তি—ড্রোন প্রযুক্তির দাবি বামুটিয়ায়

মোহনপুর, ৪ আগস্ট: মোহনপুর মহকুমার বামুটিয়া-সহ বিভিন্ন এলাকায় রাবার বাগানে অজানা রোগের প্রকোপে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। গাছের পাতা লাল ও হলুদ হয়ে অকালেই ঝরে পড়ছে, যার সরাসরি প্রভাব পড়েছে রাবার উৎপাদনে। উৎপাদন কমে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এলাকার রাবার চাষিরা।ক্ষতিগ্রস্ত বাগানগুলি ইতিমধ্যেই পরিদর্শন করেছেন রাবার বোর্ডের বিশেষজ্ঞরা। রোগ নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে কৃষকদের পরামর্শও…

Read Full News

তেলিয়ামুড়ায় টোটো-বাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩; প্রবীণের অবস্থা আশঙ্কাজনক

তেলিয়ামুড়া, ৪ আগস্ট: তেলিয়ামুড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হলেন তিনজন। মঙ্গলবার হলদিছড়া স্কুল সংলগ্ন এলাকায় একটি টোটো ও একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে রয়েছেন ৭৫ বছর বয়সী স্বপন চৌধুরী, ধনি দেববর্মা এবং জ্যোতিষ দেববর্মা।…

Read Full News