Headlines

সরকারি সময় ‘কলাপাতা’? সাতচাঁদ ব্লকের দপ্তরগুলিতে দেরিতে হাজিরা ঘিরে বিতর্ক

সাব্রুম, ১০ জুন: সরকারি নির্দেশ অনুযায়ী অফিসের নির্ধারিত সময় সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কিন্তু সেই নির্দেশিকা বাস্তবে কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে সাব্রুম মহকুমার অন্তর্গত সাতচাঁদ সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) কার্যালয় সহ একাধিক সরকারি দপ্তরে।আজ সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরায় ধরা পড়ে, নির্ধারিত অফিস সময় পেরিয়ে যাওয়ার পরও বেশ…

Read Full News

মনীষা দাসের মৃত্যুর তদন্তে প্রভাব নয়, পূর্ণ সহযোগিতার আশ্বাস শান্তিনিকেতন মেডিকেল কলেজের

আগরতলা, ১৯ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চলমান তদন্তে কোনোভাবেই প্রভাব ফেলতে চান না বলে স্পষ্ট জানিয়ে দিলেন কলেজের সভাপতি মলয় পীট। তিনি বলেন, রাজ্য সরকারের ঘোষিত তদন্ত কমিটিকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার নির্দেশ ইতিমধ্যেই কলেজ প্রশাসনকে দেওয়া হয়েছে।সম্প্রতি মেডিকেল কলেজের গার্লস হোস্টেলের কেয়ারটেকার মনীষা দাসের…

Read Full News

সীমান্তে সুস্থতার বার্তা, আন্তর্জাতিক যোগ দিবসে বিএসএফ জওয়ানদের যোগচর্চা

সাব্রুম, ২১ জুন: ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার সাব্রুম বিওপিতে ‘এফ’ কোম্পানি, ১১৪ ব্যাটালিয়ন বিএসএফের উদ্যোগে বিশেষ যোগচর্চা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিএসএফ জওয়ানরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে বিভিন্ন যোগাসন ও প্রণায়াম অনুশীলন করেন।অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ১১৪ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট আর. এল. মিনা আন্তর্জাতিক যোগ দিবসের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন,…

Read Full News

স্বাধীনতার আবেগে শান্তিরবাজারে বিশাল তিরঙ্গা বাইক র‍্যালি

৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তিরবাজারে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি। শান্তিরবাজার মহকুমা প্রশাসন, বোকাফা ব্লক ও শান্তিরবাজার পুরপরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই র‍্যালির সূচনা হয় বোকাফা ব্লক প্রাঙ্গণ থেকে।র‍্যালির উদ্বোধন করেন শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং ও মহকুমাশাসক তরুণকান্তি সরকার। জাতীয় পতাকা হাতে বাইক নিয়ে র‍্যালিটি শান্তিরবাজার শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমাশাসকের কার্যালয়ে গিয়ে…

Read Full News

কমলপুরে সিপিআই(এম)-এর বর্ষীয়ান নেতা বীরেন্দ্র পালকে স্মরণ, আবেগঘন স্মরণসভায় শীর্ষ নেতৃত্ব

কমলপুর, ২১ জুলাই: সিপিআই(এম)-এর কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে মঙ্গলবার কমলপুর নজরুল ভবনে দলের বর্ষীয়ান নেতা প্রয়াত বীরেন্দ্র পালের স্মরণে এক স্মরণসভার আয়োজন করা হয়। সভায় দলীয় নেতা-কর্মী, পরিবারের সদস্য এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।পার্টি নেতা বদরভোম হালামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন সিপিআই(এম)-এর পলিটব্যুরো সদস্য, রাজ্য সম্পাদক ও ত্রিপুরা বিধানসভার বিরোধী…

Read Full News

শারদোৎসবে বিনামূল্যে চিনি, সুজি ও ময়দা বিতরণ

আগরতলা: শারদোৎসব–২০২৬ উপলক্ষে রেশন কার্ডধারীদের মধ্যে বিনামূল্যে চিনি, সুজি ও ময়দা বিতরণ করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আগরতলার প্রগতি স্কুলের বিপরীতে অবস্থিত ন্যায্যমূল্যের দোকান নম্বর ৬১-এ এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের অধিকর্তা-সহ অন্যান্য আধিকারিকরা।শারদোৎসবের মরশুমে সাধারণ মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া এবং রেশন কার্ডধারী উপভোক্তাদের সহায়তা…

Read Full News

‘মন কি বাত’-এ মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, পিএম স্বনিধি প্রকল্পের সুবিধা বিতরণ মুক্তধারায়

আগরতলার Muktadhara Auditorium-এ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী Narendra Modi-র জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৪তম পর্বের শ্রবণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Manik Saha।অনুষ্ঠান উপলক্ষে পিএম স্বনিধি (PM SVANidhi) প্রকল্পের আওতায় উপভোক্তাদের মধ্যে বিভিন্ন সুবিধা ও সহায়তা বিতরণ করা হয়। মুখ্যমন্ত্রী নিজ হাতে উপভোক্তাদের কাছে প্রকল্পের সুবিধা তুলে দেন এবং কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক উদ্যোগগুলির…

Read Full News

ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে প্রদ্যোতের বার্তা, চিঠিতে উঠে এল গুরুত্বপূর্ণ আহ্বান

ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল ঘোষণার পর ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে চিঠি দিলেন প্রদ্যোত কিশোর দেববর্মণ। চিঠিতে তিনি রাজ্যের মানুষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামী দিনের পথচলা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।প্রদ্যোতের বক্তব্যে উঠে এসেছে শান্তি, ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান। নির্বাচনী ফলাফলকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রহণ করে সমস্ত পক্ষকে জনগণের স্বার্থে কাজ করার বার্তাও দিয়েছেন তিনি।চিঠিতে…

Read Full News

৩০ বছর ধরে স্বামীহারা, এখনও মেলেনি ভাতা! মুখ্যমন্ত্রীর কাছে অসহায় জনজাতি বৃদ্ধার আর্তি

জম্পুইজলা, ২৬ জুন: জীবনের শেষ প্রান্তে এসেও সরকারি সামাজিক সুরক্ষার সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুললেন এক অসহায় জনজাতি বৃদ্ধা। জম্পুইজলা ব্লকের প্রমোদনগর এলাকার বাসিন্দা শোভারানী দেববর্মা মুখ্যমন্ত্রীর কাছে ভাতার আবেদন জানিয়ে সাহায্যের আকুতি করেছেন।জানা গেছে, প্রায় ৩০ বছর আগে তাঁর স্বামী ক্ষুদিরাম দেববর্মা মারা যান। এরপর থেকেই চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটছে তাঁর।…

Read Full News

৪৮ বছরে ‘দেশের কথা’, রক্তদান ও দেহদান শিবিরে মানবিক উদ্যোগ

ডেইলি দেশের কথার ৪৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ পত্রিকার অফিসের হলঘরে আয়োজিত হলো রক্তদান, মরণোত্তর দেহদান ও চক্ষুদান শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। প্রতিষ্ঠা দিবসকে ঘিরে এই মানবিক উদ্যোগে অংশ নেন অনেকে।

Read Full News