Headlines

যোগেন্দ্রনগরে ট্রেনের নিচে যুবকের মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতে আড়াই ঘণ্টা— ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ৩০ জুলাই: আগরতলার যোগেন্দ্রনগর রেলস্টেশন সংলগ্ন রেলপথে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম মিঠুন ঘোষ (প্রায় ৩৫)। তিনি নান্টু ঘোষের ছেলে বলে জানা গেছে।স্থানীয় সূত্রের দাবি, আগরতলা থেকে শিলচরগামী ট্রেনের নিচে পড়ে ওই যুবকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে সন্দেহ করা হলেও, মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিতভাবে জানা…

Read Full News

তরুণদের উদ্ভাবনে বদলাবে প্রশাসন! পশ্চিম ত্রিপুরায় সামার ইন্টার্নশিপে উঠে এল চার ডিজিটাল প্রকল্প

আগরতলা, ৩০ জুলাই: প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তুলতে এবং তরুণদের উদ্ভাবনী চিন্তাকে সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম (ব্যাচ–২) সফলভাবে সম্পন্ন হয়েছে। জেলা শাসক ও কালেক্টরের কার্যালয় এবং DHQ–NIC, West Tripura-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে প্রশাসনিক সমস্যার প্রযুক্তিভিত্তিক সমাধান…

Read Full News

আগরতলায় সাংবাদিক বৈঠকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর

আগরতলা, ৩০ জুলাই: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর বৃহস্পতিবার আগরতলার স্টেট গেস্ট হাউসে এক সাংবাদিক বৈঠকে অংশ নেবেন। দুপুর ১টায় অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে নারী সুরক্ষা, ক্ষমতায়ন এবং কমিশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার সম্ভাবনা রয়েছে।তথ্য ও সংস্কৃতি দপ্তরের (ICA) নিউজ ব্যুরোর পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমকে এই সাংবাদিক বৈঠক কভার করার জন্য…

Read Full News

সিপাহীজলা জেলা পরিষদ অফিসে এসিতে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল বিশ্রামগঞ্জ

বিশ্রামগঞ্জ, ৩০ জুলাই: সিপাহীজলা জেলা পরিষদ কার্যালয়ে একটি শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্রে হঠাৎ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার এই ঘটনায় অফিসে উপস্থিত কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীদের মতে, এসি থেকে হঠাৎ ধোঁয়া বের হতে শুরু করলে মুহূর্তের মধ্যেই আগুনের শিখা দেখা যায়। বিষয়টি নজরে আসতেই কর্মীরা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন এবং আগুন…

Read Full News

সরকারি খাস জমি বিক্রির অভিযোগে গোকুলনগরে প্রশাসনের আকস্মিক অভিযান, চাঞ্চল্য এলাকাজুড়ে

বিশালগড়, ৩০ জুলাই: সরকারি খাস জমি অবৈধভাবে বিক্রির অভিযোগকে কেন্দ্র করে সিপাহীজলা জেলার গোকুলনগর মুসলিম পাড়ায় আচমকা অভিযান চালায় মহকুমা প্রশাসন। প্রশাসনের এই আকস্মিক তৎপরতায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।অভিযোগ রয়েছে, সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বিক্রি ও দখলের চেষ্টা চলছিল। সেই অভিযোগের ভিত্তিতেই মহকুমা প্রশাসনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জমির নথি যাচাই, পরিদর্শন…

Read Full News

‘দুই বছরের বকেয়া মেটান, নইলে আত্মহত্যা’— বিশ্রামগঞ্জে জলজীবন মিশনের ঠিকাদারদের চরম হুঁশিয়ারি

বিশ্রামগঞ্জ, ৩০ জুলাই: দীর্ঘ দুই বছর ধরে বকেয়া বিলের টাকা না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন সিপাহীজলা জেলার জলজীবন মিশনে কর্মরত প্রায় দেড়শ জন ঠিকাদার। বৃহস্পতিবার তাঁরা বিশ্রামগঞ্জে জনস্বাস্থ্য ও কারিগরি (ডিডব্লিউএস) দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুবীর দাসের কাছে ডেপুটেশন দিয়ে দ্রুত বকেয়া বিল পরিশোধের দাবি জানান।ঠিকাদারদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ সম্পন্ন করলেও তাঁদের প্রাপ্য অর্থ…

Read Full News

দিমা হাসাওয়ে শিক্ষার্থী বিনিময় কর্মসূচি! ইতিহাস-সংস্কৃতি ও প্রশাসনের পাঠে সমৃদ্ধ উদয়পুরের পড়ুয়ারা

আগরতলা | ৩০ জুলাই: জাতীয় সংহতি, সাংস্কৃতিক বিনিময় এবং তরুণ প্রজন্মের নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্য নিয়ে অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার উদয়পুরস্থিত অসম রাইফেলস পাবলিক স্কুলের শিক্ষার্থীদের জন্য দিমা হাসাও জেলায় চার দিনব্যাপী শিক্ষার্থী বিনিময় কর্মসূচির সফল সমাপ্তি হয়েছে। ২৭ থেকে ৩০ জুলাই পর্যন্ত চলা এই শিক্ষামূলক সফরে অংশগ্রহণকারী পড়ুয়ারা ইতিহাস, সংস্কৃতি, প্রশাসনিক কার্যক্রম এবং উত্তর-পূর্বাঞ্চলের ঐতিহ্য…

Read Full News

পালাটানায় ৪.৬০ কোটি টাকার আধুনিক কৃষি মার্কেট! কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বড় উদ্যোগ

পালাটানা | ৩০ জুলাই: কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং আধুনিক বিপণন ব্যবস্থার সুযোগ করে দিতে পালাটানায় ৪ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক কৃষি মার্কেট নির্মাণের কাজ শুরু হচ্ছে। বৃহস্পতিবার পালাটানা বাজারে এই প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী Ratan Lal Nath, স্থানীয়…

Read Full News

মানবিকতার উজ্জ্বল নজির! মনশ্রীর চিকিৎসায় ৩ লক্ষ টাকার সহায়তা কৃষি স্নাতকদের সংগঠনের

আগরতলা | ৩০ জুলাই: অসুস্থ মনশ্রী চৌধুরীর চিকিৎসার জন্য মানবিক উদ্যোগ নিল ত্রিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার মনশ্রীর চিকিৎসার জন্য ৩ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।জানা গেছে, ত্রিপুরার কৃষিমন্ত্রী Ratan Lal Nath-এর আবেদনে সাড়া দিয়ে অ্যাসোসিয়েশনের সদস্যরা এই অর্থ সংগ্রহ করেন। পরে সংগঠনের প্রতিনিধিরা মনশ্রীর বাবার হাতে ৩ লক্ষ টাকার…

Read Full News

ডিজিপি অনুরাগের রহস্যমৃত্যু: তদন্তে নতুন মোড়, দিল্লির পথে ত্রিপুরা পুলিশের বিশেষ দল

আগরতলা | ৩০ জুলাই: ত্রিপুরা পুলিশের ডিজিপি Anurag Dhankar-এর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে নতুন গতি এসেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে রাজ্য পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) দিল্লির উদ্দেশে রওনা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম জেলার পুলিশ সুপারের নেতৃত্বে গঠিত এই বিশেষ দলে রয়েছেন আমতলী থানার ওসি রানা চ্যাটার্জি, আগরতলা পশ্চিম মহিলা থানার ওসি শিউলি…

Read Full News