Headlines

🩸 রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষায় মহারানী তুলসীবতী স্কুল

আগরতলার মহারানী তুলসীবতী স্কুলে অ্যাসেম্বলি অব জার্নালিস্টস-এর উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি। রক্তদানের পাশাপাশি সাধারণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য।

Read Full News

পাহারাদার থাকা সত্ত্বেও দোকানের ছাদ কেটে চুরি! বামুটিয়ায় উধাও ৮০ ভরি রুপার গয়না ও নগদ টাকা

বামুটিয়ার কালী বাজারে ফের দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাজারে রাতের পাহারাদার থাকা সত্ত্বেও একটি জুয়েলারি দোকানের টিনের ছাদ কেটে ভিতরে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।জানা গেছে, বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালী বাজারে জুয়েলারি ব্যবসায়ী অমৃত দেবনাথের দোকানে এই চুরির ঘটনা ঘটে। সকালে দোকান খুলতে…

Read Full News

অষ্টম বেতন কমিশনের নীরবতায় ক্ষোভ! পেনশন বৈষম্যের প্রতিবাদে আগরতলায় পেনশনারদের মহাকনভেনশন

ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশন, ত্রিপুরা স্টেটের উদ্যোগে কেন্দ্রীয় সরকারি, আধা সরকারি ও স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন পুনর্বিন্যাস এবং অন্যান্য সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আগামী ১৪ জুন, ২০২৬ রবিবার এক গুরুত্বপূর্ণ কনভেনশনের আয়োজন করা হয়েছে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের ঘোষিত অষ্টম বেতন কমিশন এখনও পর্যন্ত অবসরপ্রাপ্তদের পেনশন পুনর্বিন্যাসের বিষয়ে কোনও কার্যকর…

Read Full News

সোনামুড়া থানার বড় সাফল্য! উদ্ধার ২৩টি হারানো মোবাইল, মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ

সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মূল্যবান সামগ্রী উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। বিশেষ অভিযানে হারিয়ে যাওয়া মোট ২৩টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়া মোবাইল ফোন সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সোনামুড়া থানার পুলিশ। আধুনিক প্রযুক্তি ও বিশেষ…

Read Full News

মাথা গোঁজার ঠাঁই নেই, আবাস যোজনার ঘরও মেলেনি! বড়জলায় দিনমজুর পরিবারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সরকারি আবাসনের আশায় বছরের পর বছর অপেক্ষা করেও এখনও ঘর পাননি বলে অভিযোগ তুলেছেন চড়িলাম ব্লকের বড়জলা গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাঁধের পাড় এলাকার বাসিন্দা মাহেজা খাতুন। দিনমজুর পরিবারের এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চর্চার সৃষ্টি হয়েছে।মাহেজা খাতুনের দাবি, তার স্বামী আব্দুল সাত্তার মিয়ার সঙ্গে অত্যন্ত জরাজীর্ণ বাড়িতে বসবাস করছেন তারা। পরিবারটি…

Read Full News

পূজার আগেই শহরের উন্নয়নমূলক কাজ শেষের পথে, আশ্বাস মেয়র দীপক মজুমদারের

পূজার আগেই আগরতলা শহরের চলমান উন্নয়নমূলক কাজগুলি মোটামুটিভাবে শেষ হয়ে যাবে বলে আশ্বাস দিলেন আগরতলা পুর নিগমের মেয়র। রবিবার রামনগর নবজাগরণ ক্লাব আয়োজিত এক স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়ে তিনি শহরের উন্নয়ন নিয়ে এই কথা জানান।মেয়র বলেন, শহরের বিভিন্ন এলাকায় রাস্তা, নিকাশি ব্যবস্থা-সহ একাধিক উন্নয়নমূলক কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজগুলি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দফতর…

Read Full News

পদ্মপুরাণ পাঠ শেষে ফেরার পথে মৎস্য ব্যবসায়ীকে মারধর, টাকা ছিনতাইয়ের অভিযোগ

চড়িলাম: ক্লাবে পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন দক্ষিণ চড়িলামের মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ বিশ্রামগঞ্জ থানার দক্ষিণ চড়িলাম-কড়ইমুড়া রাস্তার মাথায় ঘটনাটি ঘটে।অভিযোগ, মুখে গামছা বাঁধা চার ব্যক্তি লোহার রড হাতে নিয়ে বিকাশ দত্তের পথ আটকায়। এরপর তাঁকে মারধর করে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। হামলার পর তাঁকে…

Read Full News

আমবাসায় ছড়া থেকে উদ্ধার মানব কঙ্কাল, রহস্য ঘিরে চাঞ্চল্য

ধলাই জেলার আমবাসা মহকুমার নতুন পল্লী এলাকায় একটি ছড়া থেকে মানব কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে স্থানীয় শ্রমিকরা চান্দ্রাই ছড়ার পাশে কাজ করতে গিয়ে জল ও স্থলের মাঝামাঝি অবস্থায় কঙ্কালটি দেখতে পান।জানা যায়, কঙ্কালটি যে স্থানে উদ্ধার হয়েছে সেটি স্থানীয় বাসিন্দা খগেশ দেবনাথের জমি। শ্রমিকরা বিষয়টি তাঁকে জানালে তিনি সঙ্গে…

Read Full News

৭ দফা দাবিতে চম্পকনগরে সড়ক-রেল অবরোধ, মুখ্যমন্ত্রীর আশ্বাসের অপেক্ষায় আত্মসমর্পণকারী জঙ্গিরা

৭ দফা দাবিতে ফের অবরোধে আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন এটিটিএফ ও এনএলএফটির সদস্যরা। শুক্রবার চম্পকনগর এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক এবং ব্রিগুদাস এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।বিক্ষোভকারীদের অভিযোগ, আত্মসমর্পণের পর কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অনেকটাই এখনও বাস্তবায়িত হয়নি। সেই দাবিগুলির দ্রুত সমাধানের দাবিতেই পুনরায় অবরোধে বসেছেন তারা।বিক্ষোভকারীদের বক্তব্য,…

Read Full News

৩০ লক্ষ টাকার ঋণ, ক্রোক বাড়ি! অসুস্থ বৃদ্ধ মা-বাবা নিয়ে পথে সুকমল

তেলিয়ামুড়া: প্রায় ৩০ লক্ষ টাকার ঋণ পরিশোধ না করার অভিযোগে ফের ক্রোক করা হলো তেলিয়ামুড়ার গৌরাঙ্গ টিলা এলাকার একটি বাড়ি। মঙ্গলবার প্রশাসনিক আধিকারিক ও বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন আসবাবপত্র বাইরে বের করে দেওয়ার পর বাড়িটি পুনরায় ক্রোক করে ঋণ প্রদানকারী সংস্থা চোলা ম্যান্ডেলাম ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড।জানা গেছে, ২০২৪ সালে ব্যবসায়িক প্রয়োজনে…

Read Full News