Headlines

ডক্টরস ডে-তে চিকিৎসকদের সম্মান জানাল ১৪ নম্বর ওয়ার্ড, আয়ুষ্মান ভারত হাসপাতালের চিকিৎসকদের সংবর্ধনা

আগরতলা, ১ জুলাই: জাতীয় ডক্টরস ডে উপলক্ষে আগরতলা পৌর নিগমের ১৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে রামনগর ৯ নম্বর এলাকায় আয়ুষ্মান ভারত হাসপাতালের চিকিৎসকদের সংবর্ধনা জানানো হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব এবং রামনগর ৭ নম্বর মণ্ডলের সভাপতি অমিতাভ ভট্টাচার্য। তাঁরা চিকিৎসকদের ফুল, উত্তরীয় ও শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মানিত করেন।অনুষ্ঠানে বক্তারা বলেন,…

Read Full News

প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিকের উদ্যোগে জিবি হাসপাতালে নিরাপদ প্রসব, ফুটফুটে পুত্রসন্তানের জন্ম

আগরতলা, ১ জুলাই: মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক। তাঁর আন্তরিক প্রচেষ্টায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে দ্রুত আগরতলার জিবি হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়। চিকিৎসকদের তৎপরতায় নিরাপদ প্রসবের মাধ্যমে গৃহবধূ একটি সুস্থ পুত্রসন্তানের জন্ম দেন।মা ও নবজাতক বর্তমানে সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এই সুখবর পেয়ে প্রাক্তন সাংসদ প্রতিমা…

Read Full News

শিক্ষক সংকটে স্কুলে তালা, রাস্তায় বসে বিক্ষোভে ছাত্রছাত্রীরা

নলছড়, ১ জুলাই: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে বুধবার সকাল থেকে নলছড় বিধানসভার লক্ষণঢেপা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয় ছাত্রছাত্রীরা। স্কুলের সামনে রাস্তায় বসে তারা অবিলম্বে পর্যাপ্ত বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের দাবি জানায়।বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে স্কুলে মোট ২২৬ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। অথচ শিক্ষক রয়েছেন মাত্র ৬ জন। এর মধ্যে একাদশ ও…

Read Full News

পানীয় জলের দাবিতে সোনামুড়া-বিলোনিয়া সড়ক অবরোধ, ভোগান্তিতে শতাধিক যাত্রী

সোনামুড়া, ১ জুলাই: দীর্ঘদিন পানীয় জল না পাওয়ার অভিযোগে বুধবার সকালে সিপাহিজলা জেলার কাঠালিয়া ব্লকের দক্ষিণ মহেশপুর এলাকায় সোনামুড়া-বিলোনিয়া সড়ক অবরোধ করেন স্থানীয় মহিলারা। কলসি হাতে বিক্ষোভে সামিল হন তাঁরা। অবরোধের জেরে গুরুত্বপূর্ণ এই সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ মহেশপুর পঞ্চায়েত এলাকার একটি অংশে প্রায় এক সপ্তাহ আগে পানীয় জলের পাইপলাইন…

Read Full News

মহিলা কমিশনে মহিলা কংগ্রেসের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তেজনা

আগরতলা, ১ জুলাই: বিভিন্ন নারী নির্যাতন ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্য মহিলা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বুধবার আগরতলায় মহিলা কমিশনের কার্যালয়ে বিক্ষোভে সামিল হন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের নেত্রী ও কর্মীরা। বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্যে একের পর এক নারী নির্যাতন, মহিলাদের উপর হামলা, অস্বাভাবিক…

Read Full News

বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু ৭ বছরের শিশুর, ৫ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মিলল দেহ

পানিসাগর, ১ জুলাই: ঊনকোটি জেলার পেঁচারথল থানাধীন ঢেপাছড়া এলাকায় বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে গভীর জলে তলিয়ে এক সাত বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।জানা গেছে, বুধবার বন্ধুদের সঙ্গে একটি জলাশয়ে স্নান করতে নেমেছিল শিশুটি। একসময় অসাবধানতাবশত গভীর জলে তলিয়ে যায় সে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন এবং…

Read Full News

রাতের অন্ধকারে রাবার বাগানে তাণ্ডব, শতাধিক চারা নষ্টের অভিযোগে আটক ২

শান্তিরবাজার, ১ জুলাই: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার লাউগাং সাহা পাড়া এলাকায় রাতের অন্ধকারে একটি রাবার বাগানে ঢুকে শতাধিক রাবারের চারা গাছ নষ্ট করার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগ, এলাকার বাসিন্দা প্রদীপ দত্ত প্রায় ১০ দিন আগে নিজের জমিতে নতুন করে একটি রাবার বাগান তৈরি করেন। প্রচণ্ড গরমের…

Read Full News

নেশাগ্রস্ত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, আহত কনটেন্ট ক্রিয়েটর চিন্তামালা দেববর্মাসহ ২

আগরতলা, ১ জুলাই: এয়ারপোর্ট থানাধীন লক্ষীলুঙ্গা চা বাগান এলাকায় নেশাগ্রস্ত এক ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ল একটি গাড়ি। ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর চিন্তামালা দেববর্মাসহ দুইজন আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার লক্ষীলুঙ্গা চা বাগানের ৬ নম্বর এলাকায় TR03 Q 0564 নম্বরের একটি গাড়িতে করে ফিরছিলেন চিন্তামালা দেববর্মা ও তাঁর সঙ্গীরা। সেই সময়…

Read Full News

নবীনছড়ায় পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ এলাকা

ঊনকোটি, ১ জুলাই: ঊনকোটি জেলার নবীনছড়া এলাকার ডেপাছড়ায় পুকুরে ডুবে ৮ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম বরুণ চাকমা। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল প্রায় ৪টা নাগাদ বরুণ চাকমা কয়েকজন বন্ধুর সঙ্গে একটি পুকুরে স্নান করতে নামে। সাঁতার না জানার কারণে খেলতে খেলতেই সে…

Read Full News

এসসি কল্যাণ প্রকল্পে গতি আনতে রাজ্যস্তরীয় পর্যালোচনা সভা, সভাপতিত্বে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১ জুলাই: ২০২৬-২৭ অর্থবছরে তফসিলি জাতি (এসসি) কল্যাণ দপ্তরের অধীন বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি ও অর্জিত সাফল্য পর্যালোচনার লক্ষ্যে বুধবার আগরতলার স্টেট গেস্ট হাউস ‘সোনার তরী’-র কনফারেন্স হলে এক রাজ্যস্তরীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন এআরডিডি মন্ত্রী সুধাংশু দাস। বৈঠকে এসসি ওয়েলফেয়ার দপ্তরের অধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ…

Read Full News