Headlines

বিএসএফের গুলিতে আহত রুবেল মিয়ার মৃত্যু, ৭ দিন পর জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস

মধ্য বক্সনগর এলাকায় বিএসএফের গুলিতে গুরুতর আহত হওয়া রুবেল মিয়ার অবশেষে মৃত্যু হয়েছে। দীর্ঘ সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর আগরতলার গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতাল (জিবি হাসপাতাল)-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।জানা গেছে, কয়েকদিন আগে মধ্য বক্সনগর সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে গুরুতরভাবে আহত হন রুবেল মিয়া। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার…

Read Full News

তিনদিনের জনকল্যাণ শিবিরে সরকারি পরিষেবার জোয়ার, উত্তর ত্রিপুরায় উপকৃত হাজারো মানুষ

উত্তর ত্রিপুরা, ১৭ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন ব্লক, নগর পঞ্চায়েত ও পৌর পরিষদের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী জনকল্যাণ শিবিরের সফল সমাপ্তি হয়েছে। শিবিরের শেষ দিনেও বিপুল সংখ্যক সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা ও জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা গ্রহণ করেন।সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে…

Read Full News

নাচে-গানে মিছিল, লেফুঙ্গায় ৫ ভিসিতে তিপ্রা মথার ৩৮ প্রার্থীর মনোনয়ন

দীর্ঘ প্রায় ১০ বছর পর এডিসির ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। শনিবার লেফুঙ্গা ব্লকের ১০টি ভিসির মধ্যে ৫টি ভিসিতে তিপ্রা মথা মনোনীত মোট ৩৮ জন প্রার্থী মিছিল করে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন।নাচে-গানে মিছিল করে প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যান। এ সময় উপস্থিত ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা, তিপ্রা মথার…

Read Full News

উন্নয়নের দাবির মাঝেও খাটিয়ায় গর্ভবতী! দেবকুমার পাড়ায় ক্ষোভ

ত্রিপুরার কোয়াইফাং এডিসি ভিলেজের প্রত্যন্ত দেবকুমার পাড়ায় মৌলিক পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, উন্নয়নের নানা দাবি ও প্রচারের মধ্যেও এখনও রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য ও শিক্ষার মতো জরুরি পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন তাঁরা।কোয়াইফাং বাজার থেকে প্রায় ৯ কিলোমিটার দূরের এই গ্রামে প্রায় সাড়ে চার কিলোমিটার পথ এখনও পায়ে হেঁটে যাতায়াত করতে হয়…

Read Full News

হাজার কর্মী-সমর্থকের মিছিল, চড়িলামে ১০ ভিসিতে তিপ্রা মথার ৮৪ প্রার্থীর মনোনয়ন

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে চড়িলামে জোরদার রাজনৈতিক তৎপরতা দেখা গেল। শনিবার প্রায় ৫ হাজার কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে চড়িলাম আরডি ব্লকের ১০টি ভিলেজ কমিটির মোট ৮৪ জন তিপ্রা মথা মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।বিধায়ক সুবোধ দেববর্মা, এমডিসি বুদ্ধকুমার দেববর্মা এবং সোহেল মিয়ার নেতৃত্বে মিছিল করে প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যান। কর্মী-সমর্থকদের উপস্থিতিতে গোটা এলাকায় তৈরি…

Read Full News

সোনার দাম পড়ছে শুনে গয়নার দোকানদার কাঁদছে

একদিন ছিল যখন সোনা মানেই ছিল নিরাপত্তা, সঞ্চয় আর গৌরবের প্রতীক। কিন্তু ২০২৫ সাল যেন অন্য সুর গাইছে। বিশ্ব অর্থনীতির পালাবদলে সোনার ঝলক কমে আসছে ধীরে ধীরে। বাজার বিশেষজ্ঞদের মতে, চলতি বছরে সোনার দামে উল্লেখযোগ্য পতনের সম্ভাবনা তৈরি হয়েছে, এবং এর পেছনে কারণগুলিও বেশ জোরালো।বিশ্ববাজারে পণ্যদ্রব্যের দাম পড়ে যাওয়ায় স্বর্ণের বাজারে চাপ বেড়েছে। ডলারের শক্তিশালী…

Read Full News

আস্তাবল ময়দানে কৃষক সভার মহাসমাবেশ, ২২তম রাজ্য সম্মেলনে জোরালো বার্তা

সারা ভারত কৃষক সভার ২২তম ত্রিপুরা রাজ্য সম্মেলনকে ঘিরে আস্তাবল ময়দানে আয়োজিত হলো সুবিশাল প্রকাশ্য সমাবেশ। সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে মিছিল করে মাঠে জমায়েত হন সংগঠনের কর্মী-সমর্থকরা।আস্তাবল ময়দানে অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণানসহ সংগঠনের রাজ্য ও বিভিন্ন স্তরের নেতৃত্ব।কৃষকদের বিভিন্ন দাবি, অধিকার ও বর্তমান পরিস্থিতি…

Read Full News

দুই মাস ধরে নিখোঁজ শিখা, শয্যাশায়ী স্বামী ও ৫ বছরের ছেলের উদ্বেগ

আগরতলা: শয্যাশায়ী স্বামী ও পাঁচ বছরের সন্তানকে বাড়িতে রেখে গত দুই মাস ধরে নিখোঁজ এক মহিলা। ঘটনাটি কমলাসাগর বিধানসভার অন্তর্গত দীনদয়াল চৌমুহনী পালপাড়া এলাকায়। নিখোঁজ মহিলার নাম শিখা দেবনাথ।পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিখার কোনো সন্ধান না মেলায় উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা। শয্যাশায়ী স্বামী ও ছোট সন্তানকে রেখে তাঁর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় এলাকাতেও…

Read Full News

রাঙ্গাপানিয়ার বন্যায় তলিয়ে গেল সবজি ক্ষেত, চড়িলামের কৃষকদের মাথায় হাত

চড়িলাম, ১৩ জুলাই: টানা মুষলধারে বৃষ্টি এবং রাঙ্গাপানিয়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় চড়িলাম এলাকার বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত হয়েছে। এতে সবজি চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।সোমবার ভোররাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির জেরে নদীর জল দ্রুত বৃদ্ধি পেয়ে আশপাশের কৃষিজমিতে ঢুকে পড়ে। বিশেষ করে উত্তর চড়িলামের রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকার একাধিক…

Read Full News

আগরতলায় নতুন সুপ্রা মাল্টিস্পেশালিটি হাসপাতালের উদ্বোধন, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

আগামী ৯ আগস্ট আগরতলার মোটরস্ট্যান্ড এলাকায় সুপ্রা মাল্টিস্পেশালিটি হাসপাতালের উদ্বোধন হবে। একইসঙ্গে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরের। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা। সরকারি সূত্রে জানানো হয়েছে, অনুষ্ঠানের সংবাদ পরিবেশনের জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলিকে প্রতিনিধি পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

Read Full News