‘সন্তানকে শুধু সফল নয়, মহৎ মানুষ হিসেবে গড়ে তুলুন’— রামকৃষ্ণ মিশনের মূল্যবোধভিত্তিক অভিভাবক সম্মেলন
আগরতলা, ২৮ জুন: রামকৃষ্ণ মিশন, ধলেশ্বরের উদ্যোগে রবিবার বিবেকানন্দ হলে ‘মানুষ তৈরির শিক্ষা: অভিভাবকের দায়িত্ব’ শীর্ষক এক মূল্যবোধভিত্তিক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রায় ২৫০ জন অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষানুরাগী অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশন, ধলেশ্বরের সম্পাদক স্বামী অমর্ত্যানন্দজী মহারাজ। তিনি বলেন, বর্তমান সময়ে সন্তানকে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সফল পেশাজীবী…
