Headlines

পানিসাগরে আগর বোঝাই গাড়ি আটকে চাঁদা আদায়ের অভিযোগ, চালককে মারধরের দাবিতে ক্ষোভ

দুর্গোৎসবের আগে পানিসাগর মহকুমায় চাঁদা আদায়কে কেন্দ্র করে ফের গুরুতর অভিযোগ সামনে এসেছে। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আগর বোঝাই একটি গাড়ি রাস্তায় আটকে চাঁদা দাবি, গাড়ি ধাওয়া এবং চালককে মারধরের অভিযোগ উঠেছে একটি ক্লাবের দুর্গোৎসব উদ্যোক্তাদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।অভিযোগ অনুযায়ী, গতকাল সন্ধ্যা আনুমানিক ৭টা নাগাদ কদমতলা-রাজনগর…

Read Full News

প্রদ্যোত কিশোরের দ্রুত আরোগ্য কামনা জিতেন্দ্র চৌধুরীর

তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মার অসুস্থতার খবর পেয়ে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও অসুস্থতার সময় প্রদ্যোত কিশোরের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।জিতেন্দ্র চৌধুরী প্রদ্যোত কিশোর দেববর্মার দ্রুত আরোগ্য কামনা করে বলেন, তিনি যেন শীঘ্রই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। তাঁর এই শুভেচ্ছাবার্তাকে ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা…

Read Full News

সাত দফা দাবিতে তেলিয়ামুড়ায় সড়ক অবরোধ, ২১ আগস্ট বৈঠকের আশ্বাসে উঠল আন্দোলন

তেলিয়ামুড়া: সাত দফা দাবি-দাওয়া নিয়ে আত্মসমর্পণকারী এলএলএফটি গোষ্ঠীর সদস্যদের পথ অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়ার হাতাই কতর সাধুপাড়া এলাকায়। আগরতলা-আসাম জাতীয় সড়ক অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।আন্দোলনকারীদের অভিযোগ, আত্মসমর্পণের পর তাঁদের জন্য সরকারি ভাবে কী কী সুযোগ-সুবিধা ও পুনর্বাসনের ব্যবস্থা রয়েছে, সে বিষয়ে তাঁদের যথাযথভাবে জানানো হয়নি। দীর্ঘদিন ধরে বিষয়টি…

Read Full News

তিন দফতরে স্মারকলিপি, দাবি জানাল অনিয়মিত কর্মচারী মঞ্চ

আগরতলা: বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে স্বাস্থ্য, পঞ্চায়েত এবং প্রাণী সম্পদ বিকাশ দফতরের অধিকর্তাদের কাছে স্মারকলিপি দিল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। সোমবার সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দফতরগুলিতে গিয়ে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।সংগঠনের প্রতিনিধিরা জানান, দীর্ঘদিন ধরে অনিয়মিত কর্মচারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের দাবি ও সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দফতরগুলির দৃষ্টি আকর্ষণ করতেই এই কর্মসূচি…

Read Full News

আগরতলায় পৌঁছালেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম. রিয়াজ হামিদুল্লাহ

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার অ্যাম্বাসাডর এম. রিয়াজ হামিদুল্লাহ বুধবার আগরতলা রেলস্টেশনে পৌঁছান। সফর উপলক্ষে তাঁকে স্বাগত জানান সংশ্লিষ্ট প্রশাসনিক ও প্রোটোকল বিভাগের প্রতিনিধিরা।এই সফরে তিনি বিভিন্ন প্রশাসনিক, কূটনৈতিক এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট কর্মসূচিতে অংশ নিতে পারেন বলে জানা গেছে। ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সীমান্তবর্তী অঞ্চলের উন্নয়ন এবং দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়েও…

Read Full News

ফল বিক্রি করতে অস্বীকার, ব্যবসায়ীর উপর দুষ্কৃতীদের হামলা! বিশালগড়ে চাঞ্চল্য

বিশালগড়, ২২ জুন: ফল বিক্রি করতে অস্বীকার করায় এক ফল ব্যবসায়ীর উপর দফায় দফায় হামলার অভিযোগ উঠেছে কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নিজের ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলেন ওই ফল ব্যবসায়ী। অভিযোগ, কয়েকজন যুবক তার কাছ থেকে ফল নিতে চাইলে কোনো কারণে তিনি ফল…

Read Full News

সিপিআইএমের প্রতিনিধি দলের সাক্ষাৎ, পৌর নির্বাচন নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

পৌর নিগমের নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন সিপিআইএমের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।সাক্ষাতের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ইন্ডি জোটসহ রাজ্যের বিরোধী দলগুলির ভূমিকা নিয়েও তাঁকে প্রশ্ন করা হয়।তবে পৌর নির্বাচন এবং বিরোধী জোট…

Read Full News

মাতারবাড়ির সংঘর্ষ নিয়ে মুখ খুললেন জিতেন চৌধুরী

মাতারবাড়ি দাতারামবাড়ি এলাকায় বিজেপি ও মথার সংঘর্ষের ঘটনায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ভূমিকার দাবি জানান।

Read Full News

নদীগর্ভে বিলীন হওয়ার পথে মহাশ্মশান! ভাঙা চুল্লি, কাদামাখা পথে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

বিশ্রামগঞ্জ, ১৮ জুন:বিশ্রামগঞ্জ ইটভাট্টা মহাশ্মশানের বেহাল অবস্থা ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মহাশ্মশানটি কার্যত অচল অবস্থায় পৌঁছেছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, শ্মশানের স্থায়ী চুল্লিগুলি ভেঙে পড়েছে। ফলে মৃতদেহ দাহ করার জন্য বাধ্য হয়ে মাটিতে অস্থায়ী চুল্লি তৈরি করতে হচ্ছে। পাশাপাশি নদীর ভাঙনের কারণে শ্মশানের একটি বড় অংশ ক্রমশ নদীগর্ভে…

Read Full News

খোয়াইয়ে জেলা ভিত্তিক সাইন্স সেমিনার ২০২৬

খোয়াই: বিজ্ঞানচর্চা ও শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার লক্ষ্যে খোয়াই সরকারি ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো জেলা ভিত্তিক সাইন্স সেমিনার ২০২৬।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা সভাধিপতি অপর্ণা সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রঞ্জন দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন দেববর্মা, খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের অধ্যাপক খোকন মজুমদার এবং খোয়াই পৌর…

Read Full News